logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. মুক্তবাংলা
  3. কুলাউড়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা

কুলাউড়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা

প্রকাশিত হয়েছে : ১০:৩৫:৪৬,অপরাহ্ন ২২ নভেম্বর ২০২৫ | সংবাদটি ২৫৫০ বার পঠিত

আবুল কালাম মামুন , বিশেষ প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) নামে সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম সিদ্দিকীর লাশ উদ্ধার করা হয়। এদিকে রফিকুল ইসলামের বড় ভাই শেখ সিরাজুল ইসলাম সিদ্দিকীর দাবি তাঁর ভাইয়ের স্ত্রী এবং কন্যারা অবসর ভাতার টাকা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় ভাই সিরাজুল ইসলাম সিদ্দিকী বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ রফিকুলের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্ত্রী, কন্যা ও মেয়ে জামাতাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন। দুই বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। তাঁর ঘরে ৫ মেয়ে ও এক ছেলে রয়েছেন। অবসরের পর একমাত্র ছেলে শেখ আমিনুল ইসলাম সিদ্দিকীকে পেনশনের টাকায় আরব আমিরাতে পাঠান। ছেলেকে প্রবাসে পাঠানোর পর তাঁর কাছে অবশিষ্ট থাকা পেনশনের টাকার জন্য স্ত্রী মিছফা আক্তার সিদ্দিকা ও মেয়েদের সাথে প্রায় দ্বন্ধের সৃষ্টি হতো। এনিয়ে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকীর ভাই ও স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলাম পাখির উপস্থিতিতে একাধিকবার পারিবারিক শালিসী বৈঠক হয়। সর্বশেষ শুক্রবার (২৬ মে) রাত ১০টার দিকে পারিবারিক কলহ সংক্রান্তের ঘটনায় রফিকুল ইসলাম সিদ্দিকীর ভাই সিরাজুল ইসলামসহ স্বজনদের উপস্থিতিতে পারিবারিক শালিসী বৈঠক হয়। বেঠক শেষে সবাই চলে যান। পরে রাত দেড়টার দিকে সিরাজুল খবর পেয়ে তাঁর ভাইয়ের বাড়িতে গিয়ে দেখতে পান রফিকুলের লাশ ঘরের বারান্দায় পড়ে আছে। সিরাজুল বিষয়টি জেনে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুলের লাশ সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিকুলের স্ত্রী মিছফা আক্তার সিদ্দিকা (৫৫), শেখ শারমিন আক্তার সিদ্দিকা (৩৫), শেখ তাজরিন আক্তার সিদ্দিকা (৩০) ও তাজরিনের স্বামী মেহেদী হাসান (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রফিকুল ইসলাম সিদ্দিকীর ভাই সিরাজুল ইসলাম সিদ্দিকী বলেন, আমার ছোট ভাই রফিকুল চাকরি থেকে অবসর নেওয়ার পর তাঁর পেনশন বাববদ প্রাপ্ত ৫২ লাখ টাকা নিয়ে ঝগড়া-বিবাদ হতো। আমার ভাইয়ের স্ত্রী মিছফা আক্তার ও তাঁর মেয়েরা পেনশনের টাকা নিজেদের কাছে নেওয়ার জন্য রফিকুলকে প্রায়ই মারধর ও দূব্যবহার করতো। এ নিয়ে আমরা আমাদের ওয়ার্ডের ইউপি সদস্যসহ বেশ কয়েকবার পারিবারিক শালিসী বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করেছি। শুক্রবার রাতেও এ সংক্রান্ত বিবাদের জন্য পারিবারিক শালিসী বৈঠকে বসে সমাধান করি। পরে আমরা আমাদের বাড়িতে চলে যাই। রাতে খবর পেয়ে রফিকুলের বাড়িতে গিয়ে দেখি তাঁর লাশ ঘরের বারান্দার মেঝেতে জখমী অবস্থায় পড়ে আছে। আমার ভাইকে তাঁর স্ত্রী, মেয়ে ও মেয়ে জামাতা পরিকল্পিতভাবে হত্যা করেছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম পাখি বলেন, রফিকুল সম্পর্কে আমার মামা। আমার মামা রফিকুলের সাথে ভাতার টাকা ভাগভাটোয়ারা নিয়ে ঝগড়া-ঝাটি করতেন মামি, তাঁর মেয়ে ও মেয়ে জামাতারা। একাধিকাবার বৈঠকে বসে পারিবারিকভাবে বিষয়টি আমরা সমাধান করেছি। মামার শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করছি এটি পরিকল্পিত হত্যা হতে পারে।
থানায় পুলিশী হেফাজতে থাকা রফিকুলের মেয়ে শারমীন ও তাজরীন জানান, আমাদের বাবা মানসিক রোগী ছিলেন। এ জন্য আমাদের সাথে বাবা প্রায়ই খারাপ আচরণ করতেন। শুক্রবার রাতে তাঁকে খাবার দিতে বিলম্ব হওয়ায় বাবা (রফিকুল) আমাদেরকে গালিগালাজ করেন। পরে ঘরের ভিতর আমাদেরকে রেখে তিনি বের হয়ে যান। পরে দরজা ভেঙে বের হয়ে দেখি বাবা বারান্দার মেঝেতে পড়ে আছেন ।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, পুলিশ সুরতহালের সময় রফিকুলের মাথার পেছনের আঘাত এবং গলায় নখের আচড়ের চিহ্ন পেয়েছে। রফিকুলের ভাই সিরাজুল ইসলাম ৬জনকে অভিযুক্ত করে থানায় মামলা দিয়েছেন। রফিকুলের স্ত্রী, মেয়ে এক মেয়ের স্বামীকে গ্রেপ্তার করেছি। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মুক্তবাংলা এর আরও খবর
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল

প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল

আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই

আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই

সাংবাদিক রাসেল আহমদকে সংবর্ধনা

সাংবাদিক রাসেল আহমদকে সংবর্ধনা

প্যারিসে সাফ ফোর্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

প্যারিসে সাফ ফোর্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

সর্বশেষ সংবাদ
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী  কাজী এনায়েত উল্লাহ
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা
ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংবাদিক কর্মশালা
ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংবাদিক কর্মশালা

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top