logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. নেতাজি ইনডোরে পর্যটন মেলায় নজর কাড়ছে বাংলাদেশ

নেতাজি ইনডোরে পর্যটন মেলায় নজর কাড়ছে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ২:৩২:১৯,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৮ | সংবাদটি ৪৮২ বার পঠিত

প্রবাস ডেস্ক:: নেতাজি ইনডোরে শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে ভারতের অন্যতম প্রাচীনতম পর্যটক মেলা ট্যুর অ্যান্ড ট্রাভেল ফেয়ার (টিটিএফ)। দেশটির ২৮ রাজ্যের অংশগ্রহণ ছাড়াও আন্তর্জাতিক এই আয়োজনে বিশ্বের ১৩টি দেশ অংশ নিয়েছে। নেতাজি ইনডোরে নজর কাড়ছে বাংলাদেশ।

প্রতিবারের মতো বাংলাদেশও এবারও অন্যতম অংশগ্রহণকারী দেশ। সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ আয়োজন চলবে। মেলা শেষ হচ্ছে আগামী রোববার।

কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান জানান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে পাশে নিয়ে শুক্রবার সকালে বাংলাদেশের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিখিল রঞ্জন রায়। আন্তর্জাতিক এ মেলা এবার ৩০তম আয়োজন বলে জানা গেছে। গুজরাট, উত্তরাখণ্ড, বিহার, কর্ণাটকসহ পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটনবিষয়ক ছোট-বড় মোট ৪৩০টি সংস্থা স্টল নিয়ে বসেছে।

India-Bangladesh-2

মেলার উদ্বোধন অনুষ্ঠানের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে আগের যে কোন সময়ের তুলনায় সম্পর্ক ভালো। বিমান, রেল, সড়ক পথ ছাড়াও জলপথেও যোগাযোগ তৈরি হয়েছে। কলকাতা-ঢাকা রুটের বিমান পরিষেবাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ফ্লাইটের সংখ্যাও বাড়ছে। আগামীতে আরও বাড়বে।

তিনি আরও বলেন, এটাও আলোচনা চলছে যে ভিসা-মুক্ত দুই দেশ চাই। ভারত-বাংলাদেশের মধ্যে একটা সময় হয়তো আসবে যখন কোনও ভিসা লাগবে না।

অনুষ্ঠানে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, বাংলাদেশে বিগত বছরগুলোর তুলনায় ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে। গত বছর শুধুমাত্র কলকাতার উপ-হাইকমিশন থেকে ১ লাখ ২০ হাজার ভিসা দেয়া হয়েছে। যার মধ্যে ৮০ শতাংশ পর্যটন ভিসা ছিল।

বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিখিল রঞ্জন রায় বলেন, মেলায় আগত ভারতীয় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে আমরা এখানে বাংলাদেশের স্টল নিয়ে বসেছি। ১৩টি বাংলাদেশি পর্যটনবিষয়ক বেসরকারি সংস্থা এখানে এসেছে।

তিনি বলেন, শুধু কক্সবাজার কিংবা কুয়াকাটা নয় চরকুকরিমুকরিকে আমরা পর্যটকদের জন্য নতুন দ্রষ্টব্য হিসেবে তৈরি করেছি। সেখানে ইকো-ট্যুরিজম তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও মেলায় নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, সিঙ্গাপুর, মিয়ানমার, ভিয়েতনামের স্টলও নেতাজি ইনডোরের এই আয়োজনে লক্ষ্য করা গেছে।

ইউরোপ এর আরও খবর
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান

এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত

এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত

প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন

প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন

নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র

নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র

ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
What Makes Modern Online Casinos So Popular
What Makes Modern Online Casinos So Popular
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী  কাজী এনায়েত উল্লাহ
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top