logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. স্পেনের গণমাধ্যমজুড়ে নুসরাত হত্যাকাণ্ড

স্পেনের গণমাধ্যমজুড়ে নুসরাত হত্যাকাণ্ড

প্রকাশিত হয়েছে : ২:৩১:১৬,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫৩৭ বার পঠিত

কবির আল মাহমুদ, স্পেন :

বাংলাদেশে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের হত্যাকাণ্ড- গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে স্পেনের সংবাদ মাধ্যম। স্পেনের জাতীয় দৈনিক ‘লা ভানগুয়ারদিয়া’ ও জনপ্রিয় টেলিভিশন ‘লা সেক্সতা’ সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের হত্যাকা-ের খবর।
স্পেনের প্রভাবশালী জাতীয় দৈনিক ‘লা ভানগুয়ারদিয়া’ গত ১৮ এপ্রিল আন্তর্জাতিক সংবাদ বিভাগে শিরোনাম করে ‘যৌন হয়রানির রিপোর্টের জন্য বাংলাদেশে এক যুবতীকে জীবন্ত পুড়িয়ে হত্যা’। সংবাদটির শুরুটা ছিলো এভাবে- তার নাম নুসরাত জাহান রাফি। ওরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন। ১৯ বছর বয়সী এ তরুণীর মৃত্যু সাথে সাথে হয়নি। পাঁচদিন পর তার হৃদযন্ত্র পুরোপুরি বন্ধ হয়ে যায়। পত্রিকাটিতে নুসরাত হত্যায় জড়িত সন্দেহে মাদ্রাসার পরিচালককে গ্রেফতারের কথাও উল্লেখ করা হয়। নুসরাত হত্যার প্রতিবাদে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এর ব্যানারে ‘নুসরাতের জন্য পদযাত্রা’ এর ছবি সংবাদে সংযুক্ত করা হয়।
‘সেক্সতা’ টেলিভিশন সংবাদে নুসরাত হত্যার খবর গুরুত্বসহকারে প্রচার করে। ১৯ এপ্রিল প্রচারিত সংবাদটিতে উল্লেখ করা হয়- নুসরাতের মৃত্যু পুরো বাংলাদেশকে হতাশ করেছে। কর্তৃপক্ষ ১৫ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে সাতজনই হত্যার অভিযোগের সাথে জড়িত। মাদ্রাসার অধ্যক্ষ জেল হাজতে রয়েছেন। নুসরাতের করা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নথিভুক্ত যে পুলিশ কর্মকর্তা করেছিলেন, তাকে তার পদ থেকে সরিয়ে নেয়া হয়েছে।
‘এল পুবলিকো’ এর শিরোনাম ছিলো- ‘যৌন নির্যাতন: বাংলাদেশে এক তরুণীকে জীবন্ত পুড়ানো হয়’। গত ১৮ এপ্রিল প্রকাশিত এ সংবাদের বিস্তারিত অংশে ছিলো- নুসরাত জাহান রাফী বাংলাদেশে যৌন নির্যাতনের সর্বশেষ শিকার। ১৯ বছর বয়সী মেয়েটি তার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। অভিযোগের মাত্র ২ সপ্তাহ পরে তাকে তার শিক্ষা প্রতিষ্ঠানে জীবন্ত পুড়ানো হয়। ৫দিন পর তিনি মৃত্যুবরণ করেন। ‘লা সেক্সতা’ টেলিভিশনের রিপোর্টের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরো জানায়, মৃত্যুর আগে শেষ বিবৃতিতে নুসরাত জানায়, ‘অধ্যক্ষ আমাকে স্পর্শ করেছিলেন; আমার শেষ নি:শ্বাস থাকা পর্যন্ত আমি এ অপরাধের বিরুদ্ধে লড়াই করবো।’ সংবাদের শেষাংশে উল্লেখ করা হয়, এশিয়ার দেশগুলোতে রক্ষণশীল সমাজ কর্তৃক প্রত্যাখানের ভয়ে অধিকাংশ যৌন হয়রানির সংবাদ প্রকাশিত হয় না।
‘এল কমর্সিও’, ‘এল উসিভার্সাল’, ‘টেলিমুণ্ডো’, ‘উল্তিমা অরা’সহ স্পেনের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমও নুসরাত হত্যার খবর প্রচার করে।

ইউরোপ এর আরও খবর
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান

এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত

এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত

প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন

প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন

নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র

নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র

ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
What Makes Modern Online Casinos So Popular
What Makes Modern Online Casinos So Popular
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী  কাজী এনায়েত উল্লাহ
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top