logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. নেইমারদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ম্যান সিটি

নেইমারদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ম্যান সিটি

প্রকাশিত হয়েছে : ৪:৫৭:৩৯,অপরাহ্ন ০৫ মে ২০২১ | সংবাদটি ৬০২ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :

ম্যানচেস্টার সিটিকে ঘিরে পেপ গার্দিওয়ালার লক্ষ্য অনেক বড়। ইংলিশ দলটিকে এনে দিতে চাইছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আপাতত কক্ষপথেই আছে তার দল। ইত্তিহাদ স্টেডিয়ামে সেমিফাইনালের বড় বাধা যে অতিক্রম করেছে ম্যান সিটি! মঙ্গলবার রাতে নেইমারদের পিএজসিকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে সিটিজেনরা। দুই লেগ মিলিয়ে ৪-১ স্কোরলাইন রেখে ম্যান সিটি অনায়াসে এখন ট্রফিছোঁয়া দূরত্বে। ১০ বছর ধরে ট্রফি না দেখা গার্দিওয়ালা এখন স্বপ্ন দেখতে পারেন।

আর ক্লাবটির ফাইনাল স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রেখেছেন আলজেরিয়ান উইংগার রিয়াদ মাহরেজ। এই ৩০ বছর বয়সী ফুটবলার প্রথম লেগে গোল করেছিলেন একটি। আর দ্বিতীয় লেগে তার কাছ থেকে এসেছে জোড়া গোল!

শিলাবৃষ্টির কারণে ইত্তিহাদের মাঠটাকে মনে হচ্ছিল বরফময়! এমন প্রতিকূল পরিবেশে প্যারিস সেন্ট জার্মেইকে লড়াই করতে হয়েছে। এমনিতে আগের দেখাতে ম্যাচ হেরেছে। তাই এই ম্যাচটিতে জয় ছাড়া বিকল্প ছিল না। কিন্তু মাঠের লড়াইয়ে সেভাবে নেইমাররা পারফরম্যান্স দেখাতে পারলেন কই? যেখানে জয় প্রয়োজন ছিল। সেখানে কিনা আবারও হার দেখে করুণভাবে বিদায় নিতে হলো!

ইত্তিহাদ স্টেডিয়ামে শুরু থেকে কিছুটা চাপেই ছিল ম্যানচেস্টার সিটি। যদিও বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান। ৭ মিনিটে তো পেনাল্টি পেয়েই যাচ্ছিল প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু ভিডিও প্রযুক্তির মাধ্যমে রেফারি সিদ্ধান্ত পাল্টে দেন।

তবে চার মিনিট পরই গোলের দেখা পেয়েছে গার্দিওয়ালার দল। ১১ মিনিটে ডি ব্রুইয়েনের লক্ষ্যে নেওয়া শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন হয়ে চলে যায় রিয়াদ মাহরেজের দিকে, এই উইংগার লক্ষ্য ভেদ করেছেন অনায়াসে।

১৬ মিনিটে অবশ্য দুর্ভাগ্য প্যারিস সেন্ট জার্মেইর। মারকুইনহোসের হেড ক্রস বারে প্রতিহত হলে ম্যাচে সমতা আনা যায়নি। একটু পর দি মারিয়ার শট পোস্টের বাইরে দিয়ে যায়।

যোগ করা সময়ে মাহরেজের আরও একটি প্রচেষ্টা গোলকিপার নাভাস ফিরিয়ে দিলে ম্যানচেস্টার সিটির আর এগিয়ে যাওয়া হয়নি।

বিরতির পর সুযোগ কম পায়নি ম্যানচেস্টার সিটি। যদিও তাদের দুটি প্রচেষ্টা গোলকিপার প্রতিহত করেন। অন্যদিকে নেইমাররা পরিষ্কারভাবে সেভাবে গোল করার মতো সুযোগ কমই পেয়েছেন।

৬৩ মিনিটে অবশ্য ম্যানচেস্টার সিটি ব্যবধান দ্বিগুণ হয়। ফোডেনের ক্রসে ফাঁকায় থাকা মাহরেজ গোলকিপার নাভাসের পাশ দিয়ে ২-০ করেন।

মাঝে মধ্যে অবশ্য দুই দলের খেলোয়াড়দের বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায়। ৬৮ মিনিটে দি মারিয়া লাল কার্ড দেখে বিদায় নিলে পচেত্তোনিওর দলকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

৭৭ মিনিটে ফোডেনের আরও একটি শট পোস্টে লেগে ফিরে এলে আর গোল পাওয়া হয়নি।

যোগ করা সময়ে নেইমারের ফ্রি-কিক ক্রস বারের অনেক ওপর দিয়ে গেলে প্যারিস সেইন্ট জার্মেইকে চূড়ান্ত হতাশ হতে হয়।

রেফারির শেষ বাঁশি বাজতেই ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উল্লাস ছিল দেখার মতো। আর হবেই না বা কেন। প্রথমবারের মতো যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দল!

খেলা এর আরও খবর
বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সহিদ-ছাইম ফুটবল টুর্নামেন্টে বৈরাগীবাজার চ্যাম্পিয়ন

বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সহিদ-ছাইম ফুটবল টুর্নামেন্টে বৈরাগীবাজার চ্যাম্পিয়ন

প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের ইনডোর গেমস ও শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতা অনুস্টিত

প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের ইনডোর গেমস ও শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতা অনুস্টিত

ভারত, পাকিস্তানকে একই গ্রুপে রেখে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি

ভারত, পাকিস্তানকে একই গ্রুপে রেখে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি

সেমিফাইনাল সূচি

সেমিফাইনাল সূচি

ইউরোর নকআউট পর্বে যে যার মুখোমুখি

ইউরোর নকআউট পর্বে যে যার মুখোমুখি

সর্বশেষ সংবাদ
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন কপ ২৬
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
কারাগার থেকে মুক্তি পেয়েই মিয়ানমার ছাড়লেন সেই মার্কিন সাংবাদিক
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
বাংলাদেশিদের জন্য ভারতে কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ সুবিধা শুরু
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে ত্রিশের কম বয়সীদের মডার্না না দেওয়ার পরামর্শ
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের  ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
ফ্রান্সে প্রধানমন্ত্রীর আগমনে দেশকে যারা কলুষিত করতে চায় তাদের ছবিসহ আমি তালিকা চাই – নিখিল
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের ক্যাথসীমায় রয়েল ফুড রেস্টুরেন্টের উদ্ভোধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top