প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার
প্রকাশিত হয়েছে : ১২:২৩:২৬,অপরাহ্ন ১০ অক্টোবর ২০২৬ | সংবাদটি ১৯ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পেশাগত যোগাযোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংযোগ জোরদার করার লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। এ উপলক্ষে আগামী ১১ অক্টোবর, রোববার সন্ধ্যা ৭টায় প্যারিসের ক্যাফে দে লুনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনআরবি ওয়ার্ল্ড।
আয়োজকদের পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে দেশের ব্যবসা, বিনিয়োগ, পেশাগত নেটওয়ার্কিং ও উন্নয়নমূলক সম্ভাবনার সংযোগ স্থাপন করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।
সংবাদ সম্মেলনে সামিটের উদ্দেশ্য, পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ থাকবে বলে আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে। এ আয়োজন সংবাদমাধ্যমে তুলে ধরতে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের প্রতি একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী পাঠানোর অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।
এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর আহ্বায়ক মমিনুল হক এবং এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন।
সংবাদ সম্মেলনে প্যারিসে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতি কামনা করেছেন আয়োজকেরা।





