logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. ফ্রান্সে ফাহিমের বিশেষ প্রদর্শনী

ফ্রান্সে ফাহিমের বিশেষ প্রদর্শনী

প্রকাশিত হয়েছে : ৬:১৩:১৬,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১০৯১ বার পঠিত

লোকমান আহম্মদ আপন
প্যারিসের একটি অভিজাত সিনেমা হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আলোচিত ফরাসী মুভি ‘ফাহিম’র একটি বিশেষ প্রদর্শনী।ফরাসী সংস্থা Secours Catholique ও CEDRE তাদের ফরাসী ভাষা শিক্ষা কোর্সে অংশগ্রহনকারীদের জন্যে আয়োজন করেছিলো এ বিশেষ প্রদর্শনীর। এতে বিভিন্ন জাতি গোষ্ঠির বিপুল সংখ্যক ফরাসী ভাষা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন ফাহিমের বাবার ভূমিকায় অভিনয় করা আলোচিত অভিনেতা মিজানুর রহমান।উপস্থিত ছিলেন Secours Catholique ও CEDRE এর কর্মীরা, ভাষা শিক্ষাকোর্ষের শিক্ষকরা এবং আমন্ত্রিত বেশ কিছু দর্শক। প্রদর্শনীতে ফরাসী ভাষা শিক্ষার্থী বেশ কিছু বাংলাদেশী উপস্থিতি ছিলেন।ফাহিম সিনেমাটি তৈরী করা হয়েছে বিশ্ববিখ্যাত বাংলাদেশী ক্ষুদে দাবাড়ু ফাহিম এবং তার বাবার ফ্রান্সে আগমন, আশ্রয় আবেদন প্রত্যাখান পরবর্তী কঠিন সংগ্রাম এবং ফাহিমের দাবা খেলার উপর ভিত্তি করে।
একাধিক ভাষায় প্রকাশিত ক্ষুদে দাবাড়ু ফাহিম এবং তার বাবার বাস্তব ঘটনার উপর লেখা বই অবলম্বনে পরিচালক Pierre François Martin-Laval নির্মাণ করেছেন ছবিটি।পরিচালক নিপুন দক্ষতায় ফাহিম এবং তার বাবার ফ্রান্সে আসা এবং আশ্রয় প্রার্থনা এবং আশ্রয় প্রত্যাখান পরবর্তী বাস্তব সংগ্রামের সত্য ঘটনা তুলে ধরেছেন ১ ঘন্টা ৪৭ মিনিটের এই সিনেমাটিতে।ক্ষুদে দাবাড়ু ফাহিমের বাস্তব জীবন কেন্দ্রিক এই সিনেমায় একটি বড় মেসেজ আছে ফরাসী ভাষা শেখার গুরুত্বের বিষয়টি।

নিজের জন্মস্থান বাংলাদেশ ছেড়ে জীবন বাঁচাতে পালাতে বাধ্য হয়ে আট বছরের দাবাড়ু ফাহিম তার বাবার সাথে ফ্রান্সে আসে, এখানে আশ্রয় প্রার্থনা করে এবং আশ্রয় প্রত্যাখ্যাত হয়ে অবৈধ অভিবাসী হয়ে পড়ে।ধুলিস্যাৎ হয়ে যাওয়া স্বপ্ন তাদেরকে নিঃস্ব ও অসহায় বানিয়ে রাস্তায় নামিয়ে দেয়।
ভাগ্যের চাকা ঘুরে একসময় ফাহিমের সাথে পরিচয় ঘটে ফ্রান্সের শীর্ষস্থানীয় দাবা কোচ সিলভেইনের (প্রকৃত নাম: জ্যাভিয়ার পারমেনিয়ার) ।এই কোচ ফাহিমের দুর্দান্ত মেধাকে চিনতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন ফাহিম এক বিরল মেধাবী ছেলে। চরম অসহায়ত্বের পরেও ফাহিম দাবার বোর্ডে এক জলন্ত বারুদ।দাবার বোর্ডে খুব সহজে সে কুপোকাত করতে পারে প্রতিপক্ষকে। কোচ সিলভেইন সেই মেধাকে আরো ধারালো করে তুলেন এবং এক সময় ফাহিম ফ্রান্স অনুর্ধ্ব ১২ দাবার চ্যাম্পিয়ন হয়ে যায়। এদিকে তার বাবা নুরার জীবন কাটতে থাকে পথে পথে অসহায়ের মতো জীবন সংগ্রামের মধ্য দিয়ে।বিশেষ করে ফরাসী ভাষা না জানার কারণে তার জীবন হয়ে পড়ে দুর্বিসহ।আশ্রয় আবেদন পরবর্তী সাক্ষাৎকারে দু’ভাষীদের ভুল অনুবাদের কারণে আশ্রয়প্রার্থী অনেকেই নেগেটিভ ফলাফল ভোগ করে। নূরা এবং ফাহিমের সত্য ঘটনার মাধ্যমে আশ্রয় আবেদন কেন্দ্রিক বাস্তব অনেক কিছুই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। পাশাপাশি ছবিতে এমন একটি শিশুর গল্প বলা হয়েছে, যে তার মা এবং বাবা ছাড়া বাঁচতে শিখেছে। বাড়ি থেকে অনেক দূরে, তার শিকড় এবং ভাষা থেকেও বিচ্ছিন্ন সে। ফাহিমের কাহিনী কেবল সেই সঙ্কীর্ণ বাস্তবতারই চলমান বিবরণ নয়, যা একটি ধারণা পোষণকারী সমাজকে বিবেচনা করে। কিন্তু, একজন বাবার দৃড় সংগ্রাম, অপরিচিত ব্যক্তির দয়া এবং সফল হওয়ার জন্য একটি ছোট ছেলের সাহসী ইচ্ছার এক হৃদয়দীপ্ত সাক্ষ্য এই ছবিটি।

ছবিটিতে ফাহিমের ভুমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন নারায়নগঞ্জের ছেলে আসাদ আহমেদ।বিখ্যাত ফরাসী অভিনেতা Gerard Depardieu ও অভিনেত্রী Isabelle Nanty এর সাথে আসাদ আহমেদ, মিজানুর রহমহান সহ বেশ কিছু বাংলাদেশী অভিনয় করেছেন। বাংলাদেশী অভিনেতা অভিনেত্রি কেউ-ই এর আগে কোনদিন কোথাও অভিনয় করেননি।কিন্তু পরিচালক নিপুন দক্ষতায় তাদেরকে ফরাসী অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয় করার যোগ্য করে তুলেছেন।এজন্যে বাস্তব ঘটনা অবলম্বনে তৈরী এ সিনেমাটি আরো বেশি বাস্তব মনে হয়েছিলো।
বিরতীহীন প্রদর্শনীর পর অভিনেতা মিজানুর রহমানকে বিভিন্ন রকম প্রশ্ন করেন উপস্থিত দর্শকরা।দর্শকদের প্রশ্নের উত্তরে চট্টগ্রামের ছেলে মিজান তার নানান অভিজ্ঞতা ও সিনেমা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন।প্রদর্শনী আয়োজনের বিষয়ে এ প্রতিবেদক কথা বলেন Secours Catholique ও CEDRE এর কয়েকজন স্বেচ্ছাসেবীর সাথে।তারা বলেন, আমাদের এখানে ফরাসী ভাষা শেখার জন্যে অনেক বাংলাদেশী ভর্তি হয়। কিন্তু তারা অনেকেই ভাষা শেখাকে খুব বেশি গুরুত্ব দেয়না, নিয়মিত ক্লাস করেনা।ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে তাদেরকে সচেতন করাই আমাদের এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

ইউরোপ এর আরও খবর
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে প্যারিসে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্বপ্নচারী যুবকদের আস্থার ঠিকানা ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ

স্বপ্নচারী যুবকদের আস্থার ঠিকানা ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ

সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
Yerli və Qlobal Oyun Şirkətləri Arasında Rəhbər Rolunu Mahiyyətcə Anlamaq
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্যারিসে সাহিত্যিক লোকমান আহম্মদ আপনের দু’টি গ্রন্থের পাঠন্মোচন
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
বিয়ে নিয়ে আমার দুশ্চিন্তা ছিল : মালালা
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল
ইউরোপের ঘরেই অর্ধেক নোবেল

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top