logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ম্যাক্রোঁকে থাপ্পড় দেওয়া ট্যারেলের ১৮ মাসের কারাদণ্ড

ম্যাক্রোঁকে থাপ্পড় দেওয়া ট্যারেলের ১৮ মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে : ৩:২৩:২১,অপরাহ্ন ১১ জুন ২০২১ | সংবাদটি ৬১৩ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে জনসম্মুখে থাপ্পড় প্রদানকারী যুবক ড্যামিয়েন ট্যারেলকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার তাকে দ্রুত বিচার আদালতে হাজির করা হলে বিচারক এই রায় দেন।

গত মঙ্গলবার ফ্রান্সের একদল বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে যুবকের রোষানলে পড়েন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। দর্শনপ্রত্যাশীদের কাতারে দাঁড়িয়ে থাকা ড্যামিয়েন ট্যারেল নামে এক যুবক প্রেসিডেন্টের গালে থাপ্পড় মারেন।

এই ঘটনায় ফ্রান্সসহ পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। ম্যাক্রোঁ এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন। সহিংসতা ও ঘৃণা দেশের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত যুবক ট্যারেলসহ তার এক সহযোগীকে গ্রেফতার করে। অভিযুক্ত ট্যারেল দক্ষিণ-পূর্ব সেন্ট-ভ্যালিয়ের শহরে বসবাস করতেন। তার পরিচিতরা জানিয়েছেন, তিনি কট্টর ডানপন্থী মতবাদে বিশ্বাসী হলেও ঝামেলা সৃষ্টিকারী মানুষ নন।

ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম বিএফ এম টেলিভিশনের খবরে বলা হয়েছ, আদালতে প্রসিকিউটর অভিযুক্তের ১৮ মাসের কারাদণ্ড প্রদানের আহ্বান জানান। আদালত তাকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। কিন্তু ১৮ মাসের সাজার মধ্যে দুই বছরের জন্য তিনি ১৪ মাসের সাজা স্থগিত পাবেন। এই দুই বছর তিনি প্রশিক্ষণ ও মানসিক চিকিৎসা নেবেন এবং নতুন কোনো ধরনের অপরাধে জড়াবেন না। এছাড়া তিনি পাঁচ বছর পর্যন্ত কোনো অস্ত্রও বহন করতে পারবেন না।

ফ্রান্স২৪ এর খবরে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ফ্রান্সের একটি আদালতে অভিযুক্ত যুবককে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউটর অ্যালেক্স পেরিন ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং ‘স্পষ্ট সহিংসতা’ বলে উল্লেখ করেন।

আদালতে অভিযুক্ত যুবক থাপ্পড় মারার কথা স্বীকারসহ সরকারবিরোধী ইয়োলোভেস্ট আন্দোলন করার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি এবং তার দুই বন্ধু দ্রোম এলাকায় প্রেসিডেন্টের সফরের সময় ডিম অথবা ক্রিম মারার পরিকল্পনা করেছিলেন বলেও জানান।

মামলার তদন্তকারীরা জানিয়েছেন, ড্যামিয়েন ট্যারেল ম্যাক্রোঁকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন। তবে পূর্ব পরিকল্পিতভাবে তিনি থাপ্পড় দেননি বলে জানিয়েছেন। বিষয়টি উল্লেখ করে প্রসিকিউটর অ্যালেক্স পেরিন এক বিবৃতিতে জানান, ট্যারেল কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই থাপ্পড় মেরেছেন। নিজের অসন্তুষ্টি প্রকাশে প্ররোচিত হয়ে হঠাৎ তিনি এই কাজ করেছেন।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়

বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়

এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা

এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা

ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের  ছবিসহ আমি তালিকা চাই – নিখিল

ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের ছবিসহ আমি তালিকা চাই – নিখিল

স্কটল্যান্ডে সহকর্মীর ছুরিকাঘাতে বিয়ানীবাজারের যুবক খুন

স্কটল্যান্ডে সহকর্মীর ছুরিকাঘাতে বিয়ানীবাজারের যুবক খুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্যারিসের প্রথম নারী মেয়র

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্যারিসের প্রথম নারী মেয়র

অনিবন্ধিত আইপি টিভি, পোর্টাল বন্ধে হাইকোর্টের রুল

অনিবন্ধিত আইপি টিভি, পোর্টাল বন্ধে হাইকোর্টের রুল

সর্বশেষ সংবাদ
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের  ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top