logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. দূতাবাস
  3. প্যারিসে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদ্‌যাপন

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদ্‌যাপন

প্রকাশিত হয়েছে : ৯:৪৪:৫৯,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৪ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন।
সন্ধ্যায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের গৌরবময় এই দিনে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও অবদানের কথা তাঁরা তুলে ধরেন।

বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও জনমানুষের জন্য ত্যাগ ও সংগ্রামের চেতনা বুকে ধারণ করার অঙ্গীকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারার প্রশংসা করে জাতীয় উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। যাঁদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়।

রাষ্ট্রদূ বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছে। তিনি বাঙালি জাতীয়তাবাদের বিকাশে এবং বাঙালি জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন।

এ প্রসঙ্গে কাজী ইমতিয়াজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত নানান পদক্ষেপের কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ উল্লেখ করেন, জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক অঙ্গসংগঠন ইউনেসকো তাদের ২০২০ সালের Anniversary প্রোগ্রামের তালিকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে অন্তর্ভুক্ত করে এই আয়োজনকে আন্তর্জাতিকীকরণ করেছে এবং যৌথভাবে এ আয়োজনে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এ অর্জনের শুরু থেকে দিকনির্দেশনার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ সাফল্যের অংশীদার ফ্রান্স প্রবাসী সব বাংলাদেশিকেও তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ আয়োজনে প্রবাসী সবার অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।- বিজ্ঞপ্তি

দূতাবাস এর আরও খবর
যুক্তরাষ্ট্রের বাংলাদেশি রাষ্ট্রদূতে শহিদুল ইসলামের পরিচয়পত্র গ্রহণ করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি রাষ্ট্রদূতে শহিদুল ইসলামের পরিচয়পত্র গ্রহণ করলেন বাইডেন

যুক্তরাজ্যে করোনায় চিকিৎসক আবদুল মাবুদের মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশনারের শোক

যুক্তরাজ্যে করোনায় চিকিৎসক আবদুল মাবুদের মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশনারের শোক

ফ্রান্সে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের সহায়তায় রাষ্ট্রদূতের অনলাইনে মতবিনিময়

ফ্রান্সে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের সহায়তায় রাষ্ট্রদূতের অনলাইনে মতবিনিময়

বাংলাদেশ দূতাবাস প্যারিসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বাংলাদেশ দূতাবাস প্যারিসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

করোনাভাইরাস : ইতালিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

করোনাভাইরাস : ইতালিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

নেদারল্যান্ডসে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নেদারল্যান্ডসে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সর্বশেষ সংবাদ
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top