logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. বিচিত্র সংবাদ
  3. সেহরির সময় ঘুম থেকে জাগাতে যুদ্ধবিমান!

সেহরির সময় ঘুম থেকে জাগাতে যুদ্ধবিমান!

প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৪২,অপরাহ্ন ১১ মে ২০১৯ | সংবাদটি ৫০৬ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :

সেহরির জন্য রোজাদারদের জাগাতে ব্যবহার করা হচ্ছে বিমানবাহিনীর যুদ্ধবিমান। সেহরি খাওয়ার জন্য রোজাদারদের ঘুম ভাঙবে যুদ্ধবিমানের তুমুল শব্দে।

এ রমজান থেকে এমনই একটি উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার বিমানবাহিনী। রোজাদারদের জাগ্রত করা এবং নিজেদের প্রশিক্ষণের সুবিধার্থে দেশটির বিমানবাহিনী এ পদ্ধতি গ্রহণ করেছে।

৩০০টিরও বেশি নৃগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ার অঞ্চলগুলোতে নিজস্ব পদ্ধতিতে ডাকা হয় সেহরির জন্য। মসজিদের মাইক বা টিনের ড্রাম বাজানোর পাশাপাশি এখন থেকে বিমানবাহিনীর যুদ্ধবিমানের আওয়াজেও ঘুম ভাঙবে দেশটির মুসলমানদের।

দেশটির বিমানবাহিনীর টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, সেহরির সময় জাভাদ্বীপের সুরাবায়া, সুরাকার্তা, ক্লাতেন, স্রাজেন ও ইয়োগইয়াকার্তায় বিমানবাহিনী পাইলটদের প্রশিক্ষণ পরিচালনা করবে।

বিমানবাহিনীর ওই পোস্টে লেখা হয়, ‘আল্লাহর ইচ্ছায় আমরা সেহরির সময় রোজাদারদের ডেকে তুলতে যুদ্ধবিমান কাজে লাগাব।’

সম্প্রতি দেশটির বিমানবাহিনী জানায়, রমজান মাসে সেহরির সময় রোজাদারদের ডেকে তোলার যে রীতি দেশটিতে আছে, তাতে এবারে তারাও যোগ দিতে যাচ্ছে।

এ ব্যাপারে বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল সুস এম ইয়ুরিস জানান, শুধু সেহরির সময় মুসল্লিদের ডেকে তোলার জন্যই নয়, বরং রোজা অবস্থায় পাইলটদের যাতে প্রশিক্ষণে অংশ নিতে না হয়, এর মাধ্যমে সে ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে, ভোরের সময়টুকু যুদ্ধবিমান উড্ডয়নের জন্য যথার্থ সময়। অভুক্ত অবস্থায় সাধারণত সকাল ১০টার পরে প্রশিক্ষণকে নিরুৎসাহিত করেছেন বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তারা বলেছেন, এ সময় থেকেই অভুক্তদের সুগার লেভেল নেমে যেতে থাকে।

তাই কর্নেল ইয়ুরিস বলেন, ‘ব্লাড সুগার লেভেল কম থাকাবস্থায় পাইলটদের যুদ্ধবিমান চালানোর ব্যাপারে বাধানিষেধ আছে।’

তাই এ উদ্যোগের মাধ্যমে পাইলটদের প্রশিক্ষণ গ্রহণ ও সেহরির জন্য রোজাদারদের ডেকে তোলার ব্যবস্থা নেয়া হয়েছে।

এ প্রক্রিয়ায় আকাশের নিম্নস্তরে উড্ডয়নে সক্ষম যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। মানুষকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট শব্দ তৈরি হয়, এমন বিশেষ যন্ত্রও ব্যবহার করা হবে।

সূত্র: দ্য জাকার্তা পোস্ট

বিচিত্র সংবাদ এর আরও খবর
১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোন!

১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোন!

যে কারণে প্রমিজ ব্রিজে ঝুলছে হাজার হাজার তালা

যে কারণে প্রমিজ ব্রিজে ঝুলছে হাজার হাজার তালা

জুতার দাম কোটি টাকা!

জুতার দাম কোটি টাকা!

প্যারিস বিশ্বের ব্যয়বহুল শহর

প্যারিস বিশ্বের ব্যয়বহুল শহর

নাইরোবিতে ‘করোনাভাইরাস’ ঢঙে চুলের বেণি

নাইরোবিতে ‘করোনাভাইরাস’ ঢঙে চুলের বেণি

লকডাউনে ৬০ কিলোমিটার হেঁটে প্রেমিকের কাছে তরুণী!

লকডাউনে ৬০ কিলোমিটার হেঁটে প্রেমিকের কাছে তরুণী!

সর্বশেষ সংবাদ
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের  ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top