logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. বিজ্ঞান ও পরিবেশ
  3. জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

প্রকাশিত হয়েছে : ১১:৩৮:০২,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৯১৫ বার পঠিত

কবির আল মাহমুদ, স্পেন থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রিদে শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৫) বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।

সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় কপ-২৫ এর সম্মেলনস্থল ফেরিয়া মাদ্রিদের ৮নং হলে স্থাপিত প্যাভিলিয়নটি পরিদর্শন করেন তিনি।

এসময় প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য রাখা পাটের তৈরি ব্যাগ, বাংলাদেশের তথ্যাবলী সমৃদ্ধ স্যুভেনির তিনি পর্যবেক্ষণ করেন।

পরে প্রধানমন্ত্রী কিছুক্ষণের জন্য প্যাভিলিয়নের হলে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার প্রমুখ ।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ- ২৫) লিডার্স সামিটে বক্তৃতাকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মত ঝুঁকিপূর্ণ যেসব দেশ রয়েছে, সেগুলো প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না।

প্রধানমন্ত্রী কপ-২৫ এর সাধারণ গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করে পরিবেশের অবনতি রোধকল্পে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসময় তিনি বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধানও তাদেরই করতে হবে।

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করার জন্য নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়ে রাতে স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানী লেতিজিয়া আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে বাংলাদেশে রওয়ানা হবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২ ডিসেম্বর থেকে স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৫)। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ডিসেম্বর মাদ্রিদ পৌঁছান।

বিজ্ঞান ও পরিবেশ এর আরও খবর
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

এ বছরের জলবায়ু সম্মেলন কেন গুরুত্বপূর্ণ?

এ বছরের জলবায়ু সম্মেলন কেন গুরুত্বপূর্ণ?

ধরিত্রী বাঁচানোর শেষ সুযোগ

ধরিত্রী বাঁচানোর শেষ সুযোগ

ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে

ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে

আশঙ্কা বাড়িয়ে ফ্রান্সের তাপমাত্রা ছুঁচ্ছে ৪০ ডিগ্রি

আশঙ্কা বাড়িয়ে ফ্রান্সের তাপমাত্রা ছুঁচ্ছে ৪০ ডিগ্রি

সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top