logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. মাদ্রিদে ভালিয়েন্তে বাংলার ১০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন ও ঈদ পূনর্মিলনী

মাদ্রিদে ভালিয়েন্তে বাংলার ১০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন ও ঈদ পূনর্মিলনী

প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৫১,অপরাহ্ন ১৬ জুন ২০১৯ | সংবাদটি ৪৯৪ বার পঠিত

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি

বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্পেনে সরকারি নথিভুক্ত বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘ভালিয়েন্তে বাংলা’র ১০ বছর পূর্তি ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুন) মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন ‘কাসিনো পার্ক’ এর খোলা ময়দানে এ উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রিদ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

তিনটি পর্বে ভাগ করা অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আলোচনা ও গুণীজন সম্মাননা। ‘ভালিয়েন্তে বাংলা’ এর সভাপতি মো. ফজলে এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত আলোচনায় বক্তব্য দেন সেবা সংস্থা সেন্ত্র মাদ্রিদ এর প্রধান কারমেন সেপেদা গারসিয়া, রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. বেলাল, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এমএইচ সোহেল ভূঁইয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি লুৎফুর রহমান, বরিশাল সমিতির উপদেষ্টা মোজাম্মেল হোসেন মনু, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, গাজীপুর জেলা অ্যসোসিয়েশনের সভাপতি মুরশেদুর রহমান তাহের, বৃহত্তর খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মোমিনুর রহমান স্বাধীন, বিএনপি নেতা আব্দুল কাইয়ূম পঙ্কী, সোহেল আহমদ সমসু, আবু জাফর রাসেল, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, ভালিয়েন্তে বাংলার আফরোজা রহমান, শাওন আহমেদ, তানিয়া সুলতানা, জুলহাস উদ্দিন, মশিউর রহমান, কাউসার মৃধা প্রমূখ।

বক্তারা ‘ভালিয়েন্তে বাংলা’ এর ১০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানান এবং সংগঠনটিকে ‘অভিবাসী বান্ধব সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে আরো বলেন, অবৈধ হয়ে পড়া বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতায় সংগঠনটি যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার।

‘ভালিয়েন্তে বাংলা’ এর সভাপতি মো. ফজলে এলাহি বলেন, মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসীদের বিভিন্নভাবে সহযোগিতা করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল ‘ভালিয়েন্তে বাংলা’। নানা প্রতিকূলতাকে জয় করে সংগঠনটি এগিয়ে যাচ্ছে নিজস্ব স্বকীয়তা অক্ষুন্ন রেখে। দীর্ঘ ১০ বছরে সংগঠনটি অভিবাসীদের বিনামূল্যে সিটি কর্পোরেশনে ঘরের ঠিকানা নথিভুক্ত করা ও সিটি কার্ড গ্রহণে সহায়তা করা, স্প্যানিশ ভাষা শিক্ষার কার্যক্রম, অভিবাসীদের আইনি সহায়তা প্রদান এর পাশাপাশি অভিবাসীদের স্বার্থ নিয়ে আন্দোলনও করে আসছে। সংগঠনটির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন বলেন, আমাদের সংগঠন যে কেবল বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতা করছে, তা কিন্তু নয়; অন্যান্য দেশের অভিবাসীদেরও আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। তিনি ‘ভালিয়েন্তে বাংলা’ এর ১০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সম্মাননা স্মারকপ্রাপ্তদের তালিকায় ছিলেন বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখা ব্যক্তিবর্গ- বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, ব্যবসায়ী আব্দুস সোবহান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি লুৎফুর রহমান, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়শেনের সভপতি সোহেল ভূঁইয়া এবং সাংবাদিকতায় সাহাদুল সুহেদ ও কবির আল মাহমুদ। অভিবাসী বাংলাদেশি ও ‘ভালিয়েন্তে বাংলা’কে বিভিন্নভাবে সহযোগিতা করেছন যেসব স্প্যানিশ নাগরিক, তাদেরকেও সম্মাননা প্রদান কর হয়। তারা হলেন খরখে গারসিয়া কাস্তানিয়ো, মারিয়া খসে তররেস পেরেজ পেপা, মাইতি জাবালজা কাসলা, নিনেস সেখুদো, দেবোরা আভিলা ও পাবলো কারমোনা পাসকুয়াল।

ভালিয়েন্তে বাংলার সদস্যদের মধ্যে মো. ফজলে এলাহি, রমিজ উদ্দিন, তানিয়া সুলতানা ঝর্ণা, লুনা আলম আঁখি, জামিল চৌধুরী নাহারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্প্যানিশ ভাষা শিক্ষা কোর্স সম্পন্নকারীদেরকে সনদপত্র প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বে শিশু কিশোরদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা রাখা হয়। তৃতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। ইংল্যান্ড থেকে আগত শিল্পী নূরজাহান এবং স্থানীয় শিল্পী লোকমান হাকিম ও মোরশেদ আলম তাহেরের সঙ্গীত উপভোগ করেন সমবেত দর্শক |

ইউরোপ এর আরও খবর
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে প্যারিসে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্বপ্নচারী যুবকদের আস্থার ঠিকানা ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ

স্বপ্নচারী যুবকদের আস্থার ঠিকানা ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ

সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top