logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. স্ত্রী-কন্যাকে নিয়ে ছুটিতে ফ্রান্স যাচ্ছেন সাকিব

স্ত্রী-কন্যাকে নিয়ে ছুটিতে ফ্রান্স যাচ্ছেন সাকিব

প্রকাশিত হয়েছে : ৪:৪১:১৯,অপরাহ্ন ২৫ জুন ২০১৯ | সংবাদটি ১৮৫৮ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :

চলতি বিশ্বকাপে ব্যাট আর বলে অসংখ্য রেকর্ডও গড়েছেন সাকিব। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন।

সাকিব আল হাসানের একক নৈপুণ্যে ৬২ রানের দাপুটে জয়ই পেয়েছে বাংলাদেশ দল। ফলে সাত ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ বার্মিংহামে । প্রতিপক্ষ এখনো পর্যন্ত অপরাজিত থাকা ভারত। সে ম্যাচের আগে অবশ্য লম্বা বিরতিই পাচ্ছে টাইগাররা। কারণ ম্যাচটি হবে আগামী জুলাই মাসের ২ তারিখ।
তাই তো মাঝের ৮ দিনের মধ্যে পাঁচ দিনই ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে দলের সদস্যদের জন্য। সোমবারের ম্যাচ শেষে আনুষ্ঠানিক এক বার্তায় এ খবর জানিয়েছেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
যেখানে তিনি নিশ্চিত করেছেন আগামী ২৯ জুন পর্যন্ত ছুটিতে থাকবে বাংলাদেশ দলের সদস্যরা।
পরে ৩০ জুন থেকে শুরু হবে ভারতের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি। তবে ২৫ তারিখ (মঙ্গলবার) স্থানীয় সময় বেলা ১১টার সময় সাউদাম্পটন থেকে বার্মিংহাম চলে যাবে দল।
এদিকে পাঁচদিনের এই লম্বা ছুটিটাকে ভালোভাবে কাজে লাগানোর পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন সাকিব আল হাসান। আফগানদের একা হাতে হারিয়ে দেওয়ার পর ছুটির পাঁচটি দিন তিনি পরিবারকে দিতে চান।
বিশ্বকাপ খেলতে যাওয়ার সময়ই স্ত্রী উম্মে শিশির আহমেদ ও কন্যা আলায়না হাসান অব্রিকে সঙ্গে নিয়ে গেছেন সাকিব। কিছুদিন আগে ইংল্যান্ডে পৌঁছেছেন তার বাবা-মাও।
কিন্তু টানা খেলার কারণে সে অর্থে পরিবারকে সময় দিতে পারছিলেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাই তো পাঁচদিনের ছুটিতে ফ্রান্স ও সুইজারল্যান্ড যাওয়ার মনস্থির করে ফেলেছেন তিনি।
মঙ্গলবার দলের সঙ্গে বার্মিংহাম পৌঁছে, টিম হোটেলে চেকইন করেই ঘুরতে বেরিয়ে পড়বেন সাকিব। এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিজেই।
সৌজন্য – কালের কন্ঠ

খেলা এর আরও খবর
বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সহিদ-ছাইম ফুটবল টুর্নামেন্টে বৈরাগীবাজার চ্যাম্পিয়ন

বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সহিদ-ছাইম ফুটবল টুর্নামেন্টে বৈরাগীবাজার চ্যাম্পিয়ন

প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের ইনডোর গেমস ও শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতা অনুস্টিত

প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের ইনডোর গেমস ও শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতা অনুস্টিত

ভারত, পাকিস্তানকে একই গ্রুপে রেখে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি

ভারত, পাকিস্তানকে একই গ্রুপে রেখে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি

সেমিফাইনাল সূচি

সেমিফাইনাল সূচি

ইউরোর নকআউট পর্বে যে যার মুখোমুখি

ইউরোর নকআউট পর্বে যে যার মুখোমুখি

নেইমারদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ম্যান সিটি

নেইমারদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ম্যান সিটি

সর্বশেষ সংবাদ
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের  ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের ছবিসহ আমি তালিকা চাই – নিখিল

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top