logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. আফ্রিকা
  3. বিদেশীদের দোকান লুট, গাড়িতে অগ্নিসংযোগ, নিন্দা

বিদেশীদের দোকান লুট, গাড়িতে অগ্নিসংযোগ, নিন্দা

প্রকাশিত হয়েছে : ১১:৫৪:৫৮,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১০৩১ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

বিদেশী নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। তাদের দোকানপাট লুট হচ্ছে। গাড়ি, লরিতে অগ্নিসংযোগ করা হচ্ছে। এমন অস্থিরতায় এরই মধ্যে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। তারা স্থানীয় নাকি বিদেশী তা জানা যায়নি। এমন অবস্থায় ‘বিদেশী বিরোধী সহিংসতার’ ভয়াবহতায় কড়া নিন্দা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামফোসা। মঙ্গলবার তিনি বলেছেন, অন্য দেশের নাগরিকদের ওপর দক্ষিণ আফ্রিকার কোনো নাগরিক হামলা করবে এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বিদেশী বিরোধী ভয়াবহ এই সহিংসতার কারণে সোমবার জোহানেসবার্গে গ্রেপ্তার করা হয়েছে কয়েক ডজন মানুষকে।

এ বিষয়ে নাগরিকদের সতর্ক করে বিবৃতি দিয়েছে আফ্রিকার অন্য সরকারগুলো। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামফোসা টুইটারে একটি ভিডিওতে এ অবস্থার নিন্দা জানিয়েছেন। তাতে তিনি বলেছেন, বিদেশী নাগরিকরা পরিচালনা করেন এমন সব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দক্ষিণ আফ্রিকায় আমরা এটা হতে দিতে পারি না। আমি চাই অবিলম্বে এটা বন্ধ হোক। অন্যদিকে আলাদাভাবে এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আফ্রিকান ইউনিয়ন। এতে সহিংসতাকে জঘন্য অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

সোমবার যখন সহিংসতা ছড়িয়ে পড়ে তখন তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও হাতবোমা ছুড়তে হয়েছে। এ সময় বিদেশীদের বিভিন্ন দোকানপাটে লুট হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। জোহানেসবার্গের আলেকজান্দ্রা শহরে সহিংসতা অব্যাহত ছিল মঙ্গলবারও। বিবিসির সাংবাদিক নোমসা মাসেকো বলছেন, ওই শহরের কিছু উত্তেজিত অধিবাসী শহরটি থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার দাবি তুলেছে।

নাইজেরিয়ার এক ব্যবসায়ীর  দোকান লুট করা হয়েছে। তিনি বিবিসিকে বলেছেন, দক্ষিণ আফ্রিকায় বিদেশী নাগরিকদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ও মিথ্যা কথা বলা হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকে তিনি ক্রিমিনাল অ্যাটাক হিসেবে আখ্যায়িত করেন। বলেন, এটা হলো বিদেশীদের বিরুদ্ধে হামলা। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, লেক্কি এলাকার লাগোস শহরে দক্ষিণ আফ্রিকান সুপারমার্কেট সোপরাইটে বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে। এই সুপার মার্কেটের বাইরে একটি রাস্তার ওপর পড়ে থাকতে দেখা গেছে দুটি মৃতদেহ। কাছাকাছি ট্রাফিক পয়েন্টে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর আরোহীরা পালিয়ে গেছেন। তবে হতাহতের বিষয়টি সরকার এখনও স্বীকার করে নি।

নিজ দেশের নাগরিকদের সঙ্গে এমন ব্যবহারে নাইজেরিয়ার অসন্তোষ প্রকাশ করে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় একজন দূত পাঠিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।  দক্ষিণ আফ্রিকায় দেশটির হাইকমিশন থেকে এ পরিস্থিতিকে নৈরাজ্য বলে বর্ণনা করা হয়েছে। নাইজেরিয়া সরকার অভিযোগ করেছে, জোহানেসবার্গে নাইজেরিয়ান মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। ফলে কি ঘটেছে তা রিপোর্ট করতে আহ্বান জানানো হয়েছে নাইজেরিয়ান হাইকমিশন থেকে।

অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নাগরিকদের পরামর্শ দিয়েছে ইথিওপিয়ার দূতাবাস। যেকোনো রকম সংঘাত, লড়াই থেকে নিজেদের দূরত্ব বজায় রাখারও আহ্বান জানানো হয়েছে। দামী গহনা পরে বাইরে বেরুতে বারণ করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এড়িয়ে চলতে লরি চালকদের পরামর্শ দিয়েছে জাম্বিয়ার পরিবহন মন্ত্রণালয়। এতে বিদেশী লরি চালকদের ওপর হামলার কথা উল্লেখ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সংবাদভিত্তিক সাইট আইওএল রিপোর্ট করেছে যে, বিপুল সংখ্যক যানবাহন লুট করা হয়েছে। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার পুলিশ বিষয়ক মন্ত্রী বেকি সেলে সোমবার বলেছেন, বিদেশীভীতির চেয়ে ক্রিমিনালিটি বেশি প্রাধান্য পেয়েছে এই কা-জ্ঞানহীন সহিংসতায়।

আফ্রিকা এর আরও খবর
দক্ষিণ আফ্রিকার দাঙ্গায় বাংলাদেশিদের ব্যাপক ক্ষতি

দক্ষিণ আফ্রিকার দাঙ্গায় বাংলাদেশিদের ব্যাপক ক্ষতি

দক্ষিণ আফ্রিকায় এক মাসে ২৮ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় এক মাসে ২৮ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

অপহৃত বাংলাদেশিদের হাতে লিবিয়ার সেই মূল অপহরণকারী নিহত!

অপহৃত বাংলাদেশিদের হাতে লিবিয়ার সেই মূল অপহরণকারী নিহত!

দক্ষিণ আফ্রিকায় করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু

ইউরোপে মানব পাচারের সবচেয়ে বড় রুট লিবিয়া

ইউরোপে মানব পাচারের সবচেয়ে বড় রুট লিবিয়া

সর্বশেষ সংবাদ
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের  ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top