logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. আফ্রিকা
  3. দক্ষিণ আফ্রিকার দাঙ্গায় বাংলাদেশিদের ব্যাপক ক্ষতি

দক্ষিণ আফ্রিকার দাঙ্গায় বাংলাদেশিদের ব্যাপক ক্ষতি

প্রকাশিত হয়েছে : ২:০৯:৫৫,অপরাহ্ন ১৯ জুলাই ২০২১ | সংবাদটি ৭৪৬ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা গ্রেফতার হওয়ার পর গত কয়েকদিনে ধরে চলা বিক্ষোভ ও সহিংসতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশিদের।

এদের মধ্যে আছে সোহাগ রানার ব্যবসা প্রতিষ্ঠান। শুধু সোহাগ রানা নয়, স্থানীয় বাংলাদেশিরা বলছেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হয়ে ব্যবসার মারাত্মক ক্ষতি হয়েছে দুইশোরও বেশি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের। খবর বিবিসির।

যার মধ্যে সোহাগ রানার মতো অনেকের প্রতিষ্ঠিত ব্যবসার প্রায় শতভাগই ধ্বংস হয়ে গেছে।

বাংলাদেশের কুমিল্লা থেকে প্রায় ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান সোহাগ রানা। গত সাত বছর ধরে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমেরিৎজবার্গে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।

একটা কমপ্লেক্সের মত জায়গায় বেশ কিছুটা জায়গা জুড়ে ফার্নিচারের দোকান, পেট্রোল পাম্প, সুপারশপ ছিল তার। সোমবার রাত থেকে লুটপাট শুরু হওয়ার পর সেখান থেকে প্রায় সবকিছুই নিয়ে গেছে দুর্বৃত্তরা।

লুটপাট চালানো হয় ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে রানার বাসায়ও। ওই ঘটনার পর সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে পরিচিত একজন বাংলাদেশির বাসায় উঠেছেন তিনি।

কোয়াজুলু-নাটাল ও গাওটেং প্রদেশের অন্তর্গত অধিকাংশ দোকান ও গুদামেই গত কয়েকদিনে চলেছে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সেসব এলাকায় বাংলাদেশি মালিকানাধীন দোকানপাটসহ অন্য দোকানও পড়েছে বিক্ষোভকারীদের রোষানলে।

দোকানের সঙ্গে সঙ্গে অনেকের বাড়িতেও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। অনেকেই সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন পরিচিত কারো না কারো বাসায়।

গত কয়েকদিনের সহিংসতায় কোয়াজুলু-নাটালের পিটারমেরিৎজবার্গ, ডারবান ও গাওটেং প্রদেশের জোহানেসবার্গ, জারমিস্টোন শহরসহ আশেপাশের এলাকাগুলোতে থাকা বাংলাদেশি ব্যবসায়ীদের অনেকে বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানান জোহানেসবার্গের বাসিন্দা মোহাম্মদ মোশাররফ।

তিনি সাংবাদিক হিসেবে কাজ করেন এবং স্থানীয় বাংলাদেশিদের সংগঠনের সাথে জড়িত।

মোহাম্মদ মোশাররফ বলেন, এখানে বসবাসরত প্রায় ৯০ ভাগ বাংলাদেশি সুপারশপ জাতীয় দোকান পরিচালনা করেন। গত কয়েকদিনের বিক্ষোভে চারশো’র বেশি বাংলাদেশি মালিকানাধীন দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বেশ কিছু দোকান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

মোশারররফ বলছেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে অন্তত ১০টি দোকানের প্রতিটিতে থাকা মালামালের মূল্য ছিল ৩০ থেকে ৪০ মিলিয়ন র‍্যান্ড, টাকার অঙ্কে যা দেড় থেকে দুই কোটি টাকারও বেশি।

এছাড়া অন্তত দুইশো’র বেশি দোকানে লুটপাট, অগ্নিসংযোগ চালানো হয়েছে যেসব দোকানের প্রত্যেকটিতে থাকা মালামালের মূল্য ছিল তিন থেকে দশ লক্ষ র‍্যান্ড – বাংলাদেশি টাকায় যা প্রায় ১৫ লাখ থেকে ৫০ লাখ টাকার সমমানের।

মোশাররফের অনুমান, চলমান এই বিক্ষোভে হওয়া লুটপাটে কয়েক হাজারের বেশি বাংলাদেশি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পিটারমেরিৎজবার্গ শহরের বাসিন্দা সায়মন হক কাজল, যিনি স্থানীয় বাংলাদেশি সংগঠনের একজন নেতা, জানান তাদের এলাকায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের অস্থায়ী আবাসস্থলের ব্যবস্থা করেছেন তারা।

পাশাপাশি আবারো যেন বিক্ষোভকারীরা হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সাথে মিলে পাহারা দিচ্ছেন তারা।

আফ্রিকা এর আরও খবর
দক্ষিণ আফ্রিকায় এক মাসে ২৮ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় এক মাসে ২৮ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

অপহৃত বাংলাদেশিদের হাতে লিবিয়ার সেই মূল অপহরণকারী নিহত!

অপহৃত বাংলাদেশিদের হাতে লিবিয়ার সেই মূল অপহরণকারী নিহত!

দক্ষিণ আফ্রিকায় করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু

ইউরোপে মানব পাচারের সবচেয়ে বড় রুট লিবিয়া

ইউরোপে মানব পাচারের সবচেয়ে বড় রুট লিবিয়া

সর্বশেষ সংবাদ
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী  কাজী এনায়েত উল্লাহ
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা
ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংবাদিক কর্মশালা
ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংবাদিক কর্মশালা

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top