logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. স্পেনে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া

স্পেনে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া


প্রকাশিত হয়েছে : ৪:৩৭:৪৮,অপরাহ্ন ২৫ আগস্ট ২০২০ | সংবাদটি ৪৬২ বার পঠিত

কবির আল মাহমুদ, স্পেন থেকে

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম হারুন উর রশিদ (৫৭)। স্থানীয় সময় ২৪ আগস্ট সকাল সাড়ে ৯টায় সেভিয়ার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে স্পেনের মাদ্রিদে সপরিবারে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে।

এ নিয়ে করোনাভাইরাসে স্পেনে ৫ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ২০ জন, বার্সেলোনায় ২১ জন এবং ভায়াদোলিদসহ অন্যান্য শহরে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

জানা গেছে, ১ আগস্ট হারুন উর রশিদ তার ছোট ভাই আরিফের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করার জন্য সেভিয়া প্রদেশে গিয়েছিলেন। ৩ আগস্ট সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। শারীরিক পরীক্ষার পর হারুন উর রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ডাক্তাররা তার ভাই আরিফকে জানান। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। ২৪ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান।

স্পেনে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ হারুন উর রশিদ মাদ্রিদে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত বায়তুল মোকাররম জামে মসজিদের কোষাধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হারুন উর রশিদের মৃত্যুর সংবাদে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

বায়তুল মোকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সাধারণ সম্পাদক আফাজ জনি, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, ক্রীড়া সম্পাদক সাইফুল আমীন পৃথক শোকবার্তায় হারুন উর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, মাদ্রিদ তথা স্পেনের বাঙালি কমিউনিটির একজন নিবেদিত মানুষ হারুন উর রশিদের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।

২৫ আগস্ট হারুন উর রশিদের মৃতদেহ সেভিয়া থেকে মাদ্রিদে আনা হবে এবং স্থানীয় গ্রিনিয়ন ইসলামিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন বায়তুল মোকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।

ইউরোপ এর আরও খবর
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন

আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন

ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা

ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা

প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার

প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার

প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত

প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত

সর্বশেষ সংবাদ
ফ্রান্স প্রবাসী সাংবাদিক হাফিজুর রহমান জাবেদের পিতার ইন্তেকাল। বিভিন্ন মহলের শোক প্রকাশ
ফ্রান্স প্রবাসী সাংবাদিক হাফিজুর রহমান জাবেদের পিতার ইন্তেকাল। বিভিন্ন মহলের শোক প্রকাশ
অবদানের আলোয় সম্মানিত হাসনাত জাহান
অবদানের আলোয় সম্মানিত হাসনাত জাহান
COP31-এ বাংলাদেশের জন্য ৬০ মিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের ঘোষণা
COP31-এ বাংলাদেশের জন্য ৬০ মিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের ঘোষণা
COP31: জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার দাবি বাংলাদেশের
COP31: জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার দাবি বাংলাদেশের
আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন
আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন
ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন
ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা
আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন
আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন
ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা
ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা
প্যারিসে আন্তর্জাতিক বই মেলা. বিশ্বসাহিত্য ও প্রকাশনার মঞ্চে বাংলাদেশ
প্যারিসে আন্তর্জাতিক বই মেলা. বিশ্বসাহিত্য ও প্রকাশনার মঞ্চে বাংলাদেশ
প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়
প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়
ঢাকার শেরাটনে ২৮-২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট
ঢাকার শেরাটনে ২৮-২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট
তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা
তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা
প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার
প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার
ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন
ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন
প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত
প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top