logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. ইতা‌লির রোমে দূতাবাস আয়োজ‌নে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

ইতা‌লির রোমে দূতাবাস আয়োজ‌নে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন


প্রকাশিত হয়েছে : ৪:৩৭:০০,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫০৯ বার পঠিত

মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ
ঐ‌তিহা‌সিক মু‌জিবনগর দিবস উপল‌ক্ষে বাংলা‌দেশ দূতাবাস, ইতা‌লির আয়োজ‌নে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
বুধবার (১৭ এপ্রিল) বিকেলে দূতাবাসের হল রুমে আয়োজিত এই আলোচনা সভায় রোমে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা স্তরের প্রবাসী বাংলাদেশী এবং দূতাবাসের সকল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণীসমূহ পাঠ করেন যথাক্রমে দূতাবাসের প্রথম কর্মকর্তা  শেখ ছালেহ আহাম্মদ এবং প্রথম সচিব  রাজীব ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে এবং স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকারের ভূমিকা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শ্রদ্ধা জানান স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয় চার নেতার অবদানকে।

দে‌শের অন্যান্য জাতীয় দিব‌সের মত মু‌জিবনগর দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ এক‌টি দিন উল্লেখ ক‌রে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, মুজিবনগর সরকার গঠন বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে এবং বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে বিশ্ব জনমতকে সংগঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুজিবনগর সরকারের আনুগত্য স্বীকার করে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে কর্মরত অনেক বাঙালি ক‚টনৈতিক বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছিলেন মর্মেও রাষ্ট্রদূত উল্লেখ করেন।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছে। কিন্তু অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য তিনি যে স্বপ্ন দেখতেন তা অতি অল্প সময়ে বাস্তবায়ন করতে পারেননি। জাতির পিতার এ স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শিতা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ এখন একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।
এক্ষেত্রে সকল প্রবাসী বাংলাদেশীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত।

এসময় উপ‌স্থিত ইতা‌লি আওয়ামী লী‌গের সভাপ‌তি ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল তা‌দের বক্ত‌ব্যে ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়‌নে সহ‌যো‌গিতার মাধ্য‌মে জা‌তির জন‌ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমা‌নের স্বপ্ন‌কে বাস্তবায়ন কর‌তে হ‌বে। প্রবাস থে‌কে ঐক্যবদ্ধ হ‌য়ে দে‌শের স‌ঠিক ইতিহাস সক‌লের সাম‌নে তু‌লে ধর‌তে হ‌বে।

দূতাবা‌সের ইকোন‌মিক কাউ‌ন্সিলর এরফানুল হ‌কের সঞ্চালনায় ইতা‌লি আওয়ামী লী‌গের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ আরও অ‌নে‌কে বক্তব্য রা‌খেন।

ইউরোপ এর আরও খবর
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন

আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন

ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা

ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা

প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার

প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার

প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত

প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত

সর্বশেষ সংবাদ
ফ্রান্স প্রবাসী সাংবাদিক হাফিজুর রহমান জাবেদের পিতার ইন্তেকাল। বিভিন্ন মহলের শোক প্রকাশ
ফ্রান্স প্রবাসী সাংবাদিক হাফিজুর রহমান জাবেদের পিতার ইন্তেকাল। বিভিন্ন মহলের শোক প্রকাশ
অবদানের আলোয় সম্মানিত হাসনাত জাহান
অবদানের আলোয় সম্মানিত হাসনাত জাহান
COP31-এ বাংলাদেশের জন্য ৬০ মিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের ঘোষণা
COP31-এ বাংলাদেশের জন্য ৬০ মিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের ঘোষণা
COP31: জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার দাবি বাংলাদেশের
COP31: জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার দাবি বাংলাদেশের
আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন
আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন
ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন
ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা
আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন
আখতার হাছান কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক হলেন
ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা
ফ্রান্সে প্যারিস মহানগর যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. নেতাকর্মীদের মিলনমেলা
প্যারিসে আন্তর্জাতিক বই মেলা. বিশ্বসাহিত্য ও প্রকাশনার মঞ্চে বাংলাদেশ
প্যারিসে আন্তর্জাতিক বই মেলা. বিশ্বসাহিত্য ও প্রকাশনার মঞ্চে বাংলাদেশ
প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়
প্যারিসে জিয়া সংসদ ফ্রান্সের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়
ঢাকার শেরাটনে ২৮-২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট
ঢাকার শেরাটনে ২৮-২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট
তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা
তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা
প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার
প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার
ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন
ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন
প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত
প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top