logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. মুক্তবাংলা
  3. যুক্তরাজ্যে করোনাভাইরাসে মারা গেলেন এক বাংলাদেশী

যুক্তরাজ্যে করোনাভাইরাসে মারা গেলেন এক বাংলাদেশী

প্রকাশিত হয়েছে : ৯:১৭:৪২,অপরাহ্ন ০৯ মার্চ ২০২০ | সংবাদটি ৫৩৪ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :

ব্রিটেনে গতকাল রবিবার যে তৃতীয় ব্যক্তি করোনাভাইরাসে মারা গেছেন, তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশি। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে তিনি মারা যান। তার ছেলে বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনের কাছে বর্ণনা করেছেন কীভাবে ইতালিতে বেড়াতে গিয়ে তাঁর বাবা করোনাভাইরাসের শিকার হয়েছিলেনঃ

“প্রতি বছরের শুরুতে আমার বাবা ইতালিতে বেড়াতে যান দুই-তিন সপ্তাহের জন্য। এটা তার একটা প্রিয় বেড়ানোর জায়গা। কারণ বহু বছর তিনি ইতালিতে ছিলেন। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ থেকে ইতালি আসেন। তখন তিনি বয়সে তরুণ।

উত্তর ইতালির যে শহরে আমরা থাকতাম সেটা মিলান থেকে ৫০ মাইল দূরে। সেখান থেকে সুইজারল্যাণ্ডের সীমান্তও বেশি দূরে নয়। বহু বছর আমরা সেখানে ছিলাম। আমার জন্ম সেখানেই। বড় হয়েছি সেখানে।

পাঁচ-ছয় বছর আগে আমরা পাকাপাকিভাবে ব্রিটেনে চলে আসি। আমরা থাকি ম্যানচেস্টারের কাছে। কিন্তু আমার বাবা ইতালিতে বেড়াতে যেতে পছন্দ করতেন। আমরাও প্রতি বছর গ্রীষ্মে পরিবারের সবাই মিলে সেখানে বেড়াতে যেতাম। তবে বাবা প্রতি বছরের শুরুতে নিয়ম করে বেড়াতে যেতেন ইতালিতে তার পুরোনো শহরে । এবছরও গিয়েছিলেন।

ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি সেখানে যান। তখনও ইতালিতে করোনাভাইরাস এত ব্যাপকভাবে ছড়ানোর কথা শোনা যায়নি। কিন্তু তিনি যে দুই সপ্তাহ ইতালিতে ছিলেন, তার মধ্যেই পরিস্থিতি দ্রুত খারাপ হয়। ব্যাপকভাবে সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।ফেব্রুয়ারির ২৯ তারিখ বাবা ফিরে আসলেন ইতালি থেকে। তখনও তিনি সুস্থ। কিন্তু তিন দিন পর সব যেন ওলট-পালট হয়ে গেল।

মার্চের তিন তারিখ, মঙ্গলবার। সেই মঙ্গলবারটা ছিল আর যে কোন দিনের মতোই। আমাদের বাড়ির কাছে যে হেলথ সেন্টার, বাবা সেখানে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। এই অ্যাপয়েন্টমেন্টটা আগে থেকেই ঠিক করা ছিল।

বাবার বয়স ছিল ৬০ বছর। তার নানা ধরনের অসুস্থতা ছিল, যা নিয়ে তিনি বেশ ভুগছিলেন। কোলেস্টেরল, আর্থ্রাইটিস, হৃদরোগ, অ্যাজমা, শ্বাসকষ্ট। তবে এসবের পরও তিনি মোটামুটি ভালোই ছিলেন। তিনি একশোভাগ সুস্থ ছিলেন, এটা বলা যাবে না, কিন্তু মোটামুটি ভালো ছিলেন।

করোনাভাইরাস নিয়ে যেহেতু আতংক ছড়িয়ে পড়েছিল, তাই আমি কিছু মাস্ক কিনেছিলাম। আমি আমার মা-বাবাকে বললাম, বাইরে যাওয়ার সময় যেন তারা মাস্ক পরে বের হন।

গত মঙ্গলবার বাড়ির কাছের হেলথ সেন্টারে যখন বাবা গেলেন, তখন ডাক্তার এবং নার্সরা তাকে জিজ্ঞেস করলেন, কেন তিনি মাস্ক পরে আছেন। তিনি বললেন, মাত্র দুদিন আগে তিনি ইতালি থেকে এসেছেন।

সাথে সাথে সেখানে আতংক ছড়িয়ে পড়লো। তাকে আলাদা করে ফেলা হলো। নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতাল থেকে একটা জরুরি দল চলে এলো। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো।

তার সঙ্গে আমাদের সেদিনই শেষ দেখা। আমরা বুঝতে পারিনি যে আর কোনদিন তার সঙ্গে আর দেখা হবে না।

হাসপাতালে প্রথম কয়েকদিন তিনি বেশ ভালোই ছিলেন। কিন্তু তারপর ডাক্তাররা বলছিলেন, তার রক্তে যথেষ্ট অক্সিজেন যাচ্ছে না। তার হার্টবিট অনিয়মিত। এভাবেই চলছিল কয়েকদিন। তারপর রবিবার তিনি মারা গেলেন।

এদিকে বাড়িতে আমাদেরও রীতিমত আলাদা করে রাখা হয়েছিল। আমরা ঘর থেকে বেরুতে পারছিলাম না। কোথাও যেতে পারছিলাম না। বাবার খবরাখবর আমরা পেতাম টেলিফোনে।

যে ওয়ার্ডে তাকে রাখা হয়েছিল, সেখানে আমরা ফোন করতাম। সেখান থেকেই আমরা খবর পেতাম। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলতে পারতাম না।

গতকাল রবিবার সকালে হাসপাতাল থেকে ফোন এলো আমাদের কাছে। তারা বললো, আধ ঘন্টা আগে বাবা মারা গেছেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। খবরটা শুনে ধাতস্থ হতে আমার কয়েক ঘন্টা সময় লেগেছিল। আমার বাবাকে আমি আর কোনদিন দেখতে পাবো না!

এরকম একটা খবর যখন আপনি পান, সেটা বুঝতেই আপনার অনেক সময় লেগে যায়। আমি ছিলাম শোকাহত। আমাদের বাড়িতে কান্নার রোল পড়ে গেল।

বাবার মৃত্যুর খবর পেলেও আমরা কিছুই করতে পারছি না, কোথাও যেতে পারছি না। কারণ আমাদের সবাইকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। প্রতিদিন পাবলিক হেলথ ইংল্যাণ্ড থেকে আমাদের সবার কাছে টেক্সট আসে। তারা জানতে চায়, আমাদের সব ঠিক আছে কীনা। আমাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ আছে কীনা। প্রতিদিন আমাদের সেই টেক্সটের জবাব দিতে হয়। এখন পর্যন্ত আমরা সবাই ভালো আছি। আমাদের কারো মধ্যে করোনাভাইরাসের কোন লক্ষণ নেই।

আমরা এক সপ্তাহ এই অবস্থায় আছি। আরও এক সপ্তাহ থাকতে হবে।

আমরা যেহেতু আইসোলেশনে আছি, তাই আমার বাবার জানাজা বা দাফন কোন কিছুই করতে পারছি না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা লাশ আরও কিছুদিন মর্গে রেখে দেবে । আরও এক সপ্তাহ পর যখন আমাদের মুক্তি মিলবে, তখন আমরা বাবার জানাজা, দাফন এগুলোর আয়োজন করতে পারবো।

আমরা এখনো জানি না, তার জানাজা-দাফন এগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারবো কিনা। কারণ তিনি তো স্বাভাবিকভাবে মারা যাননি। পাবলিক হেলথ ইংল্যাণ্ড যা বলে, সেই মতই আমাদের কাজ করতে হবে।

মাত্র দুমাস আগেও আমরা জানতাম না করোনাভাইরাস জিনিসটা কী, এই ভাইরাসটাই ছিল না। এখন এই ভাইরাস আমার বাবাকে কেড়ে নিল।”

সূত্র: বিবিসি বাংলা

মুক্তবাংলা এর আরও খবর
Unser besten Erreichbar Casinos in Deutschland 2026 Spielen Sie knights heart echtes Geld Traktandum bestimmen

Unser besten Erreichbar Casinos in Deutschland 2026 Spielen Sie knights heart echtes Geld Traktandum bestimmen

Affare distingue le slot da caffe online da lequel moderne?

Affare distingue le slot da caffe online da lequel moderne?

Siti ad esempio i tre seguenti, sicuri e legali durante Italia in quanto in potesta di arbitrio ADM

Siti ad esempio i tre seguenti, sicuri e legali durante Italia in quanto in potesta di arbitrio ADM

Nessun feedback allegro Giammai positive feedback Non ottenere niente affatto una promozione Never buy a promotion Fattorino

Nessun feedback allegro Giammai positive feedback Non ottenere niente affatto una promozione Never buy a promotion Fattorino

Die 10 besten Überprüfen Sie es Online Casinos via schnelle Auszahlung2026

Die 10 besten Überprüfen Sie es Online Casinos via schnelle Auszahlung2026

Mentre si giocano rso playoff di ammissione al Mondiale 2026?

Mentre si giocano rso playoff di ammissione al Mondiale 2026?

সর্বশেষ সংবাদ

Aristocrat 100 percent free Harbors: Play Online Aristocrat pai gow slot machine Pokies in australia
Aristocrat 100 percent free Harbors: Play Online Aristocrat pai gow slot machine Pokies in australia
Nel caso che verificare rso premio non fine, puoi e provare a gareggiare per roulette gratis
Nel caso che verificare rso premio non fine, puoi e provare a gareggiare per roulette gratis
Bonus bisca deve discendere da 2 euro che non sinistra di pagamento a lungo
Bonus bisca deve discendere da 2 euro che non sinistra di pagamento a lungo
Il gratifica KingCasino di convenevole e allo stesso modo al 100% del iniziale deposito furbo verso 1000�
Il gratifica KingCasino di convenevole e allo stesso modo al 100% del iniziale deposito furbo verso 1000�
Beste Verbunden Casinos Verzeichnis von 25 Royale With Cheese Megaways $ 5 Kaution Tagesordnungspunkt Anbietern 2026
Beste Verbunden Casinos Verzeichnis von 25 Royale With Cheese Megaways $ 5 Kaution Tagesordnungspunkt Anbietern 2026
Che anteporre un scompiglio non AAMS per premio senza deposito
Che anteporre un scompiglio non AAMS per premio senza deposito
Infine, il design e ed abbastanza facile gratitudine al layout disponibile di nuovo ai menu chiari
Infine, il design e ed abbastanza facile gratitudine al layout disponibile di nuovo ai menu chiari
150+ Totally free Pokies Online game to try out 40 flaming lines casino in australia Zero Obtain Questioned Keller Williams
150+ Totally free Pokies Online game to try out 40 flaming lines casino in australia Zero Obtain Questioned Keller Williams
Vediamo la Poco Atto Del Imbroglio D’repentaglio Online sopra Italia
Vediamo la Poco Atto Del Imbroglio D’repentaglio Online sopra Italia
I Giochi da Tavola, il Live Bisca addirittura gli Prossimo Giochi
I Giochi da Tavola, il Live Bisca addirittura gli Prossimo Giochi
Beste Echtgeld Erreichbar Casinos totem towers Slot inside Österreich Spiele damit echtes Piepen!
Beste Echtgeld Erreichbar Casinos totem towers Slot inside Österreich Spiele damit echtes Piepen!
Quackpot hitnspin promóció Casino megjegyzés
Quackpot hitnspin promóció Casino megjegyzés
Neue MRBet Casino Login AT Casino Casinos bloß Einzahlung 2026 Fortschrittlich inoffizieller mitarbeiter Erster monat des jahres
Neue MRBet Casino Login AT Casino Casinos bloß Einzahlung 2026 Fortschrittlich inoffizieller mitarbeiter Erster monat des jahres
Vi e indi insecable stimolante propaganda relativa ad certain gara di slot
Vi e indi insecable stimolante propaganda relativa ad certain gara di slot

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top