logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. বিস্ময়কর রেকর্ড সাকিবের

বিস্ময়কর রেকর্ড সাকিবের

প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৫৯,অপরাহ্ন ০৩ জুন ২০১৯ | সংবাদটি ৫১০ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

মাশরাফি, তামিম, মুশফিকরা জানেন, মাঠের চৌহদ্দিতে সাকিব আল হাসান এক এবং অদ্বিতীয়। মাঠের বাইরের আর মাঠের ভিতরের সাকিবের পার্থক্য আকাশ-পাতাল। অতুলনীয় সাকিব চাইলেই ভোল পাল্টে দিতে পারেন ম্যাচের। চাইলেই ব্যাটকে খাপ খোলা তলোয়ার বানিয়ে কিংবা বল হাতে মায়াবী বিভ্রম ছড়িয়ে পাল্টে দিতে পারেন ম্যাচের চিত্র। এতসব গুণ যে ক্রিকেটারের, নিশ্চিত করেই তিনি অতিমানব। অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ‘অতিমানব’ সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ খেলতে নেমেই প্রমাণ করেছেন কেন তাকে বলা হয় ১৮ কোটি ক্রিকেটপাগল বাংলাদেশির ‘প্রাণভোমরা’। আগের পাঁচ আসরে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকে পেছনে ফেলে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলেছিল। চার বছরের ব্যবধানে টাইগাররা এখন অনেক পরিণত। তাই এবারের স্বপ্ন আকাশছোঁয়া। বিশ্বজয়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে গতকাল ওভালে নেমেছিলেন সাকিবরা। লাল-সবুজ পতাকায় ঘেরা ওভালে প্রোটিয়াদের হারিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেছে আরও এক ধাপ। ‘দ্য চোকার্স’ খ্যাত দক্ষিণ আফ্রিকাকে হারাতে অসাধারণ ক্রিকেট খেলেছে টাইগাররা। কিন্তু সবাইকে আড়ালে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দুর্দান্ত, নজরকাড়া ও চোখ ধাঁধানো পারফরম্যান্সে গড়েছেন বিরল রেকর্ড। ক্রিকেট বিশ্বের একমাত্র ক্রিকেটার সাকিব যিনি টানা চার বিশ্বকাপের নিজ দেশের সূচনা ম্যাচে হাফসেঞ্চুরি করে ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়েছেন। শুধু তাই নয়, নিজের করে নেওয়া ম্যাচটিতে আবার ২৫০ উইকেট নেওয়ার মাইলফলক গড়েছেন। মাশরাফির উইকেট ২৬৫টি। একমাত্র টাইগার ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান ও ২৫০ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন জ্যাক ক্যালিসের মতো ক্রিকেটারকে। ১৩ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা সাকিব এখন বিশ্বের সেরা অলরাউন্ডার। প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৭ সালে। ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলেছিলেন ৮৬ বলে ৫৩ রানের ইনিংস। চার বছর পর ২০১১ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সূচনা ম্যাচে ফের হাফসেঞ্চুরি করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৫৫ বলে ৫০ রানের প্রত্যয়ী ইনিংস খেললেও হেরেছিল টাইগাররা। ২০১৫ সালে ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে জয়ী ম্যাচে সহায়তা করেছিল তার ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসটি। চার বছর পর একই ধারাবাহিকতা বজায় রাখেন সাকিব। ইংল্যান্ডের ওভালে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংসটি খেলেন ৮০ বলে ৮ চার ও ১ ছক্কায়। ব্যাট ও বল হাতে উজ্জ্বল পারফরম্যান্সই বারবার বলে দেয়, কেন সাকিব বিশ্বসেরা। কেন তিনি দলের অন্য ক্রিকেটারদের চেয়ে আলাদা এবং কেন তিনি অতিমানব। কাল ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়া জয়ে ব্যাটিংয়ে ৭৫, বোলিংয়ে ১ উইকেট এবং ফিল্ডিংয়ে এক ক্যাচ নিয়ে ফের প্রমাণ করেছেন, চাইলেই তিনি পারেন ম্যাচের ভোল পাল্টে দিতে।

খেলা এর আরও খবর
বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সহিদ-ছাইম ফুটবল টুর্নামেন্টে বৈরাগীবাজার চ্যাম্পিয়ন

বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সহিদ-ছাইম ফুটবল টুর্নামেন্টে বৈরাগীবাজার চ্যাম্পিয়ন

প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের ইনডোর গেমস ও শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতা অনুস্টিত

প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের ইনডোর গেমস ও শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতা অনুস্টিত

ভারত, পাকিস্তানকে একই গ্রুপে রেখে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি

ভারত, পাকিস্তানকে একই গ্রুপে রেখে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি

সেমিফাইনাল সূচি

সেমিফাইনাল সূচি

ইউরোর নকআউট পর্বে যে যার মুখোমুখি

ইউরোর নকআউট পর্বে যে যার মুখোমুখি

নেইমারদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ম্যান সিটি

নেইমারদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ম্যান সিটি

সর্বশেষ সংবাদ
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের  ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top