logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. ভবিষ্যতের যুদ্ধ জয়ে লেখক নিয়োগ দিচ্ছে ফ্রান্সের সেনাবাহিনী!

ভবিষ্যতের যুদ্ধ জয়ে লেখক নিয়োগ দিচ্ছে ফ্রান্সের সেনাবাহিনী!

প্রকাশিত হয়েছে : ৯:৫০:০৫,অপরাহ্ন ২২ জুলাই ২০১৯ | সংবাদটি ৫২৪ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :

বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখকদের নিয়ে ‘রেড টিম’ নামের একটি বাহিনী তৈরি করতে যাচ্ছে ফরাসি সেনাবাহিনী, যাদের কাজ হবে ভবিষ্যতে হুমকি হতে পারে, এমন নানা বিষয় কল্পনা করে বের করা।

ডিফেন্স ইনোভেশন এজেন্সির (ডিআইএ) নতুন একটি প্রতিবেদনে বলা হচ্ছে, এই লেখকরা ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি কল্পনা করে বের করবে।

আর সেই অনুযায়ী ফ্রান্সের সামরিক কৌশল ঠিক করা হবে। যা হয়তো এখনো কেউ চিন্তা করেনি।

এই দলের কর্মকাণ্ড হবে অত্যন্ত গোপনীয়। তারা নানা ধরণের বিষয় বিবেচনায় রেখে কাজ করবেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষায় ফরাসিদের নতুন ধরণের কলাকৌশল উদ্ভাবনের অংশ হিসাবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

উদ্ভাবনী দলের একজন সদস্য বাস্তিল দিবসের সামরিক অনুষ্ঠানের সময় জনতার সামনে একটি জেট চালিত উড়ন্ত বোর্ডের প্রদর্শনী দেখান।

এরপর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ওই অনুষ্ঠানের একটি ভিডিওতে মন্তব্য করেন, ‘আমাদের সেনাবাহিনী নিয়ে গর্বিত, যারা আধুনিক এবং উদ্ভাবক। ’

এই ‘রেড টিমের’ সদস্য কারা?
এই টিমের মধ্যে রয়েছেন চার থেকে পাঁচজন বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক। এই লেখকদের কাজ হবে প্রচলিত সেনাবাহিনীর চিন্তাভাবনার বাইরে গিয়ে ব্যতিক্রমী চিন্তাভাবনা করা।

এসব কৌশলের মধ্যে তাদের ভেবে বের করতে হবে যে, সন্ত্রাসী সংগঠনগুলো এবং বিদেশী রাষ্ট্রগুলো কীভাবে নতুন ধরণের আধুনিক অস্ত্র বা প্রযুক্তি ব্যবহার করতে পারে। সেসব মোকাবেলার পরিকল্পনাও তাদের তৈরি করতে হবে।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, সামরিক উদ্ভাবনের সম্ভাব্য প্রতিযোগিতার ক্ষেত্রে ‘সবরকম উপায়’ হাতে রাখতে চায়।

বাস্তিল উৎসবের ওই অনুষ্ঠানে আরো প্রদর্শন করা হয়েছিল নেওরোড এফফাইভ মাইক্রোওয়েভ জ্যামার, ড্রোন ধ্বংসে সক্ষম রাইফেলের মতো একটি অস্ত্র যা ওই ড্রোনটিকে পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতে পারে।

এখন পরিকল্পনা করা হচ্ছে যে, মালিতে থাকা ফরাসি বাহিনীকে সহায়তা করার জন্য রোবট সেনা পাঠানো হবে। এই পরিকল্পনাটি এখন বাস্তবায়নের কাজ চলছে।

বর্তমানে ব্যবহৃত অনেক সামরিক সরঞ্জাম আবিষ্কারের বহু বহু আগে বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখকরা বর্ণনা করে গিয়েছিলেন। তার অনেক পরে সেসবের আবিষ্কার হয়েছে।

যেমন পারমাণবিক বোমা। এইচ জি ওয়েলস ১৯১৪ সালে লেখা উপন্যাস ‘দি ওয়ার্ল্ড সেট ফ্রি’ আণবিক বোমার বর্ণনা করেছিলেন, যা প্রায় ত্রিশ বছর পরে আবিষ্কৃত হয়েছে। জুলভার্নের উপন্যাসে সাবমেরিনসহ এমন অনেক কল্পিত যানবাহনের বর্ণনা রয়েছে, যা সেই সময়ে ছিল না। কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে।

সূত্র: বিবিসি

ইউরোপ এর আরও খবর
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন

ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন

সর্বশেষ সংবাদ
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
প্যারিস মাতালেন নগরবাউল
প্যারিস মাতালেন নগরবাউল
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top