প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:৪২,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ৫ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে বর্ণাঢ্য আয়োজন আর জাকজমকের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজা অনুষ্টিত হয়েছে।
রবিবার দিনব্যাপী ববিনির একটি অবিজাত হলে কুন্ড পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাবুল কুন্ডু.মিনি কুন্ডু ও রুদ্র কুন্ডুর সার্বিক ব্যবস্থাপনায় ছয় বছর ধরে এ গণেশ পূজার আয়োজন করে চলেছেন।
প্যারিস থেকে আমাদের সহকর্মী জানান.
সকাল থেকে শুরু হওয়া গণেশ পূজায় প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
আগত দর্শনার্থীরা একে একে পূজার সকল কার্যক্রম সম্পন্ন করেন এবং পরিচিত স্বজন ও অতিথিদের সাথে কুশল বিনিময়ময় এবং আনন্দ আড্ডায় মেতে উঠেন। সেই সাথে এরকম বর্ণাঢ্য আয়োজন ও পূজায় আমন্ত্রণ জানানোর জন্য বাবুল কুন্ডু ও মিনি কুন্ডুকে ধন্যবাদ জানান।

পূজার আয়োজক বাবুল কুন্ডু জানান. সামনে আরো সুন্দর এবং বড় পরিসরে এই পূজার আয়োজন করা হবে।
এবারের পূজোর বিশেষ আকর্ষণ ছিল পাঞ্জাবি ঢুলি। যাদের চুলের নৈপুণ্যে এবং বাদ্যযন্ত্রের তালে তালে সবাই নাচে গেয়ে আনন্দ করেন।
পূজায় আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজ ও প্রসাদের ব্যবস্থা করা হয়।





