প্যারিস মাতালেন নগরবাউল
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:০৭,অপরাহ্ন ০৬ আগস্ট ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

দেলওয়ার হোসেন. প্যারিস:
সাহিত্য সংস্কৃতি ও মানবাধিকারের দেশ ফ্রান্সে বাংলাদেশীদের সর্ব বৃহৎ সাংস্কৃতিক অনুষ্টান ফ্রান্কো বাংলা সামার ফেস্ট ২০২৬ অনুষ্টিত হয়েছে।
রবিবার স্থানীয় সময় বিকাল থেকে রাত অবদি প্যারিসের সন্নিকটে সারসেলের একটি মাঠে হাজার পাঁচেক দর্শকের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মনমাতানো এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের বিখ্যাত রক শিল্পি নগর বাউলখ্যাত জেমস, জলের গানের রাহুল আনন্দ,নেদারল্যান্সের বিখ্যাত বাংলাদেশেী শিল্পী নওশিন বিন্তি ও প্যারিসে বাংলাদেশী জনপ্রিয় ব্যান্ডদল এরর ৪০৪।

শাহ গ্রুপ ও অফিওরা আয়োজিত মনমাতানো এ আয়োজনে বাংলাদেশী সংস্কৃতি কৃষ্টি কালচারের সাথে পরিচয় ঘটাতে শিশুদের জন্য ছিলো বিভিন্ন বিনোদনমূলক অংশ গ্রহণ ভিত্তিক কার্যক্রম। সাই সাথে বড়দের জন্য ও ছিলো বিভিন্ন প্রতিযোগিতা,খেলাধুলা ও আনন্দঘন আয়োজন। এতে অংশ গ্রহণ করেন প্রবাসী বাংলাদেশী নারী পুরুষেরা।
তবে অন্যান্য বছরের তুলনায় এ বচরের আয়োজন ছিলো ব্যাপক।অনুষ্ঠানস্থলে দুপুর থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভীড় বাড়তে থাকে। তরুন তরুনীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া পুরো মাঠ জুড়ে ছিলো চটপটি,বিরিয়ানী,কাবাব,পিঠা,পা
উদ্ভোধনী পর্বে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় অনুষ্টানের আয়োজক কৌশিক রাব্বানীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজিত অনুষ্ঠানের পৃষ্টপোষোক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম)।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ফরাসী জাতীয় পরিষদের সদস্য কার্লোস বিলঙ্গ,সারসেল সিটির ডেপুটি মেয়র নাবিল শাবান।
উভয়েই বাংলাদেশী কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন দুদেশের শিল্প সংস্কৃতি ও মানুষের মধ্যে সম্পর্ক আরোও গভীর করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলো একটি বিএমডব্লিউ গাড়ীসহ দশটি পুরস্কার। লটারীতে প্রথম পুরস্কার গাড়ী জিতেন রেজওয়ানা চৌধুরী মিম।





