logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. ইউরোপ
  3. ব্রিটেনের রাণীর কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ব্রিটেনের রাণীর কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

প্রকাশিত হয়েছে : ১২:০৪:৪৯,অপরাহ্ন ০৫ মে ২০১৯ | সংবাদটি ৬২০ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্কঃ

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম। বৃহস্পতিবার যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে তিনি নিজের পরিচয়পত্র পেশ করেন। এ সময়ে তার সঙ্গে তার স্বামী তৌহিদুল আই চৌধুরী এবং হাই কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাণীর প্রতিনিধি ডিপ্লোমেটিক কর্পের মার্শাল অ্যালিস্টার হ্যারিসন কুইন্স গেইটস্থ বাংলাদেশ হাই কমিশনে আসেন এবং হাইকমিশনার, তার স্বামী এবং হাই কমিশনের কর্মকর্তাদের রাজকীয় ঘোড়ার গাড়ির বহরে করে বার্কিংহাম প্যালেসে নিয়ে যান। এ সময়ে প্যালেসের সামনে শত শত দর্শক রাজকীয় বহরের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানায়।

পারমানেন্ট আন্ডার সেক্রেটারি এবং ব্রিটিশ ডিপ্লোমেটিক কর্পের প্রধান স্যার সাইমন ম্যাকডোনাল্ড, ডিপ্লোমেটিক কর্পের এ্যাসিসটেন্ট মার্শাল এবিগেইল বয়েল এবং রাণীর একজন প্রতিনিধি প্যালেসের প্রধান ফটকে হাইকমিশনারকে অভ্যর্থনা জানান। প্যালেসের নির্ধারিত কক্ষে প্রবেশের পর মার্শাল হাইকমিশনার ও তার স্বামীকে রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর হাইকমিশনার তার পরিচয়পত্র রাণীর নিকট হস্তান্তর করেন। এ সময় রাণীকে হাইকমিশনার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি ১৯৬১ সালে ঢাকা এবং ১৯৮৩ সালে স্বাধীন বাংলাদেশে রাণীর সফরের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষের মনে তিনি এক বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার স্থান দখল করে আছেন।

হাইকমিশনার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময়ে ব্রিটিশ সরকার ও জনগনের সমর্থন এবং ১৯৭২ সালের ৮ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে লন্ডনে আনুষ্ঠানিক সংবর্ধনার কথাও স্মরণ করেন। তিনি বাংলাদেশের দুইটি বিশেষ বনকে ‘কুইন্স কমনওয়েলথ ক্যানোপি’ এর অন্তর্ভূক্ত করার অনুরোধ জানান, যাতে এ বনভূমি দু‘টি কমনওয়েলথের অন্যান্য দেশের কেনোপিভূক্ত বনগুলোর মতই সুরক্ষিত হতে পারে।

ব্রিটেনের রাণী হাইকমিশনারকে যুক্তরাজ্যে সাদর স্বাগতম জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের বিশেষ করে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। পরে হাইকমিশনার রাণীর সঙ্গে হাই কমিশনের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। এ সময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এ. কে. এম. আমিনুল হক, মিনিস্টার (কনস্যুলার) মো. লুৎফুল হাসান, কমার্শিয়াল কাউন্সিলর এস. এম. জাকারিয়া হক এবং প্রথম সচিব মো. শফিউল আলম।

পরিচয়পত্র পেশের পর ডিপ্লোমেটিক কর্পের এ্যাসিসটেন্ট মার্শাল এবিগেইল বয়েল হাইকমিশনার ও তার সংগীদের রাজকীয় ঘোড়ার গাড়ির বহরে করে বাকিংহাম প্যালেস থেকে সেন্টস জেমস কোর্টে (তাজ হোটেল) নিয়ে যান। সেখানে পরিচয়পত্র প্রদান পরবর্তী এক অভ্যর্থনার আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে, আবদুল মোমেন, যুক্তরাজ্যের হাউজ অব লর্ডস ও হাউজ অব কমনওয়েলথ সিনিয়র সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, ব্রিটিশ ফরেন এবং কমনওয়েলথ অফিসের উর্ধতন কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবি এবং বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, ‘যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের এক উজ্জল দৃষ্টান্ত’। সাইদা মুনা তাসনীমের নেতৃত্বে বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ডিপ্লোমেটিক কর্পের মার্শাল বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্রিটেন সবসময় পাশে থাকার অংগীকার ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে ব্রিটেনের রাণী, ব্রিটিশ সরকার ও জনগণ এবং বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটিকে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান এবং যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে সবসময়ে আন্তরিক এবং সচেষ্ট থাকবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ইউরোপ এর আরও খবর
প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার

প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার

প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত

প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত

ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন

ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

সর্বশেষ সংবাদ
ঢাকার শেরাটনে ২৮-২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট
ঢাকার শেরাটনে ২৮-২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট
তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা
তৌফিক ইমরোজ খালিদীর প্যারিসে জীবনের শেষ একশ ঘণ্টা
প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার
প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ নিয়ে সংবাদ সম্মেলন রোববার
ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন
ফ্রান্সে ঢাকা অটো ইকুল উদ্ভোধন
প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত
প্যারিসে কবি মেরী হাওলাদারের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা শত ঝর্ণার জল অনুষ্টিত
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসে গণেশ পূজা অনুষ্টিত
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসের আমি ভয়াজের দ্বিতীয় শাখার উদ্ভোধন
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত
প্যারিসে সাফর পরিচ্ছন্নতা দিবস পালিত
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
প্যারিস মাতালেন নগরবাউল
প্যারিস মাতালেন নগরবাউল
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ  সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
ফ্রান্সের জাতীয় দিবস সাফ’র কর্মসূচি পালন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top