logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. সাক্ষাতকার
  3. সঙ্গীত ও বাচিক শিল্পচর্চায় প্রতিভাবান অবয়ব জয়শ্রী চন্দ ঝুমা

সঙ্গীত ও বাচিক শিল্পচর্চায় প্রতিভাবান অবয়ব জয়শ্রী চন্দ ঝুমা


প্রকাশিত হয়েছে : ৪:৪২:৩০,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৯৩৩ বার পঠিত

শাবুল আহমেদ :

জয়শ্রী চন্দ ঝুমা : একাধারে একজন সঙ্গীত ও বাচিক শিল্পী। শিল্পচর্চার বিভিন্ন মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয় রয়েছেন।
আবৃত্তি সংঘটন ‘মুক্তাক্ষর’-নয়াগ্রাম শাখার নির্বাহী পরিচালকের পাশাপাশি তিনি একাধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
বাঙালির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিবস ও বিশেষ উৎসবে শিশু-কিশোরদের নিয়ে আবৃত্তি এবং গানের অনুষ্ঠান প্রযোজনা করে ইতোমধ্যে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। জয়শ্রী পড়াশোনায়ও যথেষ্ট মেধাবি।বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে সদ্য স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত ও আবৃত্তি নিয়ে তাঁর সাফল্যের পালকে যুক্ত হয়েছে অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
বিয়ানীবাজার তথা এতদ্বঞ্চলের শিল্প-সংস্কৃতির প্রিয়মুখ জয়শ্রী মৌলিক ও সৃজনমনস্ক চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে ইতোমধ্যে আপন স্বকীয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার দীর্ঘদিনের লালিত স্বপ্নমাখা আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর-নয়াগ্রাম শাখা ছাড়াও সরকারি প্রকল্পের আওতাধীন ‘কিশোর-কিশোরী ক্লাব’ (মুড়িয়া ইউনিয়ন)-এ শিক্ষকতা করছেন।

এছাড়া বিয়ানীবাজার উপজেলা শিল্পকলা একাডেমী, অনলাইন ভিত্তিক গণমাধ্যম ‘জনতার টিভি’সহ শিল্প-সংস্কৃতি বিষয়ক নানান সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের নয়াগ্রামে জয়শ্রী চন্দ ঝুমার জন্ম ও বেড়ে ওঠা। বাবা মলয় চন্দ ও মা হাসি রাণী চন্দ পরিবারে ৪ মেয়ে ও ২ ছেলে সন্তানের মধ্যে জয়শ্রী দ্বিতীয়।
সঙ্গীত এবং আবৃত্তি এ যেন তার জীবনের এপিঠ-ওপিঠ। জয়শ্রী’র সঙ্গীত জীবনের প্রথম সোপান বিয়ানীবাজার স্বরলিপি সংগীত বিদ্যালয়। শৈশবে শিল্পী আব্দুল আলীমের কাছে সঙ্গীতের প্রথম হাতেখড়ি। পর্যায়ক্রমে শিক্ষক দিপালী কর, আলম হোসেন, জুয়েল আহমদ ও বিপ্রদাশ ভট্টাচার্যের সহচার্যে গানের তালিম নিয়েছেন।
জয়শ্রী জানান, ক্লাস সেভেনে পড়াকালীন স্থানীয় স্বরলিপি সংগীত বিদ্যালয়ে আবৃত্তি শাখা চালু হয়। সেখানে মুক্তাক্ষর-সিলেটের পরিচালক বিমল কর আবৃত্তির শিক্ষক হিসেবে যোগদান করেন। একপর্যায় মন্রমুগ্ধ হয়ে উনার ক্লাসগুলো নিয়মিত উপভোগ করতে শুরু করেন। মূলত এভাবেই আবৃত্তির প্রতি তার ভালোলাগা ও নেশা তৈরি হয়। সেই শুরু, ধীরে ধীরে আবৃত্তির সঙ্গে গড়ে ওঠে গভীর সখ্যতা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় প্রশিক্ষক বিমল কর-এর কাছে আবৃত্তির জ্ঞান-সাধনা গ্রহণ করেছেন।
এরপর কলকাতার বিশিষ্ট বাচিক শিল্পী শুভাশিষ ঘোষ ঠাকুরের কাছে প্রায় বছরখানেক আবৃত্তির সংলাপ পাঠের কলাকৌশল শিখেন। যদিও নানান প্রতিবন্ধকতার কারণে শিল্পের অনেক কিছুই এখনোও রপ্ত করা হয়ে ওঠেনি। তাই শেখা এবং জানার প্রতি অদম্য কৌতূহল ও প্রবল ইচ্ছে তার।
বর্তমানে আবৃত্তি শিল্প নিয়েই তিনি বেশি কাজ করছেন। তবে সঙ্গীত এবং আবৃত্তি উভয় শাখায়ই তার কাছে সমান প্রিয়। তথাপি আবৃত্তির প্রতি জয়শ্রী’র বিশেষ অনুভূতি ও স্বাচ্ছন্দ্যবোধ ফুটে ওঠে প্রাসঙ্গিক আলাপচারিতায়। তার মতে- আবৃত্তির জন্যই আজকে পরিচিতি এবং কাজের ক্ষেত্র বেড়েছে। তবে সংগীতে তিনি বেশি পুরষ্কৃত ও সম্মানিত হয়ে এসেছেন সেই ছোটকাল থেকে। প্রতিযোগিতা মঞ্চে প্রবেশ স্কুলের হাত ধরে। বিভাগীয় পর্যায় বিভিন্ন বিভাগে একাধিকবার তিনি ১ম স্থান অর্জন করেছেন। এরমধ্যে উচ্চাঙ্গ ও নজরুল সংগীত বিভাগে সাফল্য বেশি। এছাড়া বাংলা রচনা প্রতিযোগিতায়ও তিনি বিভাগীয় পর্যায় প্রথম হন।
কেবল নিজের মধ্যে সীমাবদ্ধতা না থেকে স্থানীয় পর্যায় আবৃত্তি চর্চার প্রসার ও প্রচার ঘটাতে ২০১৯ সালের ১৪ জুলাই নিজ বাড়িতে ‘মুক্তাক্ষর’ নয়াগ্রাম শাখার যাত্রা শুরু করেন। মূলত, তার প্রিয় শিক্ষক বিমল কর-এর অনুপ্রেরণা ও দিকনির্দেশনা ছিল ‘মুক্তাক্ষর’-নয়াগ্রাম শাখা প্রতিষ্ঠার প্রধান পাথেয়।
প্রিয় শিক্ষকের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি দেশ-বিদেশে মুক্তাক্ষরের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সহকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সময়ের পরিক্রমায় ‘মুক্তাক্ষর’-নয়াগ্রাম শাখার ব্যাপ্তিও বেড়েছে অনেক। শিল্পচর্চা নিয়ে বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয়ী জয়শ্রী আবৃত্তি চর্চা লালনের পাশাপাশি একজন নজরুল সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন বুনেন আপন মনে। নজরুল সঙ্গীতে তার প্রিয় শিল্পীর তালিকার শীর্ষে রয়েছেন ফেরদৌস আরা এবং আবৃত্তিতে শিমুল মুস্তফা, মুনমুন মুখার্জি ও ব্রবতী বন্দোপাধ্যায়। এসব গুণীশিল্পীদের তিনি সর্বদা অনুসরণ করে থাকেন।

শিল্পচর্চায় আজকের এই জয়শ্রী হয়ে ওঠার পেছনে সেজোকাকার (মিহির চন্দ) অনুপ্রেরণা এবং পরিবারের অকুণ্ঠ সমর্থন ও বন্ধুদের ভালোবাসার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে জয়শ্রী বলেন, ‘সবার আগে একজন ভালো মানুষ হতে চাই।’ এজন্য তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

আবৃত্তি শিল্প নিয়ে ‘মুক্তাক্ষর’-সিলেটের প্রধান পরিচালক ও প্রশিক্ষক বিমল কর বলেন, ‘মননশীল চিন্তা-চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে আবৃত্তি অত্যাবশ্যক একটি বিষয়। বিশেষ করে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, কথাবলা, সুন্দর ও মার্জিতভাবে নিজেকে উপস্থাপন করার অন্যতম সহায়ক শক্তি হচ্ছে আবৃত্তি। ছোটবেলা থেকে থেকে জীবনের শেষাবধি নিজস্ব মেধা ও আলো ছড়ানোয় আবৃত্তি একটি অপরিহার্য অংশ।’
তিনি বলেন, ‘শুদ্ধচিন্তার মানুষ হওয়ার পাশাপাশি জীবন ও কর্মে সফলতা অর্জনে আবৃত্তিচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলে এই জ্ঞানচর্চা ছড়িয়ে দেয়া উচিত।’ তিনি মনে করেন- যেহেতু আবৃত্তি সর্ব-ধর্ম স্বীকৃত; তাই কোথাও কোন প্রতিবন্ধকতার সুযোগ নেই। ফলে সবার অংশগ্রহণমূলক চিন্তার প্রতিফলনের সম্ভাবনার সুযোগ থাকে শিল্পের এ শাখায়।
জয়শ্রী প্রসঙ্গে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বিমল কর বলেন, সমকালীন শিল্প-সংস্কৃতি ও সাহিত্য নিয়ে জয়শ্রী’র সৃজনশীল চিন্তাশক্তি চমৎকার। আধুনিক সংস্করণে কাঠামোগত দিক দিয়ে কণ্ঠ, শব্দচয়ন এবং উপস্থাপনার মাধ্যমে আবৃত্তির স্বতন্র ভাবধারায় তাকে সহজেই চিহ্নিত করা যায়। নিজস্ব এ শৈল্পিকতার যত্ন নিলে আবৃত্তির নিয়ে সে বহুদূর যেতে পারবে।

সাক্ষাতকার এর আরও খবর
স্বপ্নচারী যুবকদের আস্থার ঠিকানা ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ

স্বপ্নচারী যুবকদের আস্থার ঠিকানা ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ

এবার আক্রান্তের সংখ্যা কমতে শুরু করবে : নোবেলজয়ী বিজ্ঞানী লেভিট

এবার আক্রান্তের সংখ্যা কমতে শুরু করবে : নোবেলজয়ী বিজ্ঞানী লেভিট

দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রবাসীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে – মহীউদ্দিন খান আলমগীর

দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রবাসীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে – মহীউদ্দিন খান আলমগীর

বিনা অস্ত্রপাচারে ৪২৮ নবজাতক ভূমিষ্ট আলোচনায় সেবিকা সানজানা শিরীন

বিনা অস্ত্রপাচারে ৪২৮ নবজাতক ভূমিষ্ট আলোচনায় সেবিকা সানজানা শিরীন

আনিসুলের পথ ধরেই পরিবর্তন আনব: রুবানা

আনিসুলের পথ ধরেই পরিবর্তন আনব: রুবানা

সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top