logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে

প্রকাশিত হয়েছে : ৪:০৫:৫৬,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৬৫ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অক্সিজেন দেয়ার পর নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে। তার অনুপস্থিতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এদিকে আইসিইউতে থাকা জনসনের সুস্থতা কামনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন, বিবিসি ও রয়টার্সের।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, ৫৫ বছর বয়সী বরিস জনসনের দেহে মার্চে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে তিনি ডাউনিং স্ট্রিটের বাসভবনে আইসোলেশনে ছিলেন। আক্রান্ত হওয়ার ১০ দিন পরও জ্বর, কাশিসহ উপসর্গগুলো অব্যাহত থাকায় রোববার তাকে সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরের ২৪ ঘণ্টায় তার অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন জনসনকে অক্সিজেন দেয়া হলেও তার এখনও চেতনা রয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। মঙ্গলবার যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিষয়কমন্ত্রী মাইকেল গোভ বলেন, প্রয়োজন হলে যাতে প্রধানমন্ত্রীকে তাৎক্ষণিক ভেন্টিলেটর দেয়া যায় সেজন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে এখনও তার ভেন্টিলেটরের প্রয়োজন হয়নি। তিনি সামান্য পরিমাণ অক্সিজেন নিয়েছেন। তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেন্ট টমাস হাসপাতালের সেরা চিকিৎসকরা তাকে সেবা করছেন।

এদিকে দেশটিতে প্রধানমন্ত্রীর উত্তরসূরির দায়িত্ব কে পালন করবেন এ সংক্রান্ত কোনো নিয়ম না থাকায় জনসন তার সহকারী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে ‘প্রয়োজন অনুযায়ী’ দায়িত্ব পালন করতে বলেছেন। মাইকেল গোভ জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব দেশ পরিচালনা করছেন।’ কোভিড-১৯ সংক্রান্ত সরকারের এক জরুরি বৈঠকে সভাপতিত্ব করতে ডমিনিক রাব মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে যান। এর আগে সোমবার হাসপাতালে চিকিৎসাধীন জনসন তার ‘মনোবল চমৎকার আছে’ বলে জানিয়েছিলেন। একইদিন এক সংবাদ সম্মেলনে রাব জানান, প্রধানমন্ত্রী এখনও সরকার চালাচ্ছেন। যদিও শনিবারের পর জনসনের সঙ্গে তার আর কথা হয়নি বলেও তিনি নিশ্চিত করেছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে ব্রিটেনে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গেছে। সামনের সপ্তাহগুলোতে যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

‘বন্ধু’ জনসনের জন্য ট্রাম্পের প্রার্থনা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সুস্থতা কামনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেন, আমেরিকান নাগরিকরা তার জন্য প্রার্থনা করছেন। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আমার ও আমেরিকানদের খুবই ভালো বন্ধু বরিস জনসনের সুস্থতা কামনা করছি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়ার খবরে আমরা মারাত্মক ব্যথিত। আমেরিকানরা দোয়া করছেন, যাতে তিনি সেরে ওঠেন। তিনি জানান, আমরা কোনো সাহায্য করতে পারি কিনা, ভেবে দেখছি। জনসনের সব চিকিৎসকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কী ঘটতে যাচ্ছে, তা নজরে রাখছি।

ইউরোপ এর আরও খবর
সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান

এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত

এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত

প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন

প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন

নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র

নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র

ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
All the put incentives out of Ports of Vegas Local casino
All the put incentives out of Ports of Vegas Local casino
Just click Register on top-right place, enter several first details, and you are clearly all set
Just click Register on top-right place, enter several first details, and you are clearly all set
Sloto Cash Casino No deposit Added bonus Requirements =>Rating 100 Free Revolves!
Sloto Cash Casino No deposit Added bonus Requirements =>Rating 100 Free Revolves!
Exactly what performed our Advantages Think about Air Vegas?
Exactly what performed our Advantages Think about Air Vegas?
The new Each day Wheel was SpeedSweeps’ sort of a daily sign on reward with a chance-oriented spin
The new Each day Wheel was SpeedSweeps’ sort of a daily sign on reward with a chance-oriented spin
Schätzung bei Dunder Kasino Bonus je Land der dichter und Queens Day Tilt Slot Casino -Sites denker 2026
Schätzung bei Dunder Kasino Bonus je Land der dichter und Queens Day Tilt Slot Casino -Sites denker 2026
Welcome to Gambino Slots – the ultimate the fresh societal casino appeal
Welcome to Gambino Slots – the ultimate the fresh societal casino appeal
A close look From the Our very own Greatest 5 Selection
A close look From the Our very own Greatest 5 Selection
Girar Bahar 522bet2 Barulho Melhor Acabamento infantilidade Cartas Online consejos útiles pressuroso Brasil
Girar Bahar 522bet2 Barulho Melhor Acabamento infantilidade Cartas Online consejos útiles pressuroso Brasil
?? Cum activez promo?ii cu rotiri gratuite fara depunere?
?? Cum activez promo?ii cu rotiri gratuite fara depunere?
Punctual Payout Actions at the Skycrown Gambling enterprise Online
Punctual Payout Actions at the Skycrown Gambling enterprise Online
You can find web based poker course parts to own band video game, that are commonly known as bucks online game
You can find web based poker course parts to own band video game, that are commonly known as bucks online game
Of these originating from Sacramento, ca, the official funding, the fresh new push is only around forty five kilometers
Of these originating from Sacramento, ca, the official funding, the fresh new push is only around forty five kilometers
Bewertung von Dunder Spielsaal Prämie pro Casino -Zahlungsmethode Teutonia 2026
Bewertung von Dunder Spielsaal Prämie pro Casino -Zahlungsmethode Teutonia 2026
Cellular people supply 20+ slot game on the Apple and you will Android os
Cellular people supply 20+ slot game on the Apple and you will Android os
What is the Difference between SpeedSweeps and a bona fide Money Gambling enterprise?
What is the Difference between SpeedSweeps and a bona fide Money Gambling enterprise?
Beste Bitcoin-Casinoseiten Bake House Slot Keine Einzahlung inoffizieller mitarbeiter Jahr 2025 Top-Bitcoin-Casinos
Beste Bitcoin-Casinoseiten Bake House Slot Keine Einzahlung inoffizieller mitarbeiter Jahr 2025 Top-Bitcoin-Casinos
Melhores casinos uma vez que maior sem depósito Galera Bet ato sem depósito
Melhores casinos uma vez que maior sem depósito Galera Bet ato sem depósito
A: Incentives and you can advantages are confirmed from the moment you signal doing Happy Tales
A: Incentives and you can advantages are confirmed from the moment you signal doing Happy Tales
1. Quality and value out of Greet Also offers
1. Quality and value out of Greet Also offers

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top