logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. বাংলাদেশ
  3. সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা স্পষ্ট করার আহ্বান এডিটরস গিল্ডের

সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা স্পষ্ট করার আহ্বান এডিটরস গিল্ডের

প্রকাশিত হয়েছে : ২:১০:৩৪,অপরাহ্ন ২০ মে ২০১৯ | সংবাদটি ৫৪৩ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :

বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনে ‘বিরত’ থাকতে সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে এডিটরস গিল্ড, বাংলাদেশ।

গিল্ডের নির্বাহী কমিটির পক্ষে সভাপতি তৌফিক ইমরোজ খালিদী রোববার এক বিবৃতিতে বলেন, “পাঠক, দর্শক, শ্রোতা তথা জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার কাজে গণমাধ্যমের স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলে আমরা মনে করি।”

সম্পাদকীয় প্রতিষ্ঠানের ‘স্বাধীনতা ও মর্যাদা রক্ষার’ লক্ষ্য নিয়ে সম্প্রতি আত্মপ্রকাশ করা এ সংগঠনের পক্ষ থেকে এটাই প্রথম কোনো আনুষ্ঠানিক বিবৃতি।

গত ১৬ মে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ‘ইদানিং’ কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা ‘একেবারেই অনভিপ্রেত’।

“এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

এডিটরস গিল্ড বলছে, নির্দেশনাটি ‘যে ভাষায়’ দেওয়া হয়েছে, তা অনুসরণ করতে গেলে বিচারাধীন কোনো মামলার কোনো বিষয়েই ‘সংবাদ পরিবেশন করা যাবে না’।

“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আলোচিত মামলার বিচারের অগ্রগতি ও শুনানির সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ ও প্রচার করে এসেছে গণমাধ্যম।

“আগরতলা ষড়যন্ত্র মামলা, শারমিন রীমা হত্যা, শাজনীন হত্যা থেকে শুরু করে ২১ অগাস্টের গ্রেনেড হামলা, বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা হত্যা মামলা, যুদ্ধাপরাধীদের বিচারসহ বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানিকালে আদালতকক্ষের কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে সবিস্তারে এসেছে নিয়মিতভাবে।

“এই নির্দেশনা অনুসরণ করতে গেলে যে কোনো ঘটনার বিচার শেষে রায় হলে কেবল তখনই সংবাদ প্রকাশ কিংবা প্রচার করা যাবে।”

এতদিন ধরে যেভাবে সংবাদ প্রকাশ ও প্রচার চলে এসেছে, সেটাকে ‘ইদানিং’ হিসেবে বর্ণনা করে সুপ্রিম কোর্ট প্রশাসনকে হঠাৎ কেন ওই নির্দেশনা দিতে হল- সেই প্রশ্ন রেখেছে এডিটরস গিল্ড।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মনে করি, রাষ্ট্রের প্রতিটি অঙ্গ– শাসন বিভাগ/নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন সভা– প্রত্যেক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

“সেই দৃষ্টিকোণ থেকেই আদালত প্রশাসনের নির্দেশনার বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলে আমাদের বিশ্বাস।”

তবে আদালতের কার্যক্রম নিয়ে কোনো ধরনের পর্যবেক্ষণ বা মন্তব্য করা থেকে বিরত থাকার বিষয়ে এডিটরস গিল্ড একমত জানিয়ে বিবৃতিতে বলা হয়, “সে বিষয়ে সচেতন থাকার জন্য আমরাও সকলের প্রতি আহ্বান জানাই।”

এডিটরস গিল্ড, বাংলাদেশের একজন মুখপাত্র বলেন, ‘সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতা পেশার উৎকর্ষ বাড়ানোর লক্ষ্যে’ কাজ করছে তাদের সংগঠন।

সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে যুক্ত সব ধরনের মাধ্যমের সম্পাদকীয় নেতারা রয়েছেন এ সংগঠনের সঙ্গে।

বাংলাদেশ এর আরও খবর
লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

লিবিয়ায় নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় মিলেছে

লিবিয়ায় নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় মিলেছে

এবার করোনায় আক্রান্ত এমপি

এবার করোনায় আক্রান্ত এমপি

ইতালির পর করোনার ‘মৃত্যুপুরী’ হয়ে উঠছে স্পেন

ইতালির পর করোনার ‘মৃত্যুপুরী’ হয়ে উঠছে স্পেন

সিলেটের সেই যুবক করোনাভাইরাস মুক্ত

সিলেটের সেই যুবক করোনাভাইরাস মুক্ত

প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা

প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top