logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. দূতাবাস
  3. দৃষ্টিভঙ্গি বদলেছে সৌদির

দৃষ্টিভঙ্গি বদলেছে সৌদির

প্রকাশিত হয়েছে : ৪:১৭:২১,অপরাহ্ন ২৭ জুন ২০১৮ | সংবাদটি ৩৪৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বৈধতা দেয়ার পর অনেক নারীই এখন গাড়ি চালানো শিখছেন। সাধারণ মানুষও বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছে। রাজধানী রিয়াদের বাইরে প্রিন্সেস নোরা ইউনিভার্সিটির উদ্দেশ্যে গাড়িতে করে যাত্রা শুরু করেছেন ড্রাইভিং প্রশিক্ষণরত এক নারী। সাথে রয়েছেন তার প্রশিক্ষক। প্রশিক্ষক নিজেও একজন নারী এবং দীর্ঘদিন ব্রিটেনে বসবাস করেছেন।

ওই নারী তার প্রশিক্ষককে জিজ্ঞেস করলেন যে, তিনি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারেন কিনা?

প্রশিক্ষক জানান, তিনি ৪০ কিলোমিটার বেগে চালাতে পারেন। কিন্তু ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি নয়।

রাজধানী রিয়াদের একটি গাড়ির শো-রুমে ব্যবসায়ী নাজিয়া আল হাজা সবচেয়ে আধুনিক গাড়িটি দেখছিলেন। তিনি বড় আকারের একটি গাড়ি কিনতে চান। এর আগে তিনি যখন গাড়ি কিনেছিলেন তখন কেবল পেছনের আসনেই বসে থাকতেন।

তিনি বলেন, প্রতিবার আমি যখন নতুন গাড়ি কিনতাম তখন আমার কান্না পেত। অন্য একজন ড্রাইভর আমার গাড়ি চালাবে, কিন্তু আমি গাড়ি চালাতে পারবোনা। এটা ভেবেই আমার কান্না পেত। এতে আমার হৃদয় ভেঙ্গে যেত। আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনেছি, কিন্তু আমি এ গাড়ি চালাতে পারবো না। কিন্তু এখন আমার সে স্বপ্ন পূরণ হবে।

এসব কিছুর জন্য যিনি কৃতিত্ব পাচ্ছেন তিনি হলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের সমাজে নানা সংস্কারের উদ্যোগ নিয়েছেন এই ক্রাউন প্রিন্স। রাস্তার পাশে বিভিন্ন জায়গায় তার ছবি শোভা পাচ্ছে। কিন্তু সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর উপর বিধি-নিষেধ তুলে নেবার দাবীতে যারা সোচ্চার ছিলেন তাদের কয়েকজন এখনও কারাগারেই আছেন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের রত্না বেগম বলেন, গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার কয়েক সপ্তাহ আগে সৌদি কর্তৃপক্ষ অনেক নারীকে আটক করেছে। যারা নারীদের উপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়ে আন্দোলন করেছেন। যেসব পুরুষ তাদের সমর্থন করেছে তাদেরও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে ২০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

সন্ধ্যার সময় রিয়াদের বিভিন্ন মার্কেটে দেখা যায়, বিভিন্ন দোকানে স্বর্ণ বিক্রি হচ্ছে। স্বর্ণের পাশাপাশি জামা-কাপড়ও বিক্রি হচ্ছে সেখানে। আর নারীদের আপাদমস্তক ঢাকার জন্য বোরকা, হিজাব এবং নেকাবও বিক্রি হচ্ছে। মার্কেটের চারপাশে তাকালে পরিবর্তন খুব একটা দেখা যায়না। অনেক নারীকে দেখা যায় যাদের পুরো মুখ ঢাকা কিংবা মাথা ঢাকা।

তবে সেখানে লোকজনের সাথে কথা বললে পরিবর্তনের একটি আভাস লক্ষ করা যায়। এক ব্যক্তি বলছিলেন, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ায় তিনি বেশ খুশি হয়েছেন। হাসিমাখা মুখে তিনি বলেন, আমার সাথে আমরা স্ত্রী এবং কন্যা আছে। শিগগিরই নারীরা ড্রাইভিং করতে পারবে। এতে আমরা অনেকটা ভার মুক্ত হবো। আমরা বাসায় বসে বসে থাকবো আর ওরা নিজেরা নিজেদের কাজ করে নেবে।

তিনি বলেন, গাড়ি চালানোর ক্ষেত্রে সবাই সমান হবে এবং এটা জীবনে স্বাভাবিক বিষয়। নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় তিনি বেশ খুশি।

দূতাবাস এর আরও খবর
যুক্তরাষ্ট্রের বাংলাদেশি রাষ্ট্রদূতে শহিদুল ইসলামের পরিচয়পত্র গ্রহণ করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি রাষ্ট্রদূতে শহিদুল ইসলামের পরিচয়পত্র গ্রহণ করলেন বাইডেন

যুক্তরাজ্যে করোনায় চিকিৎসক আবদুল মাবুদের মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশনারের শোক

যুক্তরাজ্যে করোনায় চিকিৎসক আবদুল মাবুদের মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশনারের শোক

ফ্রান্সে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের সহায়তায় রাষ্ট্রদূতের অনলাইনে মতবিনিময়

ফ্রান্সে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের সহায়তায় রাষ্ট্রদূতের অনলাইনে মতবিনিময়

বাংলাদেশ দূতাবাস প্যারিসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বাংলাদেশ দূতাবাস প্যারিসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

করোনাভাইরাস : ইতালিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

করোনাভাইরাস : ইতালিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

নেদারল্যান্ডসে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নেদারল্যান্ডসে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সর্বশেষ সংবাদ
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top