logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. বিজ্ঞান ও পরিবেশ
  3. রয়্যাল বেঙ্গল টাইগার টিকবে আর ৫০ বছর?

রয়্যাল বেঙ্গল টাইগার টিকবে আর ৫০ বছর?


প্রকাশিত হয়েছে : ৫:১৭:৫১,অপরাহ্ন ২০ মে ২০১৯ | সংবাদটি ৯২৪ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

বিশ্বে বাংলাদেশের প্রতীক হিসেবে বিবেচিত রয়্যাল বেঙ্গল টাইগার বিপন্ন হিসেবে এখনই চিহ্নিত; তবে এই প্রাণীটি যে কতটা হুমকির মধ্যে রয়েছে, তা উঠে এল নতুন এক গবেষণায়।জাতিসংঘের সর্ব সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বেঙ্গল টাইগারের আবাসস্থলের নিশানা মুছে গিয়ে হারিয়ে যেতে পারে এই প্রাণীটি।

“২০৭০ সাল নাগাদ বাংলাদেশের সুন্দরবনে আর বাঘের আবাস থাকবে না,” উপসংহার টানা হয়েছে ১০ জন গবেষকের তৈরি করা এই প্রতিবেদনে, যা তুলে এনেছে নিউ ইয়র্ক টাইমস।বঙ্গোপসাগর ঘেঁষে বাংলাদেশ ও ভারতের ৪ হাজার বর্গমাইল এলাকাজুড়ে বিশ্বের সব চেয়ে বড় বাদাবন সুন্দরবনে আছে কয়েকশ প্রজাতির প্রাণী; আর তার মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে রয়েছে বেঙ্গল টাইগার।

সুন্দরবনের ৭০ শতাংশই এলাকাই সমুদ্র সমতল থেকে মাত্র কয়েক ফুট উঁচুতে; জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে বড় ধরনের পরিবর্তন নিয়ে উদ্বেগ তাই অস্ট্রেলিয়া ও বাংলাদেশের গবেষকদের।  আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের ২০১০ সালে একটি গবেষণা প্রতিবেদনে দেখানো হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১১ ইঞ্চি বাড়লে কয়েক দশকের মধ্যে নিশ্চিহ্ন হবে সুন্দরবনের ৯৬ শতাংশ বাঘ।

অন্য এক গবেষণার বরাতে নিউ ইয়র্ক টাইমসে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনে ফলে ইতোমধ্যে বিশ্বের বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত।আগে যতটা ধারণা করা হয়েছিল, এই ক্ষতি তার চাইতে বেশি বলে এখন দাবি করেছেন গবেষকরা।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বাইরেও বাঘের জন্য ঝুঁকিপূর্ণ অন্যান্য পরিস্থিতি নিয়ে কাজ করেছেন এ গবেষণা প্রতিবেদনের মূল লেখক শরীফ এ মুকুল ও তার সহকর্মীরা। তাতে বলা হয়েছে, শুধু সমুদ্র তলের উচ্চতা বাড়ার কারণেই ২০৫০ সাল থেকে ২০৭০ সালের মধ্যে সুন্দরবনে বাঘের আবাসস্থলের ৫ দশমিক ৪ শতাংশ থেকে ১১ দশমিক ৩ শতাংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। আর অন্যসব কারণে এই সময়ের মধ্যে বাঘের আবাসস্থল পুরোপুরিই মুছে যাবে সুন্দরবন থেকে।

২০০৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ভারতের বিশেষজ্ঞদের সহায়তায় পায়ের ছাপের উপর ভিত্তি করে পরিচালিত জরিপে সুন্দরবনে ৪৪০টি রয়েল বেঙ্গল টাইগার গণনা করেছিল।২০০৬ সালের ক্যামেরা ট্র্যাপিং ও আপেক্ষিক সংখ্যা পদ্ধতি অনুসরণ করে শুমারি চালিয়ে দেখা যায়, কমে এসেছে বাঘের সংখ্যা; ওই জরিপে ২০০টি বাঘ পাওয়া গিয়েছিল।

সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ বাঘ জরিপের ফলাফল প্রকাশ করে। তাতে বলা হয়, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা কমে ১০৬টিতে দাঁড়িয়েছে।১৯ শতকের গোড়া থেকে আবাসস্থল ধ্বংস, শিকার ও বেআইনিভাবে অঙ্গ পাচারের কারণে গোটা পৃথিবীতে বাঘের সংখ্যা এক লাখ থেকে কমে এখন ৪ হাজারেরও নিচে এসে ঠেকেছে।

অসাধু শিকারীদের হাতে মারাও পড়ছে সুন্দরবনের বাঘ তিন প্রজাতির বাঘ এরই মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। মাত্র ১৩টি দেশে এখন টিকে আছে বাঘ।বিরূপ আবহাওয়া আর বন উজার করার কারণেও সুন্দরবনে হ্রাস পাচ্ছে বাঘের সংখ্যা।সুন্দরবনে বন্যা হলে নতুন আবাসের খোঁজে বন ছেড়ে নিকটবর্তী জনবসতিতে মানুষের সঙ্গে বাঘের লড়াইয়ের ঘটনা বাড়বে; এতে বাঘের জীবনের হুমকি আরও বাড়বে বলে সতর্ক করেছেন গবেষকরা।

“অনেক কিছুই ঘটতে পারে,” উদ্বেগ জানিয়ে বলছেন ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ ব্যবস্থাপনার সহকারী অধ্যাপক মুকুল।তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “সঙ্কট আরও বাড়বে যদি ঘূর্ণিঝড় হয়, কোনো অঞ্চলে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, অথবা খাদ্যাভাব দেখা দেয়।”

গত অক্টোবরে জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, যদি বর্তমান হারে গ্রিনহাউস গ্যাস নির্গমন হতে থাকে, তাহলে ২০৪০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট বেড়ে যাবে।  আর এর প্রভাব পড়বে খাদ্যশৃঙ্খল, প্রবাল দ্বীপ ও বন্যাপ্রবণ এলাকায়। এতে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের মতো দরিদ্র, ঘনবসতিপূর্ণ দেশগুলোর ১৬ কোটি মানুষের আবাস।অবশ্য এসব গবেষণায় উঠে আসা উদ্বেগের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানী সুগতা হাজরা বলেন, সুন্দরবন বড় জোর কিছু ভূমি হারাতে পারে।

পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দরবনের বাঘের ওপর ক্ষতিকর প্রভাব তেমন হবে না বলেই মনে করছেন হাজরা। নিচু এলাকা ও বাঘের বসতি এলাকা সংরক্ষণে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশের বন বিভাগের কর্মকর্তা জহির উদ্দিন আহমেদও।পানিতে লবণের পরিমাণ বেড়ে গেলেও টিকে থাকতে পারে এমন ফসল লাগানোর কথা তিনি বলেন নিউ ইয়র্ক টাইমসকে। “এছাড়া সরকার ঝড় সুরক্ষা দেয়াল নির্মাণ করেছে। পলি বিন্যাসের মাধ্যমে কয়েকটি দ্বীপের উচ্চতা প্রাকৃতিকভাবেই বেড়েছে।”

তবে জলবায়ু পরিবর্তন অথবা শিল্পায়ন– বাঘ কমে আসার কারণ কোনটা হবে, তা নির্ধারণ করাটা সহজ নয় বলে জানালেন ‘দ্য ভ্যানিশিং : ইন্ডিয়া’স ওয়াইল্ডলাইফ ক্রাইসিস’র লেখক প্রেরণা সিং বিন্দ্রা।তিনি বলেন, যদি বেঙ্গল টাইগারকে অন্য কোনো উপযুক্ত স্থানে সরিয়ে নেওয়ার কথা ভাবি, সেটাও কোনো কার্যকর সমাধান হচ্ছে না।“এই বাঘ সরিয়ে কোথায় নেবেন? এই জনবহুল গ্রহে বাঘের উপযোগী এমন আবাসস্থল কোথায় পাবেন?”

বিজ্ঞান ও পরিবেশ এর আরও খবর
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

এ বছরের জলবায়ু সম্মেলন কেন গুরুত্বপূর্ণ?

এ বছরের জলবায়ু সম্মেলন কেন গুরুত্বপূর্ণ?

জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

ধরিত্রী বাঁচানোর শেষ সুযোগ

ধরিত্রী বাঁচানোর শেষ সুযোগ

ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে

ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে

আশঙ্কা বাড়িয়ে ফ্রান্সের তাপমাত্রা ছুঁচ্ছে ৪০ ডিগ্রি

আশঙ্কা বাড়িয়ে ফ্রান্সের তাপমাত্রা ছুঁচ্ছে ৪০ ডিগ্রি

সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top