logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. বাংলাদেশ
  3. সংসদে যোগ দিয়েই নতুন নির্বাচন দাবি মোকাব্বির খানের

সংসদে যোগ দিয়েই নতুন নির্বাচন দাবি মোকাব্বির খানের

প্রকাশিত হয়েছে : ৫:২৩:৩৫,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪৯৭ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ 

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান সংসদের বৈঠকে যোগ দিয়েই নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন।

এছাড়া তিনি বিএনপি প্রধান কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এবং বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠনের দাবি জানান।

দল ও জোটের নির্দেশ অমান্য করে গত ২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের মোকাব্বির খান। বুধবারই তিনি প্রথমবারের মতো সংসদের বৈঠকে যোগ দেন। এ উপলক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এসময় তিনি তার দলের ও জোটের বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়া শুরু করলে স্পিকার তাকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানান।

মোকাব্বির খান বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সর্বপ্রথম দাবি– অবিলম্বে এমন একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে দলমত নির্বিশেষে দেশের মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিতে অবিলম্বে নতুন জাতীয় নির্বাচন দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের দাবি জানান।

তিনি বলেন, ‘চার লাখ কোটি টাকা পাচার, ব্যাংকের টাকা তসরুপ হওয়া, নুসরাতকে পুড়িয়ে মারার মত অপরাজনীতির বিপরীতে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজ আত্মজিজ্ঞাসার সময়– ৩০ ডিসেম্বরের মত নির্বাচন কেন করা সম্ভব হলো। এর দায় কার কতটা। আমরা যে যার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি কি-না। রাষ্ট্রযন্ত্র কেন এতটা রুগ্ন হতে পারলো, তা খতিয়ে দেখা দরকার।’

বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোকাব্বির বলেন, তার চিকিৎসা না হওয়া দেশের সচেতন মানুষকে পীড়িত করছে। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার শারিরীক অবস্থা বিবেচনায় নিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যার মহানুভবতার প্রমাণ মিলবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি কেমন আচরণ করতেন তা তুলে ধরে মোকাব্বির বলেন, বঙ্গবন্ধু তার চরম রাজনৈতিক শত্রুদেরকেও আড়ালে নানাভাবে সহায়তা করতেন।

এছাড়া সিলেট-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নিখোঁজ ইলিয়াস আলীর অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তার এই বক্তব্যের সময় সরকারদলীয় একাধিক সদস্য হৈ চৈয়ের মাধ্যমে তাচ্ছিল্য প্রদর্শন করেন।

সৌজন্য – সমকাল

বাংলাদেশ এর আরও খবর
লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

লিবিয়ায় নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় মিলেছে

লিবিয়ায় নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় মিলেছে

এবার করোনায় আক্রান্ত এমপি

এবার করোনায় আক্রান্ত এমপি

ইতালির পর করোনার ‘মৃত্যুপুরী’ হয়ে উঠছে স্পেন

ইতালির পর করোনার ‘মৃত্যুপুরী’ হয়ে উঠছে স্পেন

সিলেটের সেই যুবক করোনাভাইরাস মুক্ত

সিলেটের সেই যুবক করোনাভাইরাস মুক্ত

প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা

প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top