logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. COP31-এ বাংলাদেশের জন্য ৬০ মিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের ঘোষণা

COP31-এ বাংলাদেশের জন্য ৬০ মিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের ঘোষণা


প্রকাশিত হয়েছে : ৪:৪৭:৩৪,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২৬ বার পঠিত

উপকূলীয় সুরক্ষা, জলবায়ু সহনশীল কৃষি ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উন্নয়নে মিলতে পারে আন্তর্জাতিক অর্থায়ন।

এনায়েত হোসেন সোহেল , প্যারিস :

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)-এ বাংলাদেশের জলবায়ু মোকাবিলায় দুটি পৃথক আন্তর্জাতিক অর্থায়নের ঘোষণা এসেছে। Climate Investment Funds (CIF) এবং Green Climate Fund (GCF) থেকে বাংলাদেশ ৩০ মিলিয়ন মার্কিন ডলার করে মোট ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন পেতে যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

এর মধ্যে CIF-এর ARISE কর্মসূচির আওতায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য Green Climate Fund থেকে ৩০ মিলিয়ন ডলারের অর্থায়নের তথ্য জানিয়েছেন বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের ব্লু জোনে Climate Investment Funds-এর ARISE কর্মসূচির প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশকে নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়। অন্য দেশগুলো হলো হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওন। এ ছাড়া মোজাম্বিক ও মালাউইকে নিয়ে একটি আঞ্চলিক উদ্যোগও কর্মসূচির আওতায় এসেছে।

CIF-এর Accelerating Resilience Investments and Innovations for Sustainable Economies (ARISE) কর্মসূচির লক্ষ্য জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকৃষ্ট করা। এ কর্মসূচিতে নির্বাচিত প্রতিটি দেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলারের অর্থায়নের লক্ষ্যে নিজস্ব বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে।

বাংলাদেশের ক্ষেত্রে এ অর্থায়নের সম্ভাব্য অগ্রাধিকার হিসেবে উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা, জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পাবে।

অন্যদিকে, Green Climate Fund (GCF) থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ৩০ মিলিয়ন ডলারের অর্থায়নের তথ্য জানান প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আন্তালিয়ার বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অনুদান ও সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

প্রতিমন্ত্রী উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্রতি জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (ADB) আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে সহজ শর্তে অর্থায়ন পাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন কার্যক্রমে অগ্রগতি অর্জন করেছে। দেশের ২৫টি মন্ত্রণালয় ও বিভাগে জলবায়ু ব্যয়ের হিসাব রাখা হচ্ছে এবং জাতীয় বাজেট থেকে অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ বহন করা হচ্ছে।

সম্মেলনে CIF-এর প্রধান নির্বাহী তারিয়ে গবাদেগেসিন জানান, ARISE কর্মসূচির জন্য ৭০টি দেশ আবেদন করেছিল। এর মধ্যে শীর্ষ ২৫টি আবেদনেই ৭০০ মিলিয়ন ডলারের বেশি সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পের প্রস্তাব উঠে এসেছে। জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেনের আর্থিক সহায়তায় কর্মসূচির প্রথম পর্যায় শুরু হয়েছে। কর্মসূচির অর্থায়নের ৪০ শতাংশ বেসরকারি খাতে বিনিয়োগের জন্য বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন ও অনিয়মিত বৃষ্টিপাত বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, সুপেয় পানির প্রাপ্যতা ও অবকাঠামো প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে COP31 সম্মেলনে ঘোষিত অর্থায়ন বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে অর্থায়নের প্রকৃত সুফল পেতে প্রকল্প নির্বাচন, অর্থ ছাড়ের সময়সীমা, বাস্তবায়ন পরিকল্পনা এবং অর্থ অনুদান নাকি ঋণ—এসব বিষয় স্পষ্ট হওয়া গুরুত্বপূর্ণ।

প্রচ্ছদ এর আরও খবর
প্যারিসে আন্তর্জাতিক বই মেলা. বিশ্বসাহিত্য ও প্রকাশনার মঞ্চে বাংলাদেশ

প্যারিসে আন্তর্জাতিক বই মেলা. বিশ্বসাহিত্য ও প্রকাশনার মঞ্চে বাংলাদেশ

তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা

তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা

ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন

ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন

প্যারিস মাতালেন নগরবাউল

প্যারিস মাতালেন নগরবাউল

ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন

ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন

সর্বশেষ সংবাদ
COP31-এ বাংলাদেশের জন্য ৬০ মিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের ঘোষণা
COP31-এ বাংলাদেশের জন্য ৬০ মিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের ঘোষণা
COP31: জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার দাবি বাংলাদেশের
COP31: জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার দাবি বাংলাদেশের
আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন
আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন
ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন
ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা
আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন
আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন
ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা
ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা
প্যারিসে আন্তর্জাতিক বই মেলা. বিশ্বসাহিত্য ও প্রকাশনার মঞ্চে বাংলাদেশ
প্যারিসে আন্তর্জাতিক বই মেলা. বিশ্বসাহিত্য ও প্রকাশনার মঞ্চে বাংলাদেশ
প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়
প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়
ঢাকার শেরাটনে ২৮-২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট
ঢাকার শেরাটনে ২৮-২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট
তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা
তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা
প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার
প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার
ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন
ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন
প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত
প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
প্যারিস মাতালেন নগরবাউল
প্যারিস মাতালেন নগরবাউল

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top