logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. শিক্ষা ও সাহিত্য
  3. প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন

প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন

প্রকাশিত হয়েছে : ২:২০:৫০,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০২১ | সংবাদটি ৮৭৬ বার পঠিত

শাবুল আহমেদ

শিল্প-সাহিত্য ও সংস্কৃতিখ্যাত ভালোবাসার শহর প্যারিসে রবিবার অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ছড়াকার, শিশুসাহিত্যক ও কবি লোকমান আহম্মদ আপন-এর সদ্য প্রকাশিত দুটো বইয়ের পাঠন্মোচন। কবিতা ও সাহিত্যের টানে আনন্দঘন এ পাঠন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস ও প্যারিসের আশেপাশের শহরের বিভিন্ন পর্যায়ের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
কবি ও সংস্কৃতিজন বদরুজ্জামান জামানের প্রাণবন্ত সঞ্চালনায় লোকমান আহম্মদ আপনের সদ্য প্রকাশিত দুটো বই ’সুখবিলাসী (কবিতা) ও ’সত্যটা চিল্লায়া কন (সমকালীন ছড়া ৩) নিয়ে আলোচনা, বইগুলোর ছড়া কবিতা আবৃত্তি ও ব্যাপক আড্ডায় অংশগ্রহণ করেন উপস্থিত সকলেই।

শুরুতেই লেখকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনান সাংবাদিক-কবি শাহ সুহেল আহমদ। তারপর আলোচ্য বইদুটো নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন লেখক-কবি মোহাম্মদ গোলাম মুর্শেদ। লোকমান আহম্মদ আপনের সদ্য প্রকাশিত বই সুখবিলাসী থেকে ‘সুখের খরা’ কবিতাটি ফরাসী অনুবাদ করেছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান। তিনি স্বকন্ঠে ফরাসী অনুবাদটি আবৃত্তি করার পাশাপাশি বইদুটো এবং বইয়ের লেখক লোকমান আহম্মদ আপন সম্পর্কে আলোচনা করেন। এরপর একেএক বইদুটো এবং এর লেখক সম্পর্কে আলোচনা ও বইয়ের ছড়া কবিতা আবৃত্তির মাধ্যদিয়ে এগিয়ে যেতে থাকে প্রাণবন্ত এই অনুষ্ঠানটি।
আবৃত্তি ও আলোচনায় অংশগ্রহণ করেন প্যারিসের তারকা আবৃত্তিশিল্পী ও উপস্থাপক সাইফুল ইসলাম, উপস্থাপক ও বাচিকশিল্পী মুনির কাদের, মঞ্চাভিনেতা ও আবৃত্তিশিল্পী সোয়েব মোজাম্মেল, কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান, এ্যাড. রমেন্দ্র কুমার চন্দ, সাহিত্যনুরাগী আহমেদ সেলিম, শিল্পী ইশরাত ফ্লোরা, কবি আব্দুল আজিজ সেলিম, সাংবাদিক শাবুল আহমেদ ও সংস্কৃতিকর্মী মোমেন আহমেদ প্রমুখ। পরিশেষে লোকমান আহম্মদ আপন ফরাসী কবি পল ভেখলেইনের একটি কবিতা আবৃতি করেন। পাশাপাশি তিনি নিজের করা ফরাসী সেই কবিতাটির বাংলা অনুবাদ আবৃত্তি করে শোনান এবং অনুষ্ঠানটির আয়োজক এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শিক্ষা ও সাহিত্য এর আরও খবর
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন

প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা

প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা

ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল

ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল

সর্বশেষ সংবাদ
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
প্যারিস মাতালেন নগরবাউল
প্যারিস মাতালেন নগরবাউল
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top