logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. ইতালিতে ৬ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার আইন পাস

ইতালিতে ৬ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার আইন পাস

প্রকাশিত হয়েছে : ৭:০১:৪০,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৬০৭ বার পঠিত

জাকির হোসেন সুমন,ইতালি

প্রাণঘাতি করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন ৬ লাখ অবৈধ অভিবাসী। গত ১৮ এপ্রিল এমন ইঙ্গিত দেয় দেশটির কর্তৃপক্ষ।

নানা আলোচনার মধ্য দিয়ে বুধবার (১৩ মে) সন্ধ্যায় চূড়ান্তভাবে পাস হলো অবৈধ অধিবাসীদের বৈধকরণ অধ্যাদেশ। এ উদ্যোগে করোনায় বিপর্যস্ত দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটিয়েছে।

সহজ শর্তসাপেক্ষে বৈধকরণের এই প্রক্রিয়া ইতালিতে খুলছে দুইটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে। প্রথমত যারা চলতি বছরের ৮ মার্চের আগে থেকে কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডোমেস্টিক কাজে নিয়োজিত ছিলেন তাঁরাই বৈধ হবার সুযোগ পাবেন।

ইতালিতে অবৈধদের কথা বিবেচনা করে ৫৫ বিলিয়ন ইউরোর একটি ডিগ্রি চূড়ান্ত হয় গত ১৩ মে। এই ডিগ্রিতে বলা হয়েছে যারা সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি নিয়ে বাসায় আছেন তাদের মূল আয়ের শতকরা ৮৫ ভাগ অর্থ প্রদান করা হবে। বেবি সিটারের একটি বোনাস দেওয়া হবে, বেকারদেরকে বিশেষ তহবিলের আওতায় অর্থ প্রদান করা হবে। এরকম অনেকগুলো সেক্টর নির্ধারণ করে এই ঘোষণা করা হয়।

এর সাথে ইমিগ্রেশন বিষয়টিও জড়িত। সেক্ষেত্রে করোনাভাইরাসের কারণে ইতালীতে অবৈধ অভিবাসীরা বৈধতা পাচ্ছে। যদিও এটি আরও তিন, চার মাস পূর্বে আলোচনায় ছিল বিষয়টি।

তবে শুধুমাত্র দুটি ক্যাটাগরিতে এই বৈধতা দেবার কারণে অনেক বাংলাদেশী এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা রয়েছে। কৃষিকাজ এবং বাসাবাড়ির কাজ ও প্রবীণদের (কল্ফ ও বাদান্তে) দেখাশোনার কাজে নিয়োজিত অবৈধ অভিবাসীরাই এ সুযোগ পাবে। দেশটির কৃষিমন্ত্রী বলেছেন, এই ২ সেক্টরের বাইরে এই মুহূর্তে আমাদের বিবেচনায় অন্য কিছু নেই-মৌসুমী কাজের ভিসা নিয়ে আসা প্রায় ২ লাখ প্রবাসী শ্রমিক এখানে অবৈধ হয়ে পড়ে। করোনাভাইরাসের কারণে কৃষিখাতে শ্রমিক সংকট দেখা দেয়।

আগামী ১ জুন থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে অবৈধ অভিবাসীরা বৈধতার জন্য আবেদন করে পারবেন। তবে চলতি বছরের ৮ মার্চের আগে থেকে যাঁরা কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডোমেস্টিক কাজ করছেন তাঁদের মালিকরা নিজ শ্রমিকের জন্য আবেদন করবেন। কাজের মালিক ছাড়াও শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন যাঁদের স্টে পারমিট ২০১৯ সালের ৩১ অক্টোবরের পর নবায়ন হয়নি। এই দুই ক্যাটাগরি ছাড়া বৈধতার ভিন্ন কোন সুযোগ অধ্যাদেশে নেই।

এক্ষেত্রে কাজের মালিকরা উপযুক্ত প্রমাণসহ সরকারি ট্যাক্স ৪০০ ইউরো জমা দিয়ে ১ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। কাজের কন্ট্রাক্ট যতদিনের করা হবে ঠিক ততো সময়ের জন্যই সংশ্লিষ্ট শ্রমিককে স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) দেয়া হবে। প্রধানমন্ত্রী প্রফেসর জুসেপ্পে কন্তে’র ক্যাবিনেটে অনুমোদনের জন্য অধ্যাদেশ এভাবেই চূড়ান্ত হয়েছে।

অধ্যাদেশ মোতাবেক কাজের কন্ট্রাক্ট বা মালিক ছাড়াও আরেক বিশেষ ক্যাটাগরিতে অবৈধ অধিবাসীরা ইতালিতে এ যাত্রায় বৈধতার আবেদনপত্র জমা দিতে পারবেন মাত্র ১৬০ ইউরোর খরচে। যাদের স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই ক্যাটাগরিতে শুধুমাত্র তাঁরাই কাজ খুঁজে নেয়ার জন্য ৬ মাসের বিশেষ স্টে পারমিট পাবেন। কাজ খুঁজে পেলে তা পরিবর্তন করে নেয়া যাবে নর্মাল স্টে পারমিট হিসেবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডমেস্টিক কাজে যোগদান সাপেক্ষেই স্টে পারমিট পরিবর্তন করা যাবে।

সর্বশেষ ২০১২ সালে ইতালি অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়। দীর্ঘ ৮ বছর পর ইতালি সরকারের এই সিদ্ধান্তে অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটিয়েছে। তবে দালালদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।

ইউরোপ এর আরও খবর
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top