logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. ফিনল্যান্ডে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

ফিনল্যান্ডে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে : ২:২৭:৩৫,অপরাহ্ন ০৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪২৭ বার পঠিত

ওয়াসীম আকরাম, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) হেলসিংকিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

সমাবেশে ফিনল্যান্ড শাখা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘দেশে লুটের রাজ্য কায়েম করেছে ক্ষমতাসীনরা। তাদের ঘরে ঘরে সিন্দুকের ভল্ট ভরা লুটপাটের অর্থ রয়েছে। এছাড়াও বিদেশে কোটি কোটি টাকা পাচার করে তারা দেশকে ফোকলা করে দিয়েছে।’

দেশের দুর্নীতিবিরোধী চলমান অভিযান প্রসঙ্গে তারা বলেন, ‘সরকার কথিত অভিযানের নামে মাঠে নেমে খেই হারিয়ে ফেলেছে। তারা অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের ধরতে পারছে না। তাই এখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাড়ে দোষ চাপিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার।’

বর্তমান আওয়ামী লীগ সরকারই দেশের জনগণকে ক্যাসিনো খেলা শিখিয়েছে বলে দাবি করেন ফিনল্যান্ড শাখা বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশে তারা বলেন,‘আগে তো ক্যাসিনো নাম শুনেনি বাংলাদেশের সাধারণ জনগণ। আওয়ামী লীগই জনগণকে ক্যাসিনো দেখাল, খেলা শেখাল। মানুষের সর্বস্ব লুট করে নিল। ’

আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে জুয়ার দেশে পরিণত করেছে বলে মন্তব্য করে সমাবশের বক্তারা বলেন, ‘জুয়ার টাকায় আওয়ামী লীগের নেতাদের পকেট ভারী হয়েছে। বড় বড় রাঘব বোয়ালেরা বিদেশে টাকা পাচার করেছে। এখন চুনোপুঁটিদের ধরে গায়ের গন্ধ দূর করছে সরকার।’

প্রতিবাদ সমাবেশে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। এ সময় সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন নেতৃবৃন্দ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকারের সভাপতিত্বে, মবিন মোহাম্মদ ও সামসুল গাজীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মোকলেসুর রহমান চপল, এজাজুল হক রুবেল, আনোয়ার খান, প্রদীপ কুমার সাহা, মিজানুর রহমান মিঠু, সাহিন মোহাম্মদ, আবদুল্লাহ আল মাসুদ, আবুল কালাম আজাদ, নিজাম উদ্দিন, অপু সরকার ও মোজাহেদুল ইসলাম।

ইউরোপ এর আরও খবর
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন

ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন

সর্বশেষ সংবাদ
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
প্যারিস মাতালেন নগরবাউল
প্যারিস মাতালেন নগরবাউল
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top