logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. প্যারিসে বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যান সমিতি ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুস্টান

প্যারিসে বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যান সমিতি ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুস্টান


প্রকাশিত হয়েছে : ৭:২৩:০৮,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৭৩৫ বার পঠিত

আব্দুল মোমিত রুমেল,প্যারিস,ফ্রান্স থেকে

বর্ণাঢ্য আয়োজনে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির  প্রাচীনতম সামাজিক সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩০ জুন রবিবার প্যারিসের পান্তা হলে নানা আয়োজনে অনুষ্ঠিত বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের  ২০১৮ -১৯ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানটি পরিণত হয় বাংলাদেশীদের মিলন মেলায়। ফ্রান্সে বিভিন্ন শহরে বসবাসরত নিজ অঞ্চলের প্রবাসীরা হার্দিক ভালোবাসার টানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এছাড়াও  ফ্রান্সের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

সংগঠনের সভাপতি সোহেল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও সহসাধারণ সম্পাদক মুকিত আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক।  যুক্তরাজ্য থেকে আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন  সাপ্তাহিক পূর্ব সিলেট নিউজ২৪ ডট কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি এম মাসুদ আহমদ ,৫২বাংলা টিভি সম্পাদক ও কবি আনোয়ারুল ইসলাম অভি । এছাড়াও দুই পর্বের অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল আবেদীন ,ফ্রান্স আওয়ামী লীগ এর উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী।

 

বক্তারা বলেছেন- প্রবাসে বাংলাদেশকে উজ্জ্বল ভাবে তুলে ধরতে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্রান্সে বাংলাদেশী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে প্রথম সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতি শুরু থেকে প্রবাসে এবং দেশে মানবিক এবং সামাজিক কাজগুলো নি:সন্দেহে অনুকরণীয়। বিশেষ করে ফ্রান্সে নিজ অঞ্চলের নতুন অভিবাসীদের অভিবাসনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও অর্থনৈতিক সেবা প্রদানের কাজটি  সর্বমহলে প্রসংশনীয়। অভিবাসে বাংলাদেশকে উজ্জ্বলভাবে তুলে ধরতে সংগঠনটি ধারাবাহিক ভাবে কাজ করবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

প্রধান অতিথি  সংগঠনের প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক বলেন, ফ্রান্সে  বাংলাদেশি কমিউনিটি দিন দিন বড় হচ্ছে এবং এখানে সামাজিকভাবে তাদের কর্মকান্ড প্রসংসনীয়। বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে এবং ফ্রান্সে নিজ অঞ্চল এর অভিবাসী ছাড়াও প্রবাসীদের লাশ বাংলাদেশে প্রেরণে আর্থিক সহযোগিতা এবং দেশে বিভিন্ন মানবিক বিপর্যয়ে অন্যান্য সংগঠনের সাথে যুগপৎ কাজ করছে। তিনি আগামীতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের অগ্রযাত্রায় সাংগঠনিকভাবে আরও জোরালোভাবে সকলের কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি সাপ্তাহিক পূর্ব সিলেট নিউজ২৪ ডট কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি ও সংগঠক এম মাসুদ আহমদ বলেন,  অঞ্চল ভিত্তিক সংগঠন হয়েও বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা নিসন্দেহে একটি আলোকিত দিক। তিনি ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের সাফল্যগুলোকে সাংগঠনিকভাবে তুলে ধরে তাদেরকে অনুপ্রেরণা দেবার অনুরোধ করে বলেন, তাহলে নবীন-প্রবীনদের সমন্ধয়ে  প্রবাসে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে উঠবে। ফ্রান্সে বিয়ানীবাজারবাসীদের ভালো কাজ এবং একাজের নেপথ্যের মানুষদের সম্মানীত করার প্রতিও অনুরোধ জানান।

বিশেষ অতিথি ৫২বাংলা টিভি সম্পাদক ও কবি আনোয়ারুল ইসলাম অভি- বিয়ানীবাজার অঞ্চলের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক , সাংস্কৃতিক ইতিহাস ঐতিহ্যের নানা দিকের বর্ণণা দিয়ে  বলেন, সিলেটিরা এখন বিশ্বে নানা আলোকিত কর্মযজ্ঞে বাংলাদেশকে উজ্জ্বলভাবে তুলে ধরছেন এবং সেখানে  বিয়ানীবাজারের অভিবাসীদের সংখ্যাধিক্য সর্বমহলে উচ্ছসিত ও  প্রসংসীত।

কালের নবদ্বীপ, পঞ্চখন্ড অথবা সংস্কৃতির শহর, যেভাবেই বিয়ানীবাজারকে দেখা হয়না কেন, সব জায়গায় মূলত একটি জিনিসই কাজ করেছে, তা হলো- এই অঞ্চলের মানুষের  ইতিহাস-ঐতিহ্যের প্রতি প্রগাঢ় ভালোবাসা। ফ্রান্সে প্রথম বাংলাদেশি সামাজিক সংগঠন হিসাবে এখানেও এই সংগঠনটি মূলত তার নাড়ীর স্রোতধারায় চলছে।যা গর্বকরার মতো। এইধারা নতুন প্রজন্মদের মাধ্যমে ছড়িয়ে দেয়া খুব প্রয়োজন।

অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক  জবরুল ইসলাম লিটন বলেন, একটি সংগঠন তখনই মানবিক  সেবামূলক কাজ সফলতার সাথে ধারাবাহিকভাবে করতে পারে যখন সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে।  তিনি বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি ফ্রান্সে নতুন প্রবাসীদের বিশেষ করে  আর্থিক, ভাষাগত এবং  অভিবাসন সংক্রান্ত তথ্য সহায়তা প্রদানের সেবার কথা উল্লেখ করে  সকলকে ঐক্যবদ্ধভাবে নিজ অঞ্চল তথা দেশের কল্যাণে কাজ করার প্রতি আহবান জানান। অনুষ্ঠানকে সফল করার জন্য সংগঠনের পক্ষ থেকে অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সন্ধ্যা সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির সকলকে পরিচয় করিয়ে  দেন সাবেক সভাপতি হেলাল আলী বুরহান। তাদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সংগঠনের বিগত দিনে তাদের সাংগঠনিক কর্মকান্ডে নিরলসভাবে শ্রম ও অর্থদিয়ে বাংলাদেশে ও প্রবাসীদের সামাজিক সাংস্কৃতিক কাজের জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কার্যকরি পরিষদের কর্মকর্তারা  বিয়ানীবাজার এলাকার প্রবাসীদের অধিকার আদায়ে ও এলাকার দুস্থ মানুষের কল্যাণে এ সংগঠনকে আরও শক্তিশালী করে  প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে প্রেরণে সহায়তা এবং ফ্রান্সে  বসবাসরত সকল প্রবাসীদের যেকোন সমস্যায়  ছায়া হিসাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইমরান আহমদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহসভাপতি বাবর হোসেন , মনোন উদ্দিন ,সম্মানিত সদস্য হেলাল আলী বুরহান  ,সুমন আহমদ , কোষাধক্ষ সায়েক আহমদ ,সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন ,সহসাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেইন, সহসমাজকল্যাণ সম্পাদক সাঈদ উদ্দিন ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক ,সহযোগাযোগ সম্পাদক শাহ শামুল আহমদ ,সহআন্তর্জাতিক সম্পাদক সাহেদ আহমদ, ইমরান আহমদ, সহমহিলা সম্পাদক নাদিয়া চৌধুরী এবং  স্পেন থেকে আগত ৫২ বাংলার ব্যুরো প্রধান সাংবাদিক মো. ছালাউদ্দিন প্রমুখ।

সংগঠনের সফল ১১ বছর উদযাপনের পাশাপাশি বিগতদিনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং আগামীদিনের পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠানে বক্তারা। এসময় তারা কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা দেয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক , আবু বক্কর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিতে বিয়ানীবাজারের কৃতিসন্তান হিসাবে ভূমিকা রাখায় সাপ্তাহিক পূর্ব সিলেট নিউজ২৪ ডট কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি এম মাসুদ আহমদ ,৫২বাংলা টিভি‘র সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি কে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

এছাড়াও বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সকে   শক্তিশালী করতে নিরলস কাজ করে যাওয়া এবং  অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় সংগঠনের সহসভাপতি মনন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিনকে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় লন্ডনের জনপ্রিয় দুই শিল্পী নুরজাহান , কুমারসানু  ও প্যারিসের সুমা দাস গান পরিবেশন করেন।

দীর্ঘদিন পর বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতির এ সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রান্সের বাংলাদেশিদের প্রাণের উৎসবে পরিণত হয় । আনন্দে মেতে উঠেন প্রবাসীরা। সফল ও প্রাণবন্ত অনুষ্ঠানে যোগ দেয়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক  রাজনৈতিক সংগঠন এর সকলের চোখে মুখে ছিল তৃপ্তির ছাপ।  তারা প্রত্যাশা করেছেন  প্রাচীনতম সংগঠনটি   ঐক্যবদ্ধভাবে  মেধা ও মননের সম্মিলনে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে নিরন্তর কাজ করবে।

 

ইউরোপ এর আরও খবর
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

<h1>Spelutbud och spelleverantörer på internationella spelmarknader</h1>

Spelutbud och spelleverantörer på internationella spelmarknader

<h1>Nya trender som formar spelmarknaden 2026 och dess framtida möjligheter</h1>

Nya trender som formar spelmarknaden 2026 och dess framtida möjligheter

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
<h1>Spelutbud och spelleverantörer på internationella spelmarknader</h1>

Spelutbud och spelleverantörer på internationella spelmarknader

Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
<h1>Ansvarsfullt spel på casinon utan svensk licens och tydliga gränser</h1>

Ansvarsfullt spel på casinon utan svensk licens och tydliga gränser

<h1>Nya trender som formar spelmarknaden 2026 och dess framtida möjligheter</h1>

Nya trender som formar spelmarknaden 2026 och dess framtida möjligheter

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top