logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. নারী ও শিশু
  3. জড়জীবন নয়, চাওয়া হোক মানবজীবন

জড়জীবন নয়, চাওয়া হোক মানবজীবন


প্রকাশিত হয়েছে : ১:৪৭:৪১,অপরাহ্ন ০৯ মার্চ ২০২০ | সংবাদটি ১০৫৫ বার পঠিত


ফাহিমা নিপা

বিশ্ব নারী দিবস— যে দিবস এলে স্বাভাবিকভাবেই মনে পড়ে আমাদের নারী এবং তাদের যাপিত জীবনের কথা; তখন মনে হয়, এ দিবস আমাদের বৃহত্তর নারীদের জন্যে নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কারণ অনেক, বর্ণনায় শেষ করার মতো না।

ইদানীং একটি বিষয় প্রায়ই চোখে আঙুল দেয়; সেটি হলো বিয়ের স্টেইজে সেজেগুজে বসা কনের আশপাশবর্তী অনেক হবুকনের হাতে বড় পর্দার মোবাইল ফোন। সেটি আবার যেনতেন ব্র্যান্ডের নয়— অধিকাংশ স্টিভ জবসের আইফোন; আইফোন ইলেভেন বা আইফোন এক্স। তেমন একটি ফোন হাতে নিয়ে সম্প্রতি এক বিবাহের অনুষ্ঠানে আসা একজন তরুণীকে জিজ্ঞেস করেছিলাম— এতো অত্যাধুনিক ফোন দিয়ে কী করেন? জবাবে তিনি বললেন— ‘এই তো ফটো তুলি, সেলফি তুলি, টিকটকক করি, প্রিয়জনের সাথে অডিও ভিডিও কল করি।’ কথায় কথায় জানতে পারলাম যে, বিদেশ থেকে আসার পর এ ফোনটি এ্যাকটিভ করতে তিনি অন্যের সাহায্য নিয়েছেন এবং ইমেইল সম্পর্কে তার কোনো ধারণা নেই! ইনবক্স বলতে তিনি জানেন ফেইসবুকের ইনবক্স! জানা গেলো আরো— তিনি বিবাহিত এবং প্রবাসী স্বামী হওয়ায় তিনি খুব শিগগির ইউরোপে স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছেন। এবং তিনি ছোটোবেলা থেকে ইউরোপের জীবন পছন্দ করেন; সেসব দেশে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন অনেক পুরনো। যদিও বাংলা ছাড়া তিনি অন্য কোনো ভাষা জানেন না। তবে তিনি বাংলাদেশের গ্র্যাজুয়েট!

কথা হলো— এ নারী ইউরোপে এসে কী করবেন বা কেমন করে চলবেন! কারণ, বাংলাদেশ থেকে বিদেশে আসা নারীদের আশি থেকে নব্বই শতাংশই গৃহজীবী— সন্তান উৎপাদন, তাদের লালন পালন এবং প্রাত্যহিক গৃহস্থকর্ম সম্পাাদনের মধ্যদিয়েই কেটে যায় তাদের গৃহবন্দিজীবন বা সারাজীবন! যে স্বপ্ন দীর্ঘদিন লালন করেছিলেন মনের ঘরে, স্বামীর ঘরে এস সে স্বপ্নকে কবর দিতে হয়! আর এ জন্যে মূলত এবং প্রধানত দায়ী ওই নারী নিজেই। কারণ, বিদেশে অচল পয়সার উপমা তিনি। তার চেয়ে দুঃখের কথা হচ্ছে— ওই শ্রেণীর নারীদের আরেকটি বড়ো অংশ হচ্ছেন তারা যাদের মধ্যে অচল ও সচলের বোধই জাগ্রত নেই! এবং তাদেরই সার্বিক অবস্থা বেশি শোচনীয়। আমি তো দেখেছি সন্তানদের স্কুলে নিয়ে যেতেও অনেক নারী ভয় পান। কারণ, স্কুলে গেলে তার সন্তানের উন্নতি কিংবা অনুন্নতির অনেক তথ্য শিক্ষকদের নিকট থেকে জানতে হয় এবং সে সবের ভালোমন্দ জবাব দিতে হয়; যে কাজে তারা অপারগ! আমি ইংল্যান্ড, ফ্রান্স
ও জার্মানিতে অনেক বাংলাদেশী এবং এশিয়ান নারীকে দেখেছি, যারা স্মার্টফোন ইউজ করেন, বছরে একাধিকবার ফোন বদলান,
অথচ ওই ফোন দিয়ে ডাক্তারের জন্যে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না, ওই ফোন দিয়ে এম্বুলেন্স কিংবা ফায়ার ব্রিগেড ডাকতে পারেন না! এসব তড়িতবিপদেও তাদেরকে অন্যের সহযোগিতা নিতে হয়! অথচ, তাদেরই মুঠোয় সারাক্ষণ বন্দি থাকে আইফোন ইলেভেন বা আইফোন এক্স! তখন আমি তাদেরকে তাদেরই মুঠোবন্দি জড়পদার্থ ফোনের সাথে তুলনা করি— হাজারো কাজে সক্ষম হলেও ওই অত্যাধুনিক ফোন দিয়ে তিনি শুধু ফটোই তুলেন, সেলফি তুলেন, টিকটক করেন এবং তাদের পক্ষেও হাজারো কাজ করার ক্ষমতা থাকলেও তারা শুধু সন্তান উৎপাদন করেন এবং গৃহস্থকর্মই সম্পাদন করেন রুটিন মাফিক! হায়, এটি কোনো জীবন নয়, এমন প্রকার জীবন মানুষের নয়। আমাদের নারীদের একটি বড়ো অংশেরই এই জীবনবোধ নেই! জীবন বলতে তারা বুঝেন— ভালো খাওয়া, ভালো পরা, শাড়ি গাড়ি বাড়ি। অথচ, এ সবের যোগানে তাদের অধিকাংশের কোনো ভূমিকা নেই! শতভাগ স্বামীনির্ভর জীবন কখনো জীবন হতে পারে না। এ প্রকার জীবনে একপ্রকার সুখ থাকে বটে কিন্তু রামধনু সুখ থাকে না। এ প্রকার জীবন বন্দি টিয়া শালিক ময়না কিংবা আদুরে বিড়াল অথবা সারমেয়র জীবনের মতোই— ভালো ভালো খাদ্য, আদর ভালোবাসা, চিকিৎসা এবং নিরাপত্তা মিলে যায় বটে কিন্তু জীবন তাদের খাঁচামুক্ত বা গৃহমুক্ত হয় না কখনো।

আমাদের নারীদের আরেক অংশ আছেন যারা সম-অধিকার চান অথবা সম-অধিকার নিয়ে খুবই সোচ্চার। অথচ, তাদেরই এক বড়ো অংশ পিতার ভাণ্ডারে স্বস্থি খোঁজেন অথবা স্বামীর ঘাঁড়ে চড়ে দুচোখ বুঁজেন। কথা হচ্ছে— কথায় নয়, সম-অধিকার নিশ্চিত করতে নারীদেরকে পুরুষের সমকক্ষ হতে হবে। প্রাচীনযুগ ও মধ্যযুগের গোড়ামী আর বর্বরতার কথা বাদ দেন, ভুলে যান! ঝাড়ু মারেন আমাদের দাদীনানীর পুরুষপূজার মন্ত্রে! শুধু সুযোগ্য হোন! একুশ শতকে সুযোগ্য হবার কোনো বিকল্প নেই। সমান সুযোগ্য না-হয়ে, সমান ক্ষমতায় বলীয়ান না-হয়ে, সমান তালে না-চলে সমান অধিকার দাবি করা বড়োই বেমানান নয় কি? অস্বীকার করা যাবে না— পৃথিবী চালায় পুরুষ। হ্যাঁ, এজন্যে লাখ লাখ বছরের পুরুষতন্ত্রকে আমরা দায়ী করতে পারি। কিন্তু আমরা যদি ওই দায়ী করার মধ্যেই আমাদের তাবৎ ক্ষোভ বন্দি করে ফেলি তাহলে আমরা ওই প্রবাসী স্বামীর সুন্দরী স্ত্রীর মুঠোয় বন্দি আইফোনের মতো কেয়ামত পর্যন্ত খাঁচাবন্দি পাখি ও গৃহবন্দি প্যাটের জীবনই যাপন করবো; যা কখনোই কাঙ্ক্ষিত নয়, যা মানবজন্মের পক্ষে যায় না কখনো। আমরা মনেপ্রাণে চাই একটি ফলদজীবন, সুফলা মানবজন্ম।

মনে পড়ে সপ্তম শতকের ভারতীয় নারী দার্শনিক গার্গীর কথা— পুরুষ পণ্ডিতেরা যার ঘাঁড় থেকে মুণ্ডু বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলো শুধুমাত্র তার বুদ্ধিমত্তায় ভয়ার্ত হয়েই। তিনি তাদের হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে ঘরের কোণে বসে থাকেন নি: তার অভ্যন্তরীণ আলোয় তখনকার সমাজে আলো ছড়িয়েছেন একজন অধম্য সাহসী সমাজসংস্কারক হিশেবে। আর এ কারণে দেড় হাজার বছর পরও তিনি পৃথিবীর বুকে বেঁচে আছেন একটি বাতিঘরের মতোই। আমরাও চাই আমাদের নারীরা তাদের ক্ষমতা প্রদর্শন ও প্রতিষ্ঠায় পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রিক ভয় উপেক্ষা করবেন গার্গির মতো।

৮ মার্চ, ২০২০।। প্যারিস, ফ্রান্স।

নারী ও শিশু এর আরও খবর
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা

প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা

বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা

বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা

এবছর রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

এবছর রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

যেসব দেশে বোরকা নিষিদ্ধ

যেসব দেশে বোরকা নিষিদ্ধ

ভবঘুরে রানু মণ্ডলের জীবনের গল্প শুনুন

ভবঘুরে রানু মণ্ডলের জীবনের গল্প শুনুন

সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top