logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. বাংলাদেশ
  3. বালিশ কাহিনী

বালিশ কাহিনী


প্রকাশিত হয়েছে : ৫:৩৩:২১,অপরাহ্ন ২০ মে ২০১৯ | সংবাদটি ১৩৫২ বার পঠিত

মোহাম্মদ আল মাসুম মোল্লা 

বালিশ ছাড়া ঘুম যেন লবণ ছাড়া তরকারী। বালিশে বা কুশনে হেলান না দিলে তো আর আরাম হয় না। কোলবালিশকে তো সভ্যতার সেরা উদ্ভাবন বলে আমার মনে হয়।

বালিশ নিশ্চয়ই সভ্যতার এক অনন্য নিদর্শন। আজকের দিনে যে বিভিন্ন আকারের বালিশ আমরা দেখি বা ব্যবহার করি, তা নিশ্চয়ই এ রকম ছিল না। বালিশের সার্বজনীনতা হলো এটা সব দেশে সব মানুষের জন্য ঘুমের এক অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হয়ে পড়েছে। কিন্তু বালিশের ইতিহাস কি? আমরা কয়জনই বা তা জানি? আমি অন্তত জানতাম না। তাই বাধ্য হয়ে মহাজ্ঞানী গুগলের শরণাপন্ন হলাম আর পেলাম বেশ কিছু চমকপ্রদ তথ্য। তাই আর শেয়ার না করে পারলাম না।

ইতিহাস ঘেঁটে দেখা যায় ৭০০০ অব্দে প্রাচীন মেসোপটেমিয়ায় বসবাসকারী লোকেরা প্রথম বালিশ ব্যবহারের প্রচলন করেন। তবে সে সময় বালিশ বলতে বোঝাতো কাঠের বা পাথরের তৈরি মাথা রাখার এক বিশেষ স্থান। সে সময় বালিশ ছিলো আভিজাত্য আর মর্যাদার প্রতীক। সাধারণ মানুষের নাগালের বাইরে ছিলো বিলাসী দ্রব্য বালিশ। যার যত বালিশ সে তত ধনী। যেহেতু আজকের দিনের মতো নিরাপদ বাসস্থান ছিলো না তাই প্রাচীন ইরাকে বালিশ ব্যবহৃত হতো এক ধরনের বিশেষ প্রতিরোধক হিসেবে- যাতে পোকামাকড় মুখে কামড়াতে না পারে আর নাক বা কান দিয়ে প্রবেশ করতে না পারে। এমনকি কেউ মারা গেলে কবরে বালিশ দেওয়া হতো, মমিতেও বালিশের ব্যবহারের ইতিহাস পাওয়া যায় প্রাচীন মিশরে। চৈনিক সভ্যতাতেও শক্ত কাঠের বা পাথরের বালিশ ব্যবহারের ইতিহাস পাওয়া যায়। এমনকি সিরামিকের বালিশের ইতিহাসও পাওয়া যায়। তাদের বালিশের একটা বৈশিষ্ট্য হলো বালিশের উপর জীবজন্তু, মানুষ ও গাছ আঁকা হতো।

কালের বিবর্তনে নরম বালিশের কৌশলের প্রচলন করেন রোমান ও গ্রীকরা। তারাই সর্বপ্রথম পাখির পালক, পশুর লোম, বিভিন্ন শুকনো লতাপাতা দিয়ে নরম বালিশ তৈরি করেন। যদিও শুরুতে বালিশের ব্যবহার ছিলো ঘুমানোর জন্য কিন্তু প্রাচীন ইউরোপের মানুষেরা গির্জায় গিয়ে হাঁটু মুড়ে বসে প্রার্থনার জন্য ও পবিত্র বই রাখার জন্য বালিশ ব্যবহার করতেন।

বালিশ ব্যবহারের বড় পরিবর্তন আসে শিল্প বিপ্লবের পরে। বস্ত্রশিল্পের বিকাশের সাথে সাথে বালিশ সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য ও অপরিহার্য জিনিস হয়ে উঠতে শুরু করে। ভালো শিকারিরা তাদের বালিশে হাঁসের বা মুরগীর পালক ব্যবহার করতেন। ১৯৬০ সালে পলিস্টার আবিষ্কারের ফলে বালিশের আজকের রূপের প্রকাশ পায়।

বালিশের ব্যবহার শুধু ঘুমানোর কাজেই সীমাবদ্ধ হয়ে থাকেনি। ইংরেজিতে একটা প্রবাদ চালু আছে “পিলু টক”। পিলু টক বলতে বোঝায় সুখী সম্পর্ক, প্রিয়জনের সাথে বিছানায় পাশাপাশি শোয়া, তার মানে এই নয় যে শারীরিক সম্পর্ক থাকতে হবে। এটাই পিলু টক এর বৈশিষ্ট্য। বহু চলচ্চিত্র পরিচালক তাদের চলচ্চিত্রে পিলু টককে মেটাফোর হিসেবে ব্যবহার করেছেন। তবে পিলু টককে গোয়েন্দারা ব্যবহার করেন সবচেয়ে সফল অস্ত্র হিসেবে। কারণ পিলু টকের সময় মানুষের অনুভূতি গুলোর কার্যক্ষমতা অনেকটা ঘোরের মধ্য থাকে। তাই গোপন কথা বের করতে পিলু টক এক অব্যর্থ কৌশল।

পিলু টক নামের একটা চলচ্চিত্র ১৯৫৯ সালে মুক্তি পায় এবং তা রীতিমত সাড়া ফেলে দেয় চলচ্চিত্র জগতে। এই সেদিন পিলুটক শিরোনামের একটি গান ২০১৬ সালে রিলিজ হয় যা ছিল হটকেক। শিল্পী জাইন মালিকের অভিষেক ঘটে পিলুটক শিরোনামের রেকর্ড দিয়ে তারপর বাকিটা ইতিহাস।

শুধু সিনেমা বা গানেই নয়। বালিশ স্থান করে নিয়েছে আমাদের সাহিত্যেও। পিলো বুক নামে মধ্যযুগের এক ক্লাসিক জাপানী বই আছে যা সেসময়ের প্রাসাদ রাজনীতির এক প্রামাণ্য দলিল। পরবর্তীকালে পিলু বুক নিয়ে সিনেমাও তৈরি হয়েছে।

আমরা তো শুধু খুঁজি শিমুল তুলার বালিশ। মনে করি খুব আরামদায়ক। কিন্তু নেট ঘেঁটে যা পেলাম তাতে তো চক্ষু ছানাবড়া। ডাচ কোম্পানি ফন ডার হিলষ্ট (van der Hilst’s) এর বালিশের দাম প্রায় ৫০ লাখ টাকা।

বুঝতে হবে বালিশের গুরুত্ব ও মাহাত্ম, নইলে বিপদ।

‘নালিশ করে কী পেয়েছে? বালিশ পেয়েছে’- বাস্তবে নালিশ করে বালিশ পাওয়া যায় কী-না, নিশ্চিত নই। তবে প্রবাদটি রসিকতার ছলে আমাদের রাজনৈতিক ভাষায় বহুল ব্যবহৃত। ফলে বালিশ নিয়ে রসিকতাটা সম্ভবত আমাদের চিরন্তন। তারই ধারাবাহিকতা হয়ত বজায় থাকলো বালিশ ‘কেনা-ওঠানো’ এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের রসিকতায়!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং একটি অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (কেপিআই)। সরকারের গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকার বালিশ কিনেছে। প্রতিটি বালিশ কেনা হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা করে, ফ্ল্যাটে ওঠাতে খরচ দেখানো হয়েছে ৭৬০ টাকা।

দেশের মেধাবী সন্তানেরা থাকবেন তাই বালিশের দাম নিয়ে যারা অহেতুক সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন তারা ষড়যন্ত্র করছেন এই সরকারের বিরুদ্ধে, সরকারকে বেকায়দায় ফেলতে। মনে রাখবেন, নালিশ করে কিন্তু বালিশ পাবেন আর কিছু না।

masumjrn@gmail.com

বাংলাদেশ এর আরও খবর
লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

লিবিয়ায় নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় মিলেছে

লিবিয়ায় নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় মিলেছে

এবার করোনায় আক্রান্ত এমপি

এবার করোনায় আক্রান্ত এমপি

ইতালির পর করোনার ‘মৃত্যুপুরী’ হয়ে উঠছে স্পেন

ইতালির পর করোনার ‘মৃত্যুপুরী’ হয়ে উঠছে স্পেন

সিলেটের সেই যুবক করোনাভাইরাস মুক্ত

সিলেটের সেই যুবক করোনাভাইরাস মুক্ত

প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা

প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
প্যারিস মাতালেন নগরবাউল
প্যারিস মাতালেন নগরবাউল
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top