প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২:৪০:৩৪,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ২২ বার পঠিত

দেলোয়ার হোসেন .প্যারিস :
পরিবেশ সুরক্ষা, নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সামাজিক বার্তা নিয়ে ফ্রান্সের সেন্ট-দেনি শহরে পালিত হয়েছে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬।
রবিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা থেকে সলিডাটরিটি আজি ফ্রান্স এর উদ্যোগে এবং মেরি দো সেন্ট ডেনিস এর সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির ২৪০ জনের বেশি স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
সকাল থেকে স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেন।
কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, সেন্ট ডেনিসের মেয়র বাল্লি বাগায়োকো. কাউন্সিলর নোরা বেনসালাহ, মারিয়া অ্যাডজান্টে, বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মুহাম্মদসহ মেরির অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা প্রমুখ ।

কর্মসূচি চলাকালে সাফ এর সভাপতি এনকে নয়ন বলেন,
শুধু বিশ্ব পরিচ্ছন্নতা দিবসেই নয়, প্রতিদিনই আমাদের নিজ নিজ এলাকা ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ আমাদের চারপাশের প্রকৃতিকে রক্ষা করার পাশাপাশি আমাদের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্যও গুরুত্বপূর্ণ।”
শুধু বিশ্ব পরিচ্ছন্নতা দিবসেই নয়, প্রতিদিনই আমাদের নিজ নিজ এলাকা ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ আমাদের চারপাশের প্রকৃতিকে রক্ষা করার পাশাপাশি আমাদের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্যও গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সেন্ট ডেনিসের মেয়র বাল্লি বাগায়োকো সাফ এর এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সাফ এর সঙ্গে থাকার আশ্বাস দেন।
মেয়র ও মেরির কর্মকর্তাদের উপস্থিতি পুরো কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এ আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার একটি বার্তাও তুলে ধরে। পরে ২৫০ সেচ্চাসেবীদের মধ্যে এটাষ্টেশন প্রদান করা হয় ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন. সলিডাটরিটি আজি ফ্রান্সর সহ-সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শাহিন আহমদ মোড়ল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।





