logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. নারী ও শিশু
  3. বিনা অস্ত্রপাচারে ৪২৮ নবজাতক ভূমিষ্ট আলোচনায় সেবিকা সানজানা শিরীন

বিনা অস্ত্রপাচারে ৪২৮ নবজাতক ভূমিষ্ট আলোচনায় সেবিকা সানজানা শিরীন

প্রকাশিত হয়েছে : ২:৫০:৩৬,অপরাহ্ন ২৯ মে ২০১৯ | সংবাদটি ১৪৮৪ বার পঠিত

সাত্তার আজাদ:

অল্পবয়সী একজন অদম্য মেধাবী সেবিকা, পরিশ্রমী, স্বেচ্চাসেবী, মানবতাবাদি কন্যা শিরীনের নেশা-পেশা ভাগ্যহতদের মুখে হাসি ফুটানো। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মানুষের রক্তদান, অনাহারির মুখে আহারের সংস্থান, বস্ত্রহীনকে বস্ত্র দিতে চেষ্টা তার। শিরীন পেশায় সেবিকা (নার্স)। শিরীনের প্রিয় শখই হচ্ছে নরমাল বাচ্চা ডেলিভারি করানো। বিনা অস্ত্রপাচারে তার হাতে ৪২৭টি বাচ্চা ভূমিষ্ট হয়। আর এসব জন্মদাতা মায়েরা গরিব বা চা শ্রমিক।
সর্বশেষ তার হাতে ৪২৮ নম্বর শিশু ভূিমষ্ট হয় গত সোমবার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঈটা চা বাগানের সীতা গোয়ালার বাচ্চা পেটের অনেক উপরে ছিল। অস্ত্রোপচার ছাড়া শিশু জন্মদান অনেকটা অসম্ভব। সেখানেও ১ ঘন্টা চেষ্টার পর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ৩.৮কেজি ওজনের একটি ছেলে শিশু ভূমিষ্ট করায় সে।
শিরীনের বাড়ি হবিগঞ্জ জেলায়। চাকরি কমলগঞ্জে চা বাগান এলাকায় ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে। ৬ বোন ২ ভাইয়ে মধ্যে সে তৃতীয়। বাবা মুদির দোকানদার। শিরীন এসএসসি পাস করে কলেজে ভর্তি হতে বড় ভাই বারণ করলেন। ভাইকে বুঝিয়ে বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। পরে সে চাইল ম্যাটসে ভর্তি হবে। এতে পরিবারের আপত্তি। ১৫-২০ দিন কান্নাকাটি করে উপায় না দেখে সিলিংফ্যানে ওড়না বেঁধে সুইসাইডের চেষ্টা করে শিরীন। বিষয় আঁচ করে দরজা ভেঙে ফাঁসের আগেই উদ্ধার করা হয় তাকে এবং অনুমতি দেওয়া হয় ভর্তির। সে মৌলভীবাজার ম্যাটসে ও একই সাথে মৌলভীবাজার সরকারি কলেজে ডিগ্রিতেও ভর্তি হয়।
২০১৬ সালের ১৭ অগাস্ট চাকরী হয় তার প্রাইভেট ক্লিনিকে। ২১ নভেম্বর সে যোগদান করে হবিগঞ্জের নিজামপুরে প্যারামেডিক পদে মা মনি এইচএস প্রজেক্টে। গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি করানো শুরু তার। কিন্তু বড় ভাই চাননি শিরীন চাকরি করুক। আর এতে সে রাজি না হলে প্রায় আড়াই বছর ধরে শিরীনের সাথে কথা বলে না তার ভাই।
কাজের পাশাপাশি শিরীন রক্ত সংগ্রহ করে মুমূর্ষু রোগীর সহযোগিতা করে। এতে সব সময় ফোন ব্যস্ত থাকায় কর্মস্থলের কর্মকর্তাদের সন্দেহ হয়। এই অভিযোগে চাকরিও চাড়তে হয় তাকে। পরে তার চাকরী ঝুটেএফআইভিডিতে প্যারামেডিক পদে সিলেটের জৈন্তাপুরে। নানা প্রতিকূলতায় সেই চাকরিও ছাড়তে হয় তাকে। তবে সেখানে তিন মাসে ৯৯টা নরমাল ডেলিভারি করায় সে। বর্তমান কর্মস্থলে তার চাকরি হয় ২০১৮ সালের ৭ সেপ্টেম্ব।
এই শিরিন নবম শ্রেণি থেকে মানবিন কাজে লিপ্ত। তখন সে ঘর থেকে রাস্তাভাড়া ১০টাকা পেত। এ থেকে বাঁচিয়ে দিনে ৪-৫ টাকা জমিয়ে প্রতি শুক্রবার সে রাস্তায় বসে থাকা একজন প্রতিবন্ধীকে নিয়ে দিত।
তার রক্তদান শুরু হয় মৌলভীবাজার সদর হাসপাতালে ডিউটিরত অবস্থায়। একদিন ওয়ার্ডে গিয়ে দেখে গর্ভবতীর বাচ্চা উল্টো হয়ে এক হাত বের করে আছে। রোগী ব্যথায় চিৎকার করছে। তার অপারেশন ও রক্তের প্রয়োজন। এই রোগীকে সে প্রথম রক্ত দেয়। এ পর্যন্ত ১৪ বার রক্তদান করেছে সে।
শিরীনের স্বপ্ন- নিজের পরিশ্রমের তার অনেক টাকার দরকার। শিরীন আক্ষেপ করে বলে, ভালো একটা কাপড়ের অভাবে কারও বিয়েতে যেতে পারত না সে। একটা বিয়েতে নাকি গিয়েছিল আত্মীয় বড় বোনের জামা ধার করে পরে। শিরিনের একটা বৃদ্ধাশ্রম বানানোর স্বপ্ন। একটা এতিম বাচ্চার দায়িত্ব নিয়েছে সে। তাকে লেখাপড়া করাচ্ছে।

নারী ও শিশু এর আরও খবর
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা

প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা

বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা

বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা

জড়জীবন নয়, চাওয়া হোক মানবজীবন

জড়জীবন নয়, চাওয়া হোক মানবজীবন

এবছর রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

এবছর রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

যেসব দেশে বোরকা নিষিদ্ধ

যেসব দেশে বোরকা নিষিদ্ধ

ভবঘুরে রানু মণ্ডলের জীবনের গল্প শুনুন

ভবঘুরে রানু মণ্ডলের জীবনের গল্প শুনুন

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top