logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. এশিয়া
  3. থাইল্যান্ডের গোল্ডেন টয়লেট

থাইল্যান্ডের গোল্ডেন টয়লেট

প্রকাশিত হয়েছে : ৫:৩৫:৫২,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫৮৫ বার পঠিত

 নাঈম হাবিব, জার্মানি থেকে 

গোল্ডেন ঘরটি দেখে প্রথমে দর্শনার্থীরা আন্দাজ করতেই পারেন না, এটি একটি টয়লেট। যখন জানতে পারেন এটি টয়লেট, তখন এর সঙ্গে সেলফি তোলার হিড়িক পরে যায়।এমন ‘গোল্ডেন টয়লেটে’র দেখা পেতে হলে আপনাকে যেতে হবে উত্তর থাইল্যান্ডের চিয়াংরাই শহরে। এই শহরের সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত। গতবছর বিশ্ব গণমাধ্যমের চোখ ছিল এই শহরের দিকে। গুহায় আটকে পড়া থাই কিশোর ফুটবলারদের বাড়ি এই চিয়াংরাই প্রদেশেই। তখন গণমাধ্যমে হাজারবার এসেছিলো এ প্রদেশটির নাম।

গতবছর বেড়াতে গিয়েছিলাম সেখানে। গিয়েছিলাম সাদা ও নীল মন্দির দেখতে। সাদা ও নীল মন্দির এ শহরের মূল পর্যটন আকর্ষণ। এ বৌদ্ধ মন্দির দুটি দেখতে প্রচুর বিদেশি পর্যটকরা আসেন এ শহরে। এখান থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ পেরোলেই থাই-মিয়ানমার বর্ডার। যেহেতু মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ তাই বুঝতেই তো পারছেন জায়গাটি বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়। একসময়ের কুখ্যাত আফিম কারবারীদের আন্তর্জাতিক রোড ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ খ্যাত জায়গাটিও চিয়াংরাই প্রদেশের অন্যতম পর্যটন আকর্ষণ, থাই-মিয়ানমার ও লাউস বর্ডার এসে মিলেছে যেখানে। সে এক দীর্ঘ গল্প। সময় পেলে আরেকদিন বলবো।

শহর থেকে সীমান্তগামী বাসে চেপে নেমে গেলাম কয়েক কিলোমিটার দূরে। সেখান থেকে পাঁচ মিনিটের পথ হেঁটেই সাদা মন্দির। নীল মন্দির এটির কাছাকাছিই পড়ছে। খুব সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। তখনও ভিড় জমেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চীনা পর্যটকদের উপচে পড়া ভিড় দেখলাম সেখানে।সাদা মন্দিরের পাশে গোল্ডেন ঘরটি দেখে প্রথমে এটিকে গোল্ডেন মন্দির, ভাবলাম মনের ভুলে। কারণ এমন গোল্ডেন ঘরের দেখা মেলে প্ৰায়ই থাইল্যান্ডে। প্রাকৃতিক জরুরত না আসলে জানাই হতো না গোল্ডেন এ টয়লেটটির কথা। মিস করেই ফেলছিলাম অল্পের জন্য। ছবির গোল্ডেন ঘরটির পুরোটাই একটি টয়লেট। মধ্য-অংশে নারীদের টয়লেট।আর দুই পাশে পুরুষ টয়লেট। এক দিক দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসা যায়।মনের মাঝে একটা প্রশ্ন জাগলো, সাদা টেম্পলের পাশে এমন গোল্ডেন টয়লেট নির্মাণের যুক্তি কতটুকু সঠিক ছিল? এটা এখানকার কর্তৃপক্ষই হয়তো ভালো বুঝবেন। মজার ব্যাপার হচ্ছে, টয়লেটটির কথা জানার পর টেম্পলের চেয়ে টয়লেটের সঙ্গে পর্যটকদের বেশি ছবি ও সেলফি তুলতে দেখলাম। সাদার চেয়ে গোল্ডেনের প্রতি যে মানুষের আকর্ষণ বেশি সেটাই দেখলাম।আসলে আমাদের জীবনে টয়লেটের গুরুত্বের কথা আমার এখানে লেখার প্রয়োজন হবে না মনে হয়। গোপাল ভাঁড়ের গল্প পড়লেই এর গুরুত্বের আন্দাজ পাওয়া যাবে। গতবছর থাইল্যান্ড যাওয়ার পথে আকাশে চীনা বিমানে বসে বসে ভারতীয় সিনেমা ‘টয়লেট’ দেখলাম। দারুণ লেগেছিল মুভিটা। সবার বাড়ি বাড়ি টয়লেট থাকা উচিৎ আমি এর পক্ষে।

টয়লেট নিয়ে আমার আরেকটি ছোট গল্প আছে, বলেই ফেলি, যদি আরেকদিন সময় না হয়! বাজারে বা বড় শপিংমলে গেলে আমরা দেখতে পাই পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা থাকে। প্রতিবন্ধীদের জন্যও বিশেষ টয়লেটের দেখা যায়। কিন্তু, এই প্রথম থাইল্যান্ডের এক শপিংসেন্টারে আমি শিশুদের জন্য সম্পূর্ণ আলাদা টয়লেট দেখলাম। ব্যাপারটি চমৎকার লাগলো আমার কাছে।যেহেতু শিশু টয়লেট তাই ঢুকতে মানা কিসের! ভেতরে গিয়ে চমকে যাই আমি। লেগোর তৈরি শিশুদের চেয়ার-টেবিল রাখা হয়েছে ভেতরে। রাখা হয়েছে লেগোর তৈরি খেলনা সামগ্রী। শিশুরা খেলে খেলে বিভিন্ন কার্টুনের ছবি দেখে দেখে টয়লেট সারতে পারে। সত্যিই চমৎকার, তাই না? আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ একথা আমরা মুখে মুখে বললেও বাস্তবে শিশু বিকাশে কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছি আমরা তাদের? সত্যিই এদিক দিয়ে থাই-রা আমাদের চেয়ে অনেক এগিয়ে।

এশিয়া এর আরও খবর
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু

বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু

মরুর বুকে বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান ‘মিরাকল গার্ডেন’

মরুর বুকে বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান ‘মিরাকল গার্ডেন’

বাহরাইনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রবাসী বাংলাদেশিরা

বাহরাইনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন রায়হান কবির

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন রায়হান কবির

জেল-জরিমানা ছাড়া আমিরাতের অবৈধদের দেশে যাবার সুযোগ

জেল-জরিমানা ছাড়া আমিরাতের অবৈধদের দেশে যাবার সুযোগ

দুবাইয়ে খুলে দেয়া হয়েছে পার্ক-বিনোদন কেন্দ্র

দুবাইয়ে খুলে দেয়া হয়েছে পার্ক-বিনোদন কেন্দ্র

সর্বশেষ সংবাদ
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top