logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. বরিস জনসনের চিঠি

বরিস জনসনের চিঠি

প্রকাশিত হয়েছে : ২:৫৩:৪৩,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪২৮ বার পঠিত

তাইসির মাহমুদ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার থেকে বেরিয়ে এসেছেন। তাকে এখন সাধারণ ওয়ার্ডে নেয়া হয়েছে। তিনি বিছানায় উঠে বসতে পারছেন।

ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। তাকে নিয়ে ব্রিটেনবাসী দুশ্চিন্তায় ছিল। আমিও ছিলাম। কারণ ইতঃপূর্বে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিত হলেও গত কয়েক মাসে কিছু ভালো কাজ করতে পেরেছেন।

ব্রেক্সিট নামক গলার কাঁটাটি তিনিই আপাতত ব্রিটেনের সাড়ে ৬ কোটি মানুষের গলা থেকে সরাতে পেরেছেন। আর অতি সম্প্রতি করোনার ভয়াবহ বিস্তারে যখন গোটা দেশবাসী শঙ্কিত, তখন তিনি তার তেজোদীপ্ত কথাবার্তা দিয়ে মানুষকে কিছুটা হলেও সাহস জোগাতে পেরেছিলেন।

ব্রিটেন ও ব্রিটেনবাসীর স্বার্থে তার এ মুহূর্তে সেরে ওঠা খুবই জরুরি। দেশবাসী আশাবাদী তিনি সেরে উঠবেন। শিগগিরই ডাউনিং স্ট্রিটে ফিরে যাবেন। আবার টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বলবেন, ‘স্টে অ্যাট হোম, প্রটেক্ট দ্য এনএইচএস অ্যান্ড সেইভ লাইভস।’

৫৮ লাখ পাউন্ড (৫৮ কোটি টাকা) ব্যয়ে তিনি ৩ কোটি ব্রিটেনবাসীর কাছে চিঠি লিখেছিলেন করোনায় আক্রান্ত হওয়ার দিন কয়েক আগে। সেই চিঠিটি বিলম্বে হলেও গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) আমার লেটার বক্সে ছেড়ে গেছে ডাকপিয়ন।

যদিও ইতোমধ্যে চিঠিটির ডিজিটাল কপি ফেসবুকে দেখেছি; কিন্তু পুরোপুরি পড়া হয়নি। চিঠিটি হাতে নিয়ে বেশ আগ্রহের সঙ্গেই লাইন-বাই-লাইন পড়লাম। চিঠির ভাষা ও শব্দচয়ন চমৎকার মনে হয়েছে। চিঠির সঙ্গে চার পৃষ্ঠার একটি বুকলেটও পেলাম। যেখানে করোনাকালীন সতর্কতাবলি এবং কী কী সরকারি সুবিধা আছে, তা কীভাবে পাওয়া যেতে পারে- এসব সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

আগে ভেবেছিলাম, এত পয়সা খরচ করে চিঠি না পাঠিয়ে তিনি যা বলতে চাচ্ছেন তা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বলে দিলেই পারতেন। কিন্তু আজ মনে হল চিঠি লেখাই ভালো হয়েছে। কারণ দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে যে কোনো নাগরিকের চিঠি পাওয়া বেশ সম্মানের বিষয়।

ব্রিটেনে ১৭ বছরের জীবনে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে (সাংবাদিক হিসেবে নয়) এই প্রথম প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি চিঠি পেলাম। এটা আমাকে অনুপ্রাণিত করেছে। যারাই চিঠিটি পেয়েছেন, তাদেরও একই অনুভূতি হওয়ার কথা। এটিই চিঠির একটি বড় সার্থকতা।

দেড় পৃষ্ঠার চিঠিতে তিনি যে বিষয়টিতে অধিক গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে ‘স্টে হোম’ বা ঘরে অবস্থান করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার সতর্কবার্তাা। তবে মানুষের ব্যক্তি, সামাজিক ও কর্মজীবনে ব্যাঘাত সৃষ্টির বিষয়টি নিয়েও নিজের উপলব্ধির কথা উল্লেখ করেছেন তিনি।

আর দেশের নাগরিকদের কী কী সুবিধা দেবেন, তা-ও উল্লেখ করে আশ্বস্ত করেছেন। এসবের মধ্যে আছে ছোট, বড় ও মাঝারি সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ৩৩০ বিলিয়ন পাউন্ড ঋণ বরাদ্দ। ২০ বিলিয়ন পাউন্ড সমমানের ট্যাক্স মওকুফ ও নগদ সাহায্য প্রদান। তিন মাসের জন্য ভিএটি পরিশোধ বিলম্বিতকরণ।

চাকরিজীবীদের বেতনের ৮০ শতাংশ সরকার থেকে দেয়া। অর্থাৎ কোনো নিয়োগকর্তা প্রতিষ্ঠান লকডাউনের কারণে বেতন দিতে না চাইলে সরকার ৮০ শতাংশ পর্যন্ত বেতন দেবে; যা হবে জনপ্রতি সর্বোচ্চ আড়াই হাজার পাউন্ড (আড়াই লাখ টাকা) পর্যন্ত।

যারা চাকরি করেন না, নিজের কাজ নিজে করেন, অর্থাৎ সেলফ এমপ্লয়েড, তাদেরকে আয়ের লভ্যাংশের ওপর তিন মাস পর্যন্ত মাসিক ৮০ শতাংশ করে ভাতা দেয়া হবে। তারাও সর্বোচ্চ আড়াই হাজার পাউন্ড করে পাবেন।

যারা কর্মহীন অথবা কম বেতনে চাকরি করেন, তাদেরকে ইউনিভার্সেল ক্রেটিড এবং ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে সহায়তা দেবেন, যা মাসিক সর্বোচ্চ ১ হাজার ৪০ পাউন্ড পর্যন্ত হতে পারে। যারা ভাড়া করা বাড়িতে থাকেন তাদের সাহায্যে আর ১ বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছেন। আর বাড়ির মালিকদের মধ্যে যারা মাসিক মর্গেজ বা লোনের কিস্তি পরিশোধে অক্ষম, তাদের জন্য তিন মাসের ‘মর্গেজ হলিডে’ ঘোষণা করেছেন।

চিঠিটি পড়ে অনেক তথ্য পেলাম। কিছু ক্ষেত্রে আশ্বস্তও হলাম। তবে সবকিছুর ঊর্ধ্বে চিঠির একটি বিষয় আমার কাছে খুব ভালো লাগল। চিঠিটির ভাষা একেবারে সাবলীল ও সাদামাটা। এতে মহামারী ঠেকাতে তার কোনো সুদূরপ্রসারী মহাপরিকল্পনার ঘোষণা নেই।

নিজের দল ও দলের নেতাকর্মীদের গুণকীর্তন নেই। ব্যক্তিগত কিংবা সরকারের সাফল্যের কোনো ফিরিস্তি নেই। সাদা কাগজে লেখা চিঠির উপরে শুধু প্রধানমন্ত্রীর অফিসের লোগো ও ঠিকানা এবং নিচে একটি স্বাক্ষর। লেটারহেডে তার কোনো ছবি নেই। শুধু ‘ঘরে থাকুন, ভালো থাকুন, এনএইচএসকে বাঁচিয়ে রাখুন’- এ বার্তাটিই সর্বাধিক গুরুত্ব পেয়েছে।

তাইসির মাহমুদ : সম্পাদক, সাপ্তাহিক দেশ, লন্ডন, যুক্তরাজ্য

ইউরোপ এর আরও খবর
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top