logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. স্পেনে ‘রাইজিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্পেনে ‘রাইজিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ৩:১২:৩৪,অপরাহ্ন ২৭ জুন ২০১৮ | সংবাদটি ৩০০ বার পঠিত

স্পেন সংবাদদাতা:: স্পেনের মাদ্রিদে বাংলাদেশের ঊর্ধ্বগামী উন্নয়ন এবং বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ সুবিধা প্রসঙ্গ নিয়ে ‘রাইজিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৬ জুন) সকালে স্পেনের এশিয়ান ভিত্তিক (এশিয়া অঞ্চলের আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবেশ সম্পর্কিত স্প্যানিশ জ্ঞান-ভিত্তিক সরকার পরিচালিত ) সংগঠন ‘কাসা এশিয়া’ এ সেমিনারের আয়োজন করে।
‘কাসা এশিয়া’ এর হলরুমে আয়োজিত এ সেমিনারে ‘রাইজিং বাংলাদেশ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। এ সেমিনারে কাসা এশিয়া ও স্প্যানিশ চেম্বার অব কমার্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্পেনস্থ এশিয়ার বিভিন্ন দেশের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর উপস্থিত ছিলেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন কাসা এশিয়া’র মহাপরিচালক ডেভিড নাভারো। স্পেন চেম্বার অব কমার্সের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আলফ্রেদো বোনেত বিশেষ অতিথির বক্তব্যে স্পেন চেম্বার অব কমার্সের কার্যপন্থা ও স্পেনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোকপাত করেন।
মূল প্রবন্ধে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ স্পেনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সু সম্পর্ক রয়েছে উল্লেখ করেন এবং কৃতজ্ঞচিত্তে বলেন, ১৯৭২ সালের ১০ মে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইউরোপোরে মধ্যে স্পেনই প্রথম স্বীকৃতি প্রদান করেছিল। একই প্লাটফর্মে থেকে বাংলাদেশ এবং স্পেন বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মতামত আদান প্রদান করেও বলে তিনি উল্লেখ করেন।

তিনি বাংলাদেশের ঊর্ধ্বগামী উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে উল্লেখ করে বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরে নাভিদ শফিউল্লাহ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।

তিনি আরো বলেন, বাংলাদেশে জ্বালানি, পরিবহন, অবকাঠামো, টেলিযোগাযোগ, পানি ও স্যানিটেশন, শিক্ষা, কৃষি, পর্যটনসহ বিভিন্ন খাতে স্প্যানিশ বিনিয়োগ রয়েছে। দ্বিপাক্ষিক সু সম্পর্কের কারণেই বাংলাদেশের পোষাক রপ্তানিকরণ গন্তব্য হিসেবে স্পেন এখন বৈশ্বিকভাবে চতুর্থ ও ইউরোপিয়ান ইউনিয়নে তৃতীয় অবস্থানে আছে। বাংলাদেশেও স্পেনের কয়েকটি বহুজাতিক কোম্পানির বিনিয়োগ রয়েছে। তিনি বাংলাদেশে আরো স্প্যানিশ বিনিয়োগের আহ্বান জানান।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশকে কেন বিনিয়োগকারীরা পছন্দ করবে? এমন প্রশ্নের উত্তরে নাভিদ শাফিউল্লাহ বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ স্বাধীন বিনিয়োগবান্ধব একটি দেশ হিসেবে খ্যাতি অর্জন করেছে। বৈদেশিক বিনোয়োগকারীদের বিনোয়োগ যাতে সুরক্ষিত থাকে, সেজন্য বাংলাদেশ সরকারের নির্দেশনা রয়েছে। স্প্যানিশ বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার স্বতন্ত্র ইকোনোমিক জোনের প্রস্তাব করেছে এবং ৩০টি জোনের যেকোনটি তারা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশে শ্রমমূল্য তুলনামূলক কম, মাল্টিপল ভিসা প্রদান, বিনিয়োগের শতভাগ সুরক্ষা ও লাভসহ বিভিন্ন সুযোগ সুবিধা সেমিনারে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, স্পেনে এশিয়ার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিশ্লেষণ ও আলোচনা এবং স্পেন ও এশিয়ার সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা কার্যক্রমগুলো বর্ধিত করার নিমিত্তে ২০০১ সালের ৯ নভেম্বর ‘কাসা এশিয়া’ প্রতিষ্ঠিত হয়।

ইউরোপ এর আরও খবর
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top