প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ৮:১৩:৫৪,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত হয়েছে ।
রবিবার (২৭ সেপ্টেম্বর ) স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের স্টুডিও ব্লু-তে আয়োজিত এই কাব্যিক সন্ধ্যায় আবৃত্তি উপস্থাপন করেন প্যারিসের স্বনামধন্য আবৃত্তিশিল্পীরা।
কবিতার নির্মল সুধা ও শব্দের মায়াময় আবেশে এক মনোরম সন্ধ্যা কাটানোর লক্ষ্যে আয়োজিত কাব্যিক এই অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি মেরী হাওলাদার।
পুরো আয়োজনে সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ আবৃত্তিশিল্পী মুনির কাদের।

আবৃত্তি পরিবেশন করেন শিশুশিল্পী আনন্দিতা বড়ুয়া,জিয়াউর রহমান হৃদয় ,শম্পা বড়ুয়া,সাইফুল ইসলাম,শর্মিষ্ঠা বড়ুয়া ,আবু বকর আল আমিন ও কবি মেরী হাওলাদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন. অবসরপ্রাপ্ত শিক্ষক হাসনাত জাহান,সঙ্গিতশিল্পী কুমকুম সৈয়দা,লেখক জান্নাতুল নাইম প্রীতি ,ফরাসি ভাষা শিক্ষক করমিন জেরিমি,পুঁথিশিল্পী কাব্য কামরুল,সাংস্কৃতিক সংগঠক ঈষাণ দেওয়ান,নৃত্যশিল্পী কামরুল ইসলাম,আবৃত্তিকার ও সঙ্গিতশিল্পী মিতু পাল,সংস্কৃতিকর্মী সাদিকুর রহমান সুমন,নাট্যকর্মী রেজাউল মাওলা নাবলু সহ প্যারিসের সাহিত্য -সংস্কৃতি অঙ্গনের অনেকে।
আবৃত্তি পর্ব শেষে শিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন কবি মেরি হাওলাদার।
তিনি সকল কবিতা প্রেমীদের স-বান্ধব উপস্থিত থেকে এই আয়োজনকে সফল ,প্রাণবন্ত ও পরিপূর্ণ করে তোলার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।





