প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:৫০,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০২৬ | সংবাদটি ১৪ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সের প্যারিসে জিয়া সংসদ ফ্রান্স শাখার পূর্ণাঙ্গ কমিটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (স্থানীয় সময়) সন্ধ্যায় প্যারিসের মাক্সধমীতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সংসদ ফ্রান্স শাখার সভাপতি তানজিমুল ইসলাম রেকল।
সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সামছুল হক।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।
প্রধান বক্তা ছিলেন ফ্রান্স যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমদ তালুকদার।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সিপার. ফ্রান্স যুবদলের সহ সভাপতি জাকারিয়া আহমদ. শাহ ডালিম. মহানগর যুবদলের সভাপতি রাকিবুল হাসান রয়েল , সাধারন সম্পাদক
শাহ আফজাল হোসাইন. সামছুল আলম, শাহ রাজু ও আব্দুল জলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ওবায়দুল হক মিলন।

এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাদেক আহমেদ তালুকদার. সহ-সভাপতি আব্দুল মতিন, মোহাম্মদ মনির হোসেন, রুহেল আহমদ, কামাল আহমদ, ইউনুস হোসেন, মঈন উদ্দিন, মো. সেলিম মিয়া, মো. আব্দুল মজিদ ও তাবুর মিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, মো. শিপন মিয়া, মাহবুব তালুকদার, ছালেহ আহমদ, সৈয়দ রিমন আলী ও মো. আমির হোসেন; সহ-সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন; সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত ও মো. আব্দুল কালাম; দপ্তর সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক (মিলন); অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল ইমন; সহ-অর্থ সম্পাদক সুহেব আহমদ এবং সহ-প্রচার সম্পাদক মো. সাজন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

তাঁরা বলেন, সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপলক্ষে আনন্দ উদ্যাপন করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।





