logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. বিজ্ঞান ও পরিবেশ
  3. এ বছরের জলবায়ু সম্মেলন কেন গুরুত্বপূর্ণ?

এ বছরের জলবায়ু সম্মেলন কেন গুরুত্বপূর্ণ?

প্রকাশিত হয়েছে : ১২:১৭:১২,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৯০৮ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

সোমবার থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে জাতিসংঘের আয়োজনে দুই সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলন শুরু হয়েছে ৷ কনফারেন্স অফ দ্য পার্টিজ বা কপ নামে পরিচিত এ বছরের সম্মেলন নানা কারণে গুরুত্বপূর্ণ৷

জাতিসংঘের আয়োজনে প্রতিবছরই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে৷ কিন্তু সব কপই সমান গুরুত্ব পায় না৷ তবে কপ২৫ নামে পরিচিত এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ, কারণ, ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, ২০২০ সালের মধ্যে বিশ্বের সব দেশকে ‘ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ তৈরির কাজ শেষ করতে হবে৷ অর্থাৎ, হাতে আছে আর মাত্র এক বছর৷ ফলে যেসব দেশ এখনো এই কাজ শেষ করতে পারেনি, তাদের উপর চাপ তৈরির শেষ সুযোগ এবারের সম্মেলন৷

প্যারিস চুক্তিতে দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পযুগের (১৮৫০-১৯০০) চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াসের অনেক নীচে রাখতে সম্মত হয়েছে৷ তবে তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টার কথাও বলা হয়েছে৷

এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই-অক্সাইড নির্গমণ ৪৫ শতাংশ কমানোর পরিকল্পনা করা হয়েছে৷ এছাড়া ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে৷

তবে এসব উদ্দেশ্য পূরণে রাজনীতিবিদরা যথেষ্ট কাজ করছেন না বলে গতবছর থেকে আন্দোলন শুরু করেছেন সুইডিশ শিক্ষার্থী গ্রেটা টুনব্যার্গ৷ প্রতি শুক্রবার স্কুলে না গিয়ে সুইডিশ সংসদের সামনে বসে আন্দোলন করতেন তিনি৷ তাঁর এই আন্দোলন একসময় সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে৷

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলন চলার সময় প্রায় ৭০ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন৷

ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট-এর প্রধান অ্যান্ড্রু স্টিয়ার মনে করছেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে৷ ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিষয়টি আলোচনায় প্রাধান্য পাচ্ছে৷

এছাড়া, ইতিমধ্যে বিভিন্ন দেশ ও শহর ‘ক্লাইমেট এমার্জেন্সি’ ঘোষণা করেছে৷ ইউরোপীয় পার্লামেন্টও ইউরোপে ‘ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল এমার্জেন্সি’ ঘোষণা করেছে৷ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিল ৪২৯-২২৫ ভোটে পাস হয়েছে৷

তবে এই বিলে নির্দিষ্ট কোনো প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়নি৷ শুধু প্যারিস চুক্তি বাস্তবায়নে পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও আইনি সহায়তা নিশ্চিত করতে ইউরোপীয় কমিশনকে আহ্বান জানানো হয়েছে৷

কপ২৫-এ যোগ দিতে গ্রেটা টুনব্যার্গ নিউইয়র্ক থেকে পাল তোলা নৌকায় করে ইউরোপে ফিরছেন৷ শুক্রবার তাঁর লিসবন পৌঁছার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার জন্য এখনও আসতে পারেননি৷ তবে আগামী সপ্তাহের মাঝামাঝি তিনি ইউরোপে ঢুকতে পারেন বলে জানিয়েছে তার দল৷

বিজ্ঞান ও পরিবেশ এর আরও খবর
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

ধরিত্রী বাঁচানোর শেষ সুযোগ

ধরিত্রী বাঁচানোর শেষ সুযোগ

ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে

ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে

আশঙ্কা বাড়িয়ে ফ্রান্সের তাপমাত্রা ছুঁচ্ছে ৪০ ডিগ্রি

আশঙ্কা বাড়িয়ে ফ্রান্সের তাপমাত্রা ছুঁচ্ছে ৪০ ডিগ্রি

সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top