logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. স্পেনে গরমে অতিষ্ঠ জনজীবন : দুই জনের মৃত্যু

স্পেনে গরমে অতিষ্ঠ জনজীবন : দুই জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে : ১:৫০:৪২,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৪৩ বার পঠিত

কবির আল মাহমুদ,স্পেন প্রতিনিধি :

স্পেনে তাপদাহ বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শুক্রবার (২৮ জুন) স্থানীয় গণমাধ্যম ‘এল পাইস’ এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, চরম গরমে গত বৃহস্পতিবার (২৭ জুন) ও শুক্রবার (২৮ জুন) দুই জনের মৃত্যু হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর (আয়মেট) সাতটি প্রদেশে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। এছাড়াও অন্য ১৯ প্রদেশে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রয়েছে। তাপদাহের কারণে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
‘এল পাইস’ এর প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার স্পেনের দক্ষিণাঞ্চলের শহর কর্দোভায় সকালে মাঠে কাজ করা অবস্থায় ১৭ বছর বয়সী একজন যুবক গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রেইনা সোফিয়া হাসপাতালে নেয়া হয়। শুক্রবার ভোরে সে মারা যায়। স্পেনের উত্তর পূর্ব কাস্তিয়া ও লিয়ন অঞ্চলের ভায়াদলিদে ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ গরমে মৃত্যুবরণ করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ‘এল পাইস’ আরো জানায়, দেশটির সাতটি প্রদেশ ওয়েছকা, ছারাগোছা, বার্সেলোনা, জিরোনা, লেইদা, নাভাররে ও লা রিয়োখায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। শনিবার ও রবিবার স্পেনের কোথা কোথাও সর্বোচ্চ ৪৪ ডিগ্রী তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা বৃদ্ধিতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। গরমজনিত কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। তাছাড়া স্থানীয় ডাক্তারের কাছেও পরামর্শ নিতে আসা মানুষের সংখ্যাও কম নয়। ডাক্তাররা এ গরমে প্রচুর পানি পান করা, হাল্কা কাপড় পরিধান করা, রাতের খাবারে সালাদ রাখা, প্রয়োজনে স্যালাইন পান করা, খুব ঠান্ডা পানিতে গোসল না করে হাল্কা গরম পানিতে গোসল করাসহ নানা পরামর্শ দিচ্ছেন।
স্পেনে এখন স্কুল কলেজে সামার ভেকেশনের ছুটি চলছে। এ গরমে ভেকেশন কাটানোর জন্য পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন অন্য শহরে, যেখানে তাপমাত্রা সহনশীল পর্যায়ে রয়েছে। স্পেনে এমন কয়েকটি স্থান হচ্ছে- পুয়েবলা দে লিও(লিওন) জুমাইয়া (পাইস বাস্কো) সেরসেডিয়া (মাদ্রিদ), সাইয়ন দে গাইয়েগো, কনগাস ডেল নারসিয়া (অস্টুরিয়াস), মলিনা ডেল আরাগন, এস্কারাই লা রিয়োখা।
প্রবাসী বাংলাদেশিরাও এ গরমে আছেন অস্বস্থিতে। কর্মক্ষেত্রে গরমের কারণে সঠিকভাবে কাজে মনোনিবেশ করা দুষ্কর হয়ে পড়ছে। ব্যবসাক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়ছে। মাদ্রিদে বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী জাকির হোসেন বলেন, এ গরমে কেউ খুব জরুরি প্রয়োজন না পড়লে ঘর থেকে বের হচ্ছে না। আর লোকজন যদি ঘর থেকে না বের হয়; তবেতো ব্যবসায় বিরূপ প্রভাব পড়বেই।

ইউরোপ এর আরও খবর
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন

ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন

সর্বশেষ সংবাদ
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
প্যারিস মাতালেন নগরবাউল
প্যারিস মাতালেন নগরবাউল
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top