logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. বার্সেলোনায় স্থায়ী শহীদ মিনার নির্মাণে স্পেন বাংলা প্রেসক্লাবকে সিটি করপোরেশনের আশ্বাস

বার্সেলোনায় স্থায়ী শহীদ মিনার নির্মাণে স্পেন বাংলা প্রেসক্লাবকে সিটি করপোরেশনের আশ্বাস

প্রকাশিত হয়েছে : ৪:৩৬:৪৩,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৭৯ বার পঠিত

মোঃ ছালাহ উদ্দিন (স্পেন ) বার্সেলোনা প্রতিনিধি

স্পেনের বার্সেলোনায় স্থায়ী শহীদ মিনার নির্মাণ করার জন্য সিটি করপোরেশন স্পেন বাংলা প্রেসক্লাবকে আশ্বাস প্রদান করেছে।

আজ ১৭ জুলাই (বুধবার) স্পেন বাংলা প্রেসক্লাব বার্সেলোনা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময় সভা করেছে।

সভায় সিটি কাউন্সিলর নাতালিয়া মারটিনেস রোদ্রিগেজ ও কাউন্সিলর জরদি রাবাসসাসহ সিটি করপোরেশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও সভার সমন্বয়ক কামরুল মোহাম্মদসহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন। সভায় সিটি করপোরেশনকে স্থায়ী শহীদ মিনার নির্মানের জন্য আনুষ্ঠানিত আবেদন পত্র পেশ করা হয়।

গত দুই সপ্তাহ ধরে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংশ্লিষ্টতা এবং বাংলাদেশে একুশ উদযাপনের জন্যে শহীদ মিনারের গুরুত্ব বোঝানোর জন্য সমন্বয়ক কামরুল মোহাম্মদ ও স্পেন বাংলা প্রেসক্লাব বিভিন্ন নথিপত্র ও তথ্য উপাত্ত প্রস্তুত করেন। এর মধ্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিলো প্রবাসী সাংবাদিক মিরন নাজমুলের তৈরী করা বিশেষ ভিডিও চিত্র। ভিডিও চিত্রে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রভাত ফেরী অনুষ্ঠানে প্রস্তুতিসহ একুশ সংক্রান্ত বিষয়ের সাথে নেপথ্যে ছিলো স্প্যানিশ ভাষায় গাওয়া ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির প্রথম অন্তরা। স্প্যানিশ ভাষায় একুশের গান শুনে সিটি করপোরেশনে কর্মকর্তাবৃন্দ একুশ সংক্রান্ত পুরো প্রেজেন্টেশনের ভূয়সী প্রশংসা করেন এবং স্পেন বাংলা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।

পরে উপস্থিত সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ আশ্বাস দেন, শহরের সিউতাদ ভেইয়াতে সিটি করপোরেশন সৌধ নির্মাণের জন্য পুনরায় অনুমতি দিলে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে। বার্সেলোনায় বাংলাদেশী কমিউনিটির ‘প্রাণের দাবি’ একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য গত কয়েক বছর ধরে বাংলাদেশী কমিউনিটি বিভিন্নভাবে দাবি করে আসছিলো। কিন্তু বার্সেলোনা শহরের বাংলাদেশী অধ্যুষিত এই এলাকা সিউদাদ ভেইয়াতে আপাততঃ কোন ধরণের সৌধ নির্মাণের অনুমতি না থাকায় এতোদিন শহীদ মিনার প্রশ্নে সিটি করপোরেশন বিশেষ ইতিবাচক আশ্বাস দেয়নি। দাবির প্রেক্ষিতে শুধু প্লাসা পেদ্রোতে গত ২১ ফেব্রুয়ারীর আগে একটি একুশের শহীদ মিনারের ছবি ও বাংলা লেখা সম্বলিত একটি স্থায়ী প্লাকা (সিল্ড) স্থাপন করে। কর্মকর্তারা আরো জানান, সিউতাদ ভেইয়াতে ভবিষ্যতে কোন প্রকার সৌধ নির্মাণের অনুমাতি যদি নাও আসে তাহলে সিউতাদ ভেইয়ার বাইরে হলেও মহান ভাষা শহীদদের শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষার সম্মানে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে।
সিটি করপোরেশনের এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশী কমিউনিটি একান্ত দাবী এই স্থায়ী শহীদ মিনার তৈরী বাস্তবায়িত হবার ক্ষেত্রে হতাশার মধ্যে আশার আলো সঞ্চারিত হলো বলে মনে করছেন বার্সেলোনায় বসবাসকারী বাংলাদেশীরা।

ইউরোপ এর আরও খবর
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র  ১২ ডিসেম্বর সম্মেলন

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র ১২ ডিসেম্বর সম্মেলন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

প্যারিসের রিপাবলিক চত্বরে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top