logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সৌম্য-মোসাদ্দেকে ইতিহাস বাংলাদেশের

সৌম্য-মোসাদ্দেকে ইতিহাস বাংলাদেশের

প্রকাশিত হয়েছে : ৬:৩৬:০৬,অপরাহ্ন ১৮ মে ২০১৯ | সংবাদটি ৫৪৫ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

মাশরাফি বিন মুর্তজা ‘মানসিক বাধা’র কথা বলেছিলেন। বাংলাদেশ যে বাধাটা কেন যেন উতরে যেতে পারছিল না এত দিন। গেরোটা আজ ছুটল ডাবলিনে। ইতিহাসের সাক্ষী হলো মালাহাইড। ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে ফাইনাল জিতল বাংলাদেশ। আর বাংলাদেশের এ কাব্যিক জয়ের দুই নায়ক সৌম্য সরকার আর মোসাদ্দেক হোসেন।

২৪ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২১০ রান। টি-টোয়েন্টি জমানায় ২৪ ওভারে লক্ষ্য কঠিন, কিন্তু অসম্ভব নয়। তামিম-সৌম্যর জুটি ৫ ওভারের পাওয়ার প্লেতেই এনে দেয় ৫১। এমন একটা শুরুই তো দরকার ছিল! সৌম্য ছিলেন দারুণ মেজাজে। তামিম শুধু প্রান্ত বদল করে দিচ্ছিলেন। সৌম্যর রান তখন ৩৯, তামিম ইকবালের ১০। ছয়টি চার আর দুই ছক্কা হাঁকিয়ে ফেলেছেন সৌম্য। তামিম তখনো বাউন্ডারির খাতা খোলেননি। কিন্তু ষষ্ঠ ওভারটি করতে আসা শ্যানন গ্যাব্রিয়েলকে পরপর দুই বলে চার মেরে তৃতীয় বলে ক্যাচ তুলে দিলেন এর আগে একবার প্রাণে বেঁচে যাওয়া তামিম। ৫৯ রানের উদ্বোধনী জুটির ৪২-ই এল বাউন্ডারি থেকে। ব্যাটিং অর্ডারে পদোন্নতি পেয়ে তিনে নামা সাব্বির দ্রুত আউট হয়ে ভয়ই ধরিয়ে দিলেন বাংলাদেশকে। গ্যাব্রিয়েল চার বল আর ১ রানের মধ্যে ২ উইকেট তুলে এনে দারুণভাবে ম্যাচে ফেরান ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু তাতেও সৌম্য টলেননি। মুশফিকের সঙ্গে ৪৯ রানের জুটিটাও হলো ৩৩ বলে। ৯টি চার আর তিন ছক্কায় ৪১ বলে ৬৬ রানের দুরন্ত সাহসী এক ইনিংস খেলা সৌম্য বদলি ফিল্ডারের হাতে ক্যাচ তুলে ফিরলেন।

অবশেষে শিরোপার স্বাদ পেল বাংলাদেশ। ছবি : টুইটার অবশেষে শিরোপার স্বাদ পেল বাংলাদেশ। ছবি : টুইটারমাশরাফি বিন মুর্তজা ‘মানসিক বাধা’র কথা বলেছিলেন। বাংলাদেশ যে বাধাটা কেন যেন উতরে যেতে পারছিল না এত দিন। গেরোটা আজ ছুটল ডাবলিনে। ইতিহাসের সাক্ষী হলো মালাহাইড। ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে ফাইনাল জিতল বাংলাদেশ। আর বাংলাদেশের এ কাব্যিক জয়ের দুই নায়ক সৌম্য সরকার আর মোসাদ্দেক হোসেন।

২৪ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২১০ রান। টি-টোয়েন্টি জমানায় ২৪ ওভারে লক্ষ্য কঠিন, কিন্তু অসম্ভব নয়। তামিম-সৌম্যর জুটি ৫ ওভারের পাওয়ার প্লেতেই এনে দেয় ৫১। এমন একটা শুরুই তো দরকার ছিল! সৌম্য ছিলেন দারুণ মেজাজে। তামিম শুধু প্রান্ত বদল করে দিচ্ছিলেন। সৌম্যর রান তখন ৩৯, তামিম ইকবালের ১০। ছয়টি চার আর দুই ছক্কা হাঁকিয়ে ফেলেছেন সৌম্য। তামিম তখনো বাউন্ডারির খাতা খোলেননি। কিন্তু ষষ্ঠ ওভারটি করতে আসা শ্যানন গ্যাব্রিয়েলকে পরপর দুই বলে চার মেরে তৃতীয় বলে ক্যাচ তুলে দিলেন এর আগে একবার প্রাণে বেঁচে যাওয়া তামিম। ৫৯ রানের উদ্বোধনী জুটির ৪২-ই এল বাউন্ডারি থেকে। ব্যাটিং অর্ডারে পদোন্নতি পেয়ে তিনে নামা সাব্বির দ্রুত আউট হয়ে ভয়ই ধরিয়ে দিলেন বাংলাদেশকে। গ্যাব্রিয়েল চার বল আর ১ রানের মধ্যে ২ উইকেট তুলে এনে দারুণভাবে ম্যাচে ফেরান ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু তাতেও সৌম্য টলেননি। মুশফিকের সঙ্গে ৪৯ রানের জুটিটাও হলো ৩৩ বলে। ৯টি চার আর তিন ছক্কায় ৪১ বলে ৬৬ রানের দুরন্ত সাহসী এক ইনিংস খেলা সৌম্য বদলি ফিল্ডারের হাতে ক্যাচ তুলে ফিরলেন।

সৌম্য শুরু করেছিলেন, তবে কঠিন সমীকরণ মেলাতে গিয়ে দেখতে দেখতে ১৫.৪ ওভারে ১৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। ৪৮ বলে দরকার ৬৫ রান। জয়ের স্বপ্ন ধূসর হওয়ার সংশয় যখন, তখনই আবির্ভাব মোসাদ্দেকের। ডাবলিনে আজ বৃষ্টি হয়েছে। মোসাদ্দেকের সৌজন্যে ঝড়ও উঠল। ১৮ বলে যখন দরকার ২৭ রান, ম্যাচটা চকিতে নিজেদের হাতের মুঠোয় আনলেন মোসাদ্দেক। অ্যালেনের করা ২২তম ওভারে ৬, ৬, ৪, ৬, ২, ১—২৫ রান তুলে এক ঝটকায় সমীকরণ করে ফেললেন একেবারে সহজ। এরই ফাঁকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়লেন। শুধু তা–ই নয়, দুর্দান্ত ফিনিশিংয়ে মুগ্ধ করলেন মোসাদ্দেক। মাহমুদউল্লাহর সঙ্গে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে গড়লেন ৪১ বলে ৭০ রানের জুটি। সব সংশয় দূর করে এই জুটিই বাংলাদেশকে নিয়ে গেল জয়ের প্রান্তে।

বৃষ্টির কারণেই ম্যাচের ভাগ্য বারবার বদলেছে। কমেছে আকার। বৃষ্টি নামার আগে ২০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৩১ রান। ৫ ঘণ্টার বেশি সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ম্যাচ ২৪ ওভারে নেমে আসে। বাকি ৩.৫ ওভারে ক্যারিবীয়দের হাত খুলে মারতে দেননি মেহেদী হাসান মিরাজ। আর ২১ যোগ করে ওয়েস্ট ইন্ডিজ থামে ১ উইকেটে ১৫২ রানে। ডিএল সমীকরণে বাংলাদেশের লক্ষ্যটায় ওয়েস্ট ইন্ডিজের তোলা রানের সঙ্গে যোগ হয় আরও ৫৮। বৃষ্টিবাধায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসায় কঠিন লক্ষ্য, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন—সব বাধা উতরে বাংলাদেশ দূর করেছে ফাইনাল হারের দুঃখ। লিখেছে নতুন ইতিহাস।

সৌজন্য – প্রথম আলো

খেলা এর আরও খবর
বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সহিদ-ছাইম ফুটবল টুর্নামেন্টে বৈরাগীবাজার চ্যাম্পিয়ন

বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সহিদ-ছাইম ফুটবল টুর্নামেন্টে বৈরাগীবাজার চ্যাম্পিয়ন

প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের ইনডোর গেমস ও শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতা অনুস্টিত

প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের ইনডোর গেমস ও শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতা অনুস্টিত

ভারত, পাকিস্তানকে একই গ্রুপে রেখে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি

ভারত, পাকিস্তানকে একই গ্রুপে রেখে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি

সেমিফাইনাল সূচি

সেমিফাইনাল সূচি

ইউরোর নকআউট পর্বে যে যার মুখোমুখি

ইউরোর নকআউট পর্বে যে যার মুখোমুখি

নেইমারদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ম্যান সিটি

নেইমারদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ম্যান সিটি

সর্বশেষ সংবাদ
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top