logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. আফ্রিকা
  3. তিউনিসিয়া থেকে বাংলাদেশিদের ফেরত পাঠাতে আইওএম’র চাপ

তিউনিসিয়া থেকে বাংলাদেশিদের ফেরত পাঠাতে আইওএম’র চাপ


প্রকাশিত হয়েছে : ১১:০৫:০৯,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৯৪১ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

জাতিসংঘের অভিবাসন সংস্থার বিরুদ্ধে তিউনিসিয়ায় থাকা শিশুসহ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। বাংলাদেশি অভিবাসীদের প্রতি সংস্থাটির আচরণ নিয়ে গুরুতর উদ্বেগের কথা প্রকাশ হওয়ার পর এই অভিযোগ দায়ের করা হয়েছে।  তিউনিসিয়াভিত্তিক এনজিও ফোরাম তিউনিসিয়েন পৌর লেস ড্রয়েটস ইকোনমিক্স এট সোসিয়াক্স (এফটিডিইএস) আগস্ট মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিবাসীরা অভিযোগ করে আসছেন, সাগর থেকে উদ্ধার হওয়ার পর আইওএম কর্মকর্তা ও কূটনীতিকরা তাদের দেশে ফেরার জন্য চাপ দিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

৬৪ জন বাংলাদেশি অভিবাসী জানিয়েছেন, আইওএম তাদের স্বেচ্ছায় দেশে ফেরার জন্য একটি নথিতে স্বাক্ষর করার জন্য চাপ দিচ্ছে। অন্যথায় তাদের গ্রেফতারের হুমকিতে থাকতে হবে। তারা আরও বলছেন, বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকরা তাদের সতর্ক করে বলেছেন যে, তারা যদি স্বেচ্ছায় ফিরে যাওয়ার নথিতে স্বাক্ষর না করেন তাহলে তারা অঙ্গপাচারের শিকার হতে পারেন।

অভিযোগে বলা হয়েছে, অভিবাসীদের প্রতি আইওএম তিউনিসিয়ার আচরণের কারণে অভিবাসীদের নেওয়া সাক্ষ্যের ভিত্তিতে এফটিডিইএস আইওএমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিবাসীদের সাক্ষে সামঞ্জস্য ছিল এবং সবাই আইওএমের পক্ষ থেকে অসদাচরণের অভিযোগ করেছেন।

মে মাসে ম্যারিডাইব ৬০১ নামের একটি জাহাজ থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়। কোনও ইউরোপীয় দেশ তাদের গ্রহণে অস্বীকৃতি জানালে সাগরে তারা প্রায় তিন সপ্তাহ আটকে পড়েছিলেন।

এফটিডিইএস জানায়, অভিবাসীদের মতে, আইওএম কর্মীরা তাদের বাংলাদেশে স্বেচ্ছায় ফেরত যাওয়ার বিষয়ে সাক্ষাৎকারে প্রচণ্ড মানোসিক চাপ দিয়েছে। তারা আরও জানিয়েছে, যখন ওই নথিতে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানায় তখন মানোসিক আরও বাড়ানো হয়। অভিবাসীরা বলেছেন, প্রাথমিক এসব সাক্ষাৎকারে জাতিসংঘের শরণার্থী সংস্থা বা ইউনিসেফের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তারা জানেন না যে, শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার অধিকার তাদের রয়েছে কিনা। এছাড়া তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি।

বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত যাওয়ার জন্য কোনও প্রকার চাপ দেওয়ার কথা অস্বীকার করেছে আইওএম। সংস্থাটি দাবি করেছে, তারা শুধু অভিবাসীদের নথিপত্রগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভাষায় তারা বুঝতে পারে। অভিবাসীদের তিউনিসিয়ায় থাকা ও আশ্রয় চাওয়ার অধিকারসহ সব ধরনের বিকল্পের কথা জানানো হয়েছে।

এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়েছিল ৭৫ জনের সঙ্গে। এদের অর্ধেকই অভিভাবকহীন শিশু। সাগরে ১৯ দিন থাকার পর তাদের তিউনিসিয়ার জারজিসে অবতরণের অনুমতি দেওয়া হয়। এরপর রেড ক্রিসেন্টের একটি অভ্যর্থনা কেন্দ্রে তাদের নেওয়া হয়। পরবর্তীতে বেশ কয়েকজন বাংলাদেশিকে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে

তবে দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দেওয়া ৯ অভিবাসী জানিয়েছেন, তারা মনে করেন আইওএম সব বাংলাদেশিকে নৌকায় থাকার সময় ও পরে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য মানোসিক চাপ দিয়ে আসছে।

এক অভিবাসী বলেন, আইওএম আমাদের একটি কাগজ দেয়। এতে বলা হয়েছে, কেউ আমাদের ফেরত যাওয়ার জন্য জোর করতে পারবে না। তারা আমাদের বলেছে তিউনিসিয়া পুলিশ আমাদের গ্রেফতার করবে এবং তারা জানে না কখন মুক্তি দেওয়া হবে। বাংলাদেশ ও তিউনিসিয়া সরকার কোনও সহযোগিতা করছে। আমরা এখানে থাকতে চাই।

আরেক অভিবাসী বলেন, প্রতিদিন তারা আমাদের জিজ্ঞেস করে আমরা কী সিদ্ধান্ত নিয়েছি। তারা জানে আমরা ফেরত যেতে চাই না। তবু তারা আমাদের জিজ্ঞেস করেই যাচ্ছে। তারা ফরাসি ভাষায় একটি কাগজে সাক্ষর করতে বলেছে। কিন্তু আমি ফরাসি ভাষা জানি না। তারা আমাকে কাগজে সাক্ষর করে বাংলাদেশে ফেরত যেতে বলছে। কিন্তু আমি তাতে সাক্ষর করিনি। আইওএম ওই কাগজের কোনও ভাষান্তর আমাদের জানায়নি।

অল্প মাত্রায় ইংরেজি জানা এক ব্যক্তিকে ভাষান্তর করতে বলা হয়েছিল। কিন্তু তিনি জানান, ওই সময় নাবালক, ইউএনএইচসিআর বা রাজনৈতিক আশ্রয় সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। তারা আমাদের ভয় দেখাতে চেয়েছে। তারা আমাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। লোকজন কাঁদতে শুরু করে। ফেরত যাওয়ার চেয়ে আমার মরে যাওয়াই ভালো।

তিউনিসিয়ার দায়িত্বে থাকা ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের এক মুখপাত্র জানান, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে পারছেন না। কিন্তু দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি অবগত এবং অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে।

মুখপাত্র আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি তদন্তের সিদ্ধান্ত নেয় তাহলে সহযোগিতা করতে আগ্রহী। দূতাবাসের পক্ষ থেকে নিজেরা তদন্তের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তিনি বলেন, যদি তা ঘটে তাহলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ খতিয়ে দেখবে। এটা মাত্র শুরু। এই বিষয়ে আমরা আপনাদের অবহিত করব। আমরা জানি এই টিমে কারা কারা ছিল এবং কে মিশনের নেতৃত্ব দিয়েছে।

বাংলাদেশি অভিবাসীরা দ্য গার্ডিয়ানকে বেশ কয়েকবার জানিয়েছেন যে, তারা যদি দেশে ফিরে যান তাহলে তাদের জীবন হুমকির মুখে পড়বে। অনেকে লিবিয়া পৌঁছাতে টাকা-পয়সা ধার করেছেন এবং তাদের আশঙ্কা দেশে ফিরে গেলে তারা হুমকি ও নির্যাতনের মুখে পড়বেন।

বাংলাদেশে ফেরত যাওয়া এড়াতে তিউনিসিয়ার একটি অভ্যর্থনা কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া এক কিশোর পুনরায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাকে বহনকারী নৌকা আটক করা হয়। ধারণা করা হচ্ছে ওই কিশোর এখন লিবিয়ার কোনও একটি আটককেন্দ্রে রয়েচে।

বেঁচে যাওয়া বাংলাদেশিদের এক আত্মীয় জানান, বাংলাদেশে অনেক মানুষ তাকে হত্যা করতে চায়। নিজের সব টাকা-পয়সা দিয়ে লিবিয়া গমন করে এসব সমস্যা থেকে মুক্তি পেতে। লিবিয়াতেও বিভিন্ন সমস্যার কারণে সেখান থেকে পালায়। সে ইউরোপে যেতে চায়।

আইওএম-র এক মুখপাত্র লিওনার্দ ডোয়েল জানান, যারা দেশে ফিরতে চেয়েছে তাদের পরামর্শ ও নথিপত্র তাদের বুঝতে পারার মতো ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, আশ্রয়সহ সব ধরনের বিকল্পের কথা অভিবাসীদের জানিয়েছে আইওএম। সংস্থার কর্মীরা তিউনিসিয়ায় যারা আশ্রয়ের আবেদনে আগ্রহী নয় তাদেরকে বসবাসের অনুমতির প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করেছে। কিন্তু যারা থেকে যেতে চেয়েছে তাদেরকে বলা হয়েছে তিউনিসিয়া থাকতে চাইলে অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে।

লিওনার্দ বলেন, যেসব অভিবাসীরা থেকে যেতে চেয়েছেন তাদের পাসপোর্ট নেই। তিউনিসিয়ায় তাদের পক্ষে পাসপোর্ট পাওয়া সম্ভব না। তাই আইওএম কর্মীরা এই পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। এটা গুরুত্বপূর্ণ যে, অভিবাসীদের সব ধরনের তথ্য জানায় আইওএম যাতে করে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে।

এফটিডিইএস নিশ্চিত করেছে, স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়ার কাগজে সাক্ষর না করা ও তিউনিসিয়ায় থাকতে আগ্রহী চার বাংলাদেশিকে গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা শরণার্থী হিসেবে গ্রহণ করেছে।

 

আফ্রিকা এর আরও খবর
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq

Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq

দক্ষিণ আফ্রিকার দাঙ্গায় বাংলাদেশিদের ব্যাপক ক্ষতি

দক্ষিণ আফ্রিকার দাঙ্গায় বাংলাদেশিদের ব্যাপক ক্ষতি

দক্ষিণ আফ্রিকায় এক মাসে ২৮ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় এক মাসে ২৮ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

লিবিয়ায় বেঁচে যাওয়া বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা

অপহৃত বাংলাদেশিদের হাতে লিবিয়ার সেই মূল অপহরণকারী নিহত!

অপহৃত বাংলাদেশিদের হাতে লিবিয়ার সেই মূল অপহরণকারী নিহত!

দক্ষিণ আফ্রিকায় করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু

সর্বশেষ সংবাদ
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
<h1>Ansvarsfullt spel på casinon utan svensk licens och tydliga gränser</h1>

Ansvarsfullt spel på casinon utan svensk licens och tydliga gränser

<h1>Nya trender som formar spelmarknaden 2026 och dess framtida möjligheter</h1>

Nya trender som formar spelmarknaden 2026 och dess framtida möjligheter

বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top