logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. আমেরিকা
  3. ওয়াশিংটন দূতাবাসে নির্মিত হলো স্থায়ী শহীদ মিনার

ওয়াশিংটন দূতাবাসে নির্মিত হলো স্থায়ী শহীদ মিনার

প্রকাশিত হয়েছে : ১১:৪০:২৫,অপরাহ্ন ০১ মার্চ ২০২০ | সংবাদটি ৪৩৫ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নির্মিত হয়েছে একটি স্থায়ী শহীদ মিনার। ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার।

নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ওয়াশিংটনের সেক্রেটারি অব স্টেট কিমবারলে ব্যাসেট। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ দূতাবাসে শীর্ষ কর্মকর্তারা পাশে ছিলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, গোটা বিশ্বে হুমকিতে থাকা ভাষা রক্ষায় সব জাতি গোষ্ঠীকে একসাথে কাজ করতে হবে।

দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে ভাষা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, কলম্বিয়া, রাশিয়া, নেপাল, ভারত, থাইল্যান্ড, প্যারাগুয়ে, ইউক্রেন এবং শ্রীলংকার শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে দূতাবাসের ডেপুটি চিফ মাহবুব হাসান সালেহ এর লেখা একুশের কবিতা ‘একুশ আমার’ আবৃত্তি করেন মার্কিন কূটনীতিক ড্যানিয়েল বাকম্যান।

বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানটিতে অংশ নেন।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেন এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন কূটনীতিকরা। এর আগে ভাষা শহীদদের জন্য দোয়া করা হয়।

আলোচনাকালে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, “যেহেতু বাংলাদেশ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি আদায়ে মুখ্য ভূমিকা পালন করেছে সেহেতু বাংলাদেশকে শুধু বাংলা ভাষাই নয় পৃথিবীর অন্য ভাষাগুলোকেও সংরক্ষণের পবিত্র দায়িত্ব পালন করতে হবে। অন্য ভাষার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে পারষ্পরিক সমঝোতা, সহানুভূতি এবং সংলাপের ভিত্তিতে আন্তর্জাতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পেতে পারে।”

বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষাভাষি মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণিল এবং জমজমাট। অনুষ্ঠানে ভয়েস অব আমেরিকা ছাড়া ফ্লোরিডা থেকে অংশ নেয় ফ্লোরিডা বাংলা টেলিভিশন। অনুষ্ঠানটি ফ্লোরিডা বাংলা টেলিভিশন সরাসরি সম্প্রচারসহ পুরোটা ধারণ করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন টেলিভিশনটির সিইও টিটন মালিক, পরিচালক আওলাদ হাওলাদার এবং বার্তা সম্পাদক ফুয়াদ জালালসহ অনেকে। দূতাবাস কর্মকর্তারা টেলিভিশনটির কার্যকর ভূমিকায় ব্যাপক প্রশংসা করেন।

এ প্রসঙ্গে টিটন মালিক বলেন, “একটি গণমাধ্যম হিসেবে প্রবাসে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারাটা অনেক গৌরবের। বিশেষ করে বাংলা ভাষা, সংস্কৃতির বিকাশে কাজ করতে চাই আমরা।”

আমেরিকা এর আরও খবর
আমেরিকায় বিয়ানীবাজার সমিতির নির্বাচনে মান্নান মাহবুব পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী

আমেরিকায় বিয়ানীবাজার সমিতির নির্বাচনে মান্নান মাহবুব পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি রাষ্ট্রদূতে শহিদুল ইসলামের পরিচয়পত্র গ্রহণ করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি রাষ্ট্রদূতে শহিদুল ইসলামের পরিচয়পত্র গ্রহণ করলেন বাইডেন

কানাডায় বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

কানাডায় বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

কানাডায় করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

কানাডায় করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

বাউল রনেশ ঠাকুরের ঘর বানিয়ে দেবেন আমেরিকা প্রবাসী সাদিকুর রহমান সুফিয়ান

বাউল রনেশ ঠাকুরের ঘর বানিয়ে দেবেন আমেরিকা প্রবাসী সাদিকুর রহমান সুফিয়ান

যুক্তরাষ্ট্রে সিটি কাউন্সিল ডিষ্ট্রিক ৩৭ ব্রুকলিন মিছবা আবদীনের নির্বাচন নিয়ে হতাশা

যুক্তরাষ্ট্রে সিটি কাউন্সিল ডিষ্ট্রিক ৩৭ ব্রুকলিন মিছবা আবদীনের নির্বাচন নিয়ে হতাশা

সর্বশেষ সংবাদ
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top