লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন


আপডেট: ৪:০৪:৪২, ১৬ জুন ২০২৬, মঙ্গল বার
লা কর্নভে নাইস ফ্যাশন’র উদ্ভোধন

 

তৃতীয় বাঙলা ডেস্ক :

প্যারিসের লা কর্নভে নান্দনিক, ফ্যাশন নির্ভর ও রুচিশীল পরিবেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নাইস ফ্যাশন (সাবেক বৈশাখী ফ্যাশন -১) ।

মনোরম পরিবেশ আর আভিজাত্য ও আধুনিকতার সমন্বয়ে রোববার বিকালে নতুন এ প্রতিষ্টানের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠানের পরিচালক কমর উদ্দিনের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়েবা মহাসচিব কাজি এনায়েত উল্লাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল , বরিশাল অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি উবায়দুল ইসলাম রিয়া,স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সহ সভাপতি ওয়াদুদ খান,জিয়ানা ফ্যাশনের পরিচালক আবুল কাশেম,বিয়ানীবাজার সমিতি ফ্রান্সের সাধারন সম্পাদক জামাল উদ্দিন, সমাজসেবক অজয় দাস,বুলবুল আহমদ,জিহাদী প্রমুখ।

Screenshot

এ সময় অতিথিরা বলেন, বাংলাদেশী প্রবাসী অধ্যুষিত লা কর্নভে নাইস ফ্যাশনের (সাবেক বৈশাখী ফ্যাশন -১) ব্যাপক চাহিদা রয়েছে। রুচির সাথে গ্রাহকের সাধ্যের সমন্বয় থাকার পাশাপাশি প্রবাসী নারী পুরুষ ও শিশুদের ফ্যাশনের খোরাক মেটাতে সক্ষম হবে। ফলে এ প্রতিষ্ঠানের যাত্রার মাধ্যমে সেটি আরেক ধাপ এগিয়ে গেল।

নাইস ফ্যাশন পরিচালক কমর উদ্দিন বলেন, প্যারিসে এ ধরনের প্রতিষ্টানের ব্যাপক চাহিদা রয়েছে। সব পর্যায়ের গ্রাহকের রুচি ও সেবার বিষয়টি বিবেচনা করেই নাইস প্যাশনের যাত্রা শুরু হয়েছে। সব ধরনের সেবা দিয়ে সব বয়সি গ্রাহকদের সন্তোষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।উদ্ভোধন উপলক্ষে  মাসব্যাপী ৪০% ছাড় থাকবে ।

উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কমিউনিটি ও সংস্কৃতি ব্যক্তিত্ব ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ ।

ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন


আপডেট: ৭:৩৯:৩৯, ০১ জুন ২০২৬, সোম বার
ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন

তৃতীয় বাঙলা প্রতিবেদন :

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফ্রান্সে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার (২৭ মে ) ফ্রান্সের স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী প্যারিসের জাতীয় মসজিদে (গ্র্যান্ড দ্যা মসক) সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

গ্র্যান্ড দ্যা মসকসহ বাংলাদেশী অধ্যুষিত সমজিদ ও জিমনেশিয়াম গুলোতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণ পরিবেশ ও ভ্রাতৃত্বের বন্ধনে মুখরিত হয়ে ওঠে জাতীয় মসজিদ প্রাঙ্গণ।

ঈদের নামাজের আগে মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হয় তাকবির। নামাজ শেষে খুতবায় আত্মত্যাগ, ত্যাগের মহিমা, মানবতা ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরা হয়।

Screenshot

খুতবায় বলা হয়, প্রকৃত কোরবানি শুধু পশু জবাই নয়; বরং মানুষের অন্তরের অহংকার, হিংসা ও বিদ্বেষ দূর করাও ঈদুল আজহার মূল শিক্ষা।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বিভিন্ন দেশের মুসলমানদের উপস্থিতিতে জাতীয় মসজিদে এক অনন্য মিলনমেলার সৃষ্টি হয়।

পবিত্র ঈদুল আজহা বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, ত্যাগ ও মানবিক মূল্যবোধ আরো সুদৃঢ় করুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন মুসল্লিরা।

এ সময় ফ্রান্সের নাগরিকদের পাশাপাশি মসজিদগুলোতে ঈদ জামাতে অংশগ্রহণ করেন অনেক প্রবাসী বাংলাদেশি।

Screenshot

নামাজ শুরুর আগে মসজিদগুলোতে বয়ান পেশ করেন সম্মানিত খতিবগণ। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের পর বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

এদিকে স্থা মসজিদ,ক্যাথসীমাস্থ জিমনেসিয়াম,পন্থা জিমনেসিয়ামসহ বিভিন্ন সমজিদগুলোতে স্থানীয় সময় সকাল ৮টায় ঈদুল আজহার প্রথম জামাত শুরু হয়। মসজিদগুলোতে নামাজ আদায় করেন হাজারো প্রবাসী বাংলাদেশি।নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কুশলাদি ও ছবি তোলার মধ্য দিয়ে ঈদের আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করা হয়।

ঈদুল আজহা উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ দেশটিতে বসবাসরত প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

 

প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন


আপডেট: ৪:৩০:৩৩, ৩০ মে ২০২৬, শনি বার
প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন

তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ।
 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার ফ্রান্সের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে প্যারিসের অভারভিলাস্থ একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ । সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস, ফ্রান্সের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাঠোয়ারি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবতার পথে চলতে অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করায় নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সংস্কৃতি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমরা কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিস ফ্রান্সের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন জুয়েল আহমদ এবং সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও নয়া দিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ এখলাসুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হাকিম, লেখক ও মানবাধিকার কর্মী সেলিম আহমদ, কবি ও লেখক মামুনুর রশিদ মামুন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এডভোকেট মনোয়ার পাটোয়ারী, কবি ও লেখক বদরুজ্জামান, গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা ফ্রান্সের সভাপতি শাহ আলম, নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সিনিয়র সহ-সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার, কমিউনিটি ব্যক্তিত্ব জবরুল ইসলাম, সহ সভাপতি জাকির খান, গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের সভাপতি সামাদুর রহমান অপু তরুন সমাজ কর্মী কাইয়ুম আহমদ সহ ফ্রান্স প্রবাসী বাংলা ভাষাভাষী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা  বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালি জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁর আদর্শ সমাজে সম্প্রীতি, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আজও সমানভাবে প্রাসঙ্গিক।

সভাপতির বক্তব্যে কবি সোহেল আহমদ বলেন,“নজরুল কেবল একটি নাম নয়; তিনি বাঙালির চেতনা, সাহস ও মানবতার প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন আজও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে আমাদের অনুপ্রাণিত করে। তিনি এ সময় কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ সঞ্চিতা ফরাসি ভাষায় অনুবাদের উদ্যোগের ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতে নজরুল দিবস উদযাপনের ধারাবাহিকতার সঙ্গে ঐতিহাসিক পলাশী দিবস পালনের কথাও জানান।

নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন


আপডেট: ৩:৪২:৪৮, ২০ মে ২০২৬, বুধ বার
নতুন পর্ষদ পেল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

তৃতীয় বাঙলা ডেস্ক :

ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের পরিবারখ্যাত  ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে ।

রবিবার ইউরোপ সময় বিকালে ভার্চ্যুয়াল সভায় দু’বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন পর্ষদে মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে (অস্ট্রিয়া)  সভাপতি ও জহিরুল ইসলামকে (গ্রীস) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।

নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান হেলালের  সভাপতিত্বে ও সদস্য সচিব এসকে এমডি জাকির হোসেন সুমন এবং সদস্য কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় সংগঠনের বিগত দু’বছরের  বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে  এ পর্ষদ গঠন করা হয়  ।

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহ-সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল (ইতালি) এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রিস), অর্থ সম্পাদক কবির আহমেদ (অস্ট্রিয়া), সহ-অর্থ সম্পাদক তাহির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক রহমান মাহবুবুর (সুইজারল্যান্ড), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ইমরুল হাসান (গ্রিস), দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল (ভেনিস), আন্তর্জাতিক সম্পাদক শাহ সোহেল আহমেদ (ফ্রান্স), প্রচার সম্পাদক কাজী মাহফুজ রানা (আয়ারল্যান্ড), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খন্দকার মেবিজ পরমা (গ্রিস), মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন আক্তার (ইতালি), সাংস্কৃতিক সম্পাদক ইসমাঈল হোসেন স্বপন (ইতালি), ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত খোকন (ফ্রান্স), অভিবাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব (জার্মানি) এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম টগর (ইতালি)।

 নির্বাহী সদস্যরা হলেন, শাবুল আহমেদ (ফ্রান্স),আবু সাঈদ এমডি রিয়াজ (ইতালী),আবু তাহের রাজু (ফ্রান্স),ফাহিম হোসেন মুন্না (ইতালী),রফিকুল ইসলাম (ইতালী) ও জহিরুল ইসলাম মুন (পর্তুগাল)।

সংগঠনের উপদেষ্টারা হলেন, প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হেলাল (জার্মানি), ড. শফিকুল ইসলাম (জার্মানি), সৈয়দ কামরুল ইসলাম (ইতালি), ইদ্রিস আলী আজিজ (গ্রিস), উবায়দুল্লাহ কয়েস (ফ্রান্স) এবং আজাদ মিয়া (ফ্রান্স)।

প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা


আপডেট: ৯:৪৩:১৫, ১৯ মে ২০২৬, মঙ্গল বার
প্যারিসে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে প্যারিস বাংলা প্রেসক্লাবের সংবর্ধনা

শিব্বির আহমদ , প্যারিস :

ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রজন্মের সাফল্যকে উদযাপন করতে নবনির্বাচিত ৫ জনপ্রতিনিধিকে সংবর্ধনা দিয়েছে ‘প্যারিস-বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স’।

স্থানীয় সময় রোববার বিকেলে প্যারিসের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত জনপ্রতিনিধিরা হলেন— কৌশিক রাব্বানী (কাউন্সিলর, স্তা), নাহিদুল মোহাম্মদ (কাউন্সিলর, সাঁ-দেনি), ফাহিম মোহাম্মদ (কাউন্সিলর, ক্রেতেই), জুবায়েদ আহমেদ (কাউন্সিলর, ইভরি-সুর-সেন) এবং তানিয়া টুনু (কাউন্সিলর, গার্জ-লে-গোনেস)। গত ২২ মার্চ দেশটির মিউনিসিপ্যাল নির্বাচনে তারা জয়ী হন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব নেতারা।

প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সভাপতি সাত্তার আলী ।

তিনি বলেন, “এই ৫ জনপ্রতিনিধি ফ্রান্সের স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশিদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস।”

স্বাগত বক্তব্যে ক্লাবের গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, “এই তরুণদের মাধ্যমেই ফ্রান্সে আমাদের কমিউনিটির মুখ উজ্জ্বল হচ্ছে।”

অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী ছালেহ আহমেদ, উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মন্ডল, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন হাওলাদার, ‘প্রবাসে বাংলা’র সম্পাদক অধ্যাপক অপু আলম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ এবং ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তৌফিকা সাহেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সভাপতি নুরুল আবেদীন, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম কয়েস, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন এবং এসএ ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমদ।

সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহেল বলেন, “প্যারিস-বাংলা প্রেস ক্লাব প্রবাসে বাংলাদেশিদের সাফল্যগাথা বিশ্ব দরবারে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নতুন প্রজন্ম মূলধারার রাজনীতিতে যত বেশি সম্পৃক্ত হবে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তত বেশি উজ্জ্বল হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভসহ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় প্রেস ক্লাবের সহ-সভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সম্পাদক আবু তাহের রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক ফখরুজ্জামান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ উপস্থিত ছিলেন।

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু


আপডেট: ৬:০৭:০৮, ১০ মে ২০২৬, রবি বার
প্যারিসে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

শিব্বির আহমদ , প্যারিস :

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরো গতিশীল করার লক্ষ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে।

শুক্রবার স্থানীয় সময়  রাত দশটায়  শহরতলী ওবেরভিলিয়ে এলাকার লিগ্যাল এইড সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সংগঠনটির ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ব্যবসায়ী  জুনেদ আহমেদকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সভাপতি জুনেদ আহমেদ বলেন, ফ্রান্সে প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে আরো কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী। বিশেষ করে শিল্প ও উৎপাদন খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর তারা গুরুত্ব দিচ্ছেন।

বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করার ক্ষেত্রেও প্রবাসী উদ্যোক্তারা ইতিবাচক ভূমিকা রাখতে চান বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো বিস্তৃত করা সম্ভব। একই সঙ্গে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি।

মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত স্যাটেলাইট, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেন। এ সময় তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, বিনিয়োগ পরিকল্পনা এবং প্রবাসী ব্যবসায়ীদের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শাহ জামাল, ড. মোহাম্মদ কামরুল, আলতাফুর রহমান, ফয়সাল আহমদ, আব্দুল মুকিত, জিসাদ রহমান, ফারুক আহমেদ, সফিক উল্লাহ স্বপন ও ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

সভায় আবাসন, জ্বালানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে ফ্রান্সপ্রবাসী উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’


আপডেট: ২:৪১:০২, ১৩ এপ্রিল ২০২৬, সোম বার
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

শাবুল আহমেদ , প্যারিস :
বর্ণিল আয়োজনে প্যারিসে বাংলাসহ ছয় ভাষার কবিতা নিয়ে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময়  বিকেলে প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়ের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরাসি সাংস্কৃতিক সংগঠন ‘ওভারভাবেল’ ও আবৃত্তি সংগঠন ‘অক্ষর’।

বাংলার পাশাপাশি ফরাসি, ইতালিয়ান, আরবি, জার্মান ও পার্সিয়ান ভাষায় কবিতা আবৃত্তি করা হয়। ভাষার ভিন্নতা যেন উপভোগে বাধা না হয়ে দাঁড়ায়, সে জন্য প্রতিটি কবিতার ফরাসি ও ইংরেজি অনুবাদের কপি উপস্থিত সবার হাতে পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ম্যাজোঁ পোখ তুস’।
বাংলা কবিতাকে তার নিজস্ব রূপ বজায় রেখে বিভিন্ন ভাষায় উপস্থাপন এবং বিদেশি ভাষার কবিতার সঙ্গে সমান্তরালে তুলে ধরার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ঈষাণ দেওয়ান।
তিনি জানান, এর আগে ফ্রান্স ও ইতালিতে এ ধরনের আরও দুটি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আগামীতে ইউরোপের অন্যান্য দেশেও এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্টানে অর্ধশতাধিক সংস্কৃতিসেবী ও কবিতাপ্রেমী কবিতা পাঠ করেন ।

আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব


আপডেট: ২:১২:৫১, ০৮ এপ্রিল ২০২৬, বুধ বার
আমস্টারডামে বাংলাদেশীদের ৮তম পিঠা উৎসব

এনায়েত হোসেন সোহেল , ফ্রান্স :

নেদারল্যান্ডসের আমস্টারডামে অষ্টমবারের মতো জাঁকজমকের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সামাজিক ও সংস্কৃতি ব্যক্তিত্ব স্বপ্না চৌধুরীর সার্বিক আয়োজনে গতকাল শনিবার (৪ঠা এপ্রিল ) স্থানীয় সময় বিকেলে অসড্রপ মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে এবং গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



মনমাতানো এ পিঠা উৎসব ও মিলনমেলায় অনেক প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন ও নেদারল্যান্ডসে অধ্যয়নরত  বাংলাদেশী শিক্ষার্থীরা অংশ নেন।বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিঠা উৎসবের আয়োজক স্বপ্না চৌধুরী।

বাপ্পি সিদ্দিকী ও কামাল হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক উপল হাসান, সাংস্কৃতিক সংগঠন সোনার বাংলা পরিচালক রেবেকা ওয়াফী মুক্তি, প্রিয়া চৌধুরী ,আব্দুল্লাহ আল মামুন,জুনু আক্তার,জায়েদ আলম, ওমর অপু,কামাল হোসেন,তানজির নিভা,কেওম অরুপ আহমদ বাবু, অন্তরা বড়ুয়া,রনি মৌলা, প্রমুখ।পিঠা উৎসবকে কেন্দ্র করে পুরো অডিটরিয়াম সাজানো হয় বর্ণিল সাজে। পিঠা স্টলে শোভা পায় ভাপা, দুধচিতই, চুই পিঠা, নকশি, মালপোয়া, পাটিসাপটাসহ বাহারি স্বাদ ও নকশার পিঠা।

পিঠা উৎসবকে ঘিরে মেতে থাকে প্রবাসে বেড়ে ওঠা শিশু–কিশোরেরা। ছিলেন কয়েকজন বিদেশিও।

পরিপাটি করে এসব সাজানো পিঠাপুলির গায়ে লাগানো ছিল হরেক রকমের নেমপ্লেট। অনুষ্ঠান পরিচালনাকারী কর্মকর্তা ও প্রদর্শনকারীদের সাজসজ্জাও ছিল অন্য রকম। পুরুষের নকশি করা পাঞ্জাবি আর নারীদের লাল-সবুজের বাহারি শাড়িতে মুখরিত ছিল পিঠা উৎসবের নান্দনিক পরিবেশ।

এ সময় পিঠা উৎসবকে মনে হয় বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ।

বক্তারা বলেন, পিঠাপুলির দেশ বাংলাদেশ। পিঠাপুলি এ দেশের একটি ঐতিহ্যবাহী খাবার। পিঠাপুলি ছাড়া বাঙালীয়ানা যেন ভাবাই যায় না। কথায় আছে, বাঙালির পিঠা লাগে মিঠা। বাঙালির ঐতিহ্যগত কারণে ঋতুর সঙ্গে পিঠার অন্য রকম যোগসূত্র আছে। তাই বাঙালীয়ানাকে আমরা বরণ করে নিই পিঠা উৎসবের মাধ্যমে।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন,শ্যামল শীল, আলিশা নুরী, শিপ্রা মন্ডল ও শিশু শিল্পী সমৃদ্ধা প্রমুখ।

নৃত্য পরিবেশন করে শামিমা আক্তার জেসি, শ্রদ্ধা ,শানিন্দ।

পরে পিঠা উৎসবে পিঠা প্রতিযোগিতায় বিজয়ী লিজা,মায়া চৌধুরী,মনি হোসেন, বালিশ খেলায় বিজয়ী জায়েদ আলম,মো:মামুন,কামাল হোসেন ও শিশুদের চেয়ার দৌড়ে বিজয়ী সামারা,বেলোরিয়া এবং আকসার হাতে পুরস্কার প্রদান করা হয়।

প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা


আপডেট: ৯:১৯:৩৯, ৩১ মার্চ ২০২৬, মঙ্গল বার
প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা

রাকিবুল ইসলাম :

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি শিল্পী সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা ।

‘মধুর স্মৃতির বাতায়ন’ শিরোনামে আবৃত্তি সন্ধ্যা শনিবার স্থানীয়  সময় বিকালে  স্টুডিও ব্লু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও আবৃত্তিচর্চাকে এগিয়ে নিতে সাংস্কৃতিক সংগঠন অক্ষর এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে বাংলা ভাষার সাহিত্যচর্চা টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে কবিতার সৌন্দর্য পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসরত আবৃত্তি শিল্পী সাইফুল ইসলাম প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত এক মুখ। বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর কণ্ঠে কবিতার আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। একক এই আবৃত্তি সন্ধ্যায় তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য কবিদের কবিতা আবৃত্তি করেন।
 এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’, কাজী নজরুল ইসলামের ‘সব্যসাচী’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’, আবু জাফর ওবায়দুল্লাহ’র ‘আমি কিংবদন্তির কথা বলছি’, নির্মলেন্দু গুণের ‘তুমি চলে যাচ্ছো’, আসাদ চৌধুরীর ‘সত্য ফেরারী’ কবিতাসহ আরও কয়েকটি জনপ্রিয় কবিতা পরিবেশিত হয়।
অনুষ্ঠানে আবৃত্তির সঙ্গে আবহ সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী সাগর বড়ুয়া এবং মৌসুমী চক্রবর্তী। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন তবলায় প্লাসিড শিপন রেবেরিও এবং কিবোর্ডে সাগর বড়ুয়া ।
তাদের পরিবেশনায় আবৃত্তির আবেগ ও পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, আবৃত্তিশিল্পী মুনির কাদের, কবি বদরুজ্জামান জামান, আবৃত্তিশিল্পী আবু বকর আল-আমিন, মোঃ সাব্বির জাহান, রুবেল মজুমদার ও লোটাস বাবু।
অনুষ্ঠান আয়োজন সম্পর্কে আয়োজক সংগঠন অক্ষর-এর প্রতিনিধিরা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ধরে রাখতে নিবেদিত প্রাণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সেই কাজটি নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন, ভবিষ্যতে আরো এমন আয়োজন অব্যাহত থাকবে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাইফুল ইসলাম বলেন, কবিতা মানুষের ভেতরের অনুভূতি ও মানবিক বোধকে জাগিয়ে তোলে। প্রবাসে থেকেও বাংলা কবিতা ও আবৃত্তিকে ভালোবেসে যারা পাশে থাকেন, তাদের উৎসাহই তাঁকে কাজ করে যেতে অনুপ্রাণিত করে। অনুষ্ঠান আয়োজন নিয়ে তিনি বলেন, সারাজীবন মনে রাখার মতো খুব চমৎকার একটা কবিতা-সন্ধ্যা কাটিয়েছি। আগত সকল দর্শক কবি, সাহিত্যিক সবার কাছে চিরকৃতজ্ঞ। এমন অনুষ্ঠান আরো হোক, নিজেকে যেন আরো শাণিত করতে পারি, সকলের আশীর্বাদ চাই।

আবৃত্তির পাশাপাশি সাইফুল ইসলাম সঙ্গীতশিল্পী হিসেবেও ব্যাপক পরিচিত। ২০২২ সালে তাঁর কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ঈদের গান “ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” গানটি প্যারিসের বিভিন্ন স্থানে ধারণ করে একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়, যা প্রবাসী বাঙালিদের মধ্যে প্রশংসিত হয়।

প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু


আপডেট: ৪:৫৮:৩৫, ২৭ মার্চ ২০২৬, শুক্র বার
প্যারিসে ব্রুশোতে লুক্স বারবুর সেলুনের যাত্রা শুরু

 

 

তৃতীয় বাঙলা ডেস্ক :

প্যারিসের ব্রোশে (12 rue sauffroy, 75017) নান্দনিক, ফ্যাশন নির্ভর ও রুচিশীল পরিবেশ নিয়ে যাত্রা শুরু করেছে লুক্স বাখবোখ সেলুন ।

মনোরম পরিবেশ আর আভিজাত্য ও আধুনিকতার সমন্বয়ে বৃহস্পতিবার বিকালে সেলুনের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Screenshot

প্রতিষ্ঠানের পরিচালক ময়নুল ইসলামের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল ইসলাম চেয়ারম্যান , দেওয়ানুর রাহমান অপু,অসিম চন্দ্র লাল,জিদান, আক্তার হোসেন,জাবেদ হোসেন প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, এ এলাকায় এ ধরনের সেলুনের চাহিদা রয়েছে। রুচির সাথে গ্রাহকের সাধ্যের সমন্বয় থাকার পাশাপাশি প্রবাসীসহ তরুণদের ফ্যাশনের খোরাক মেটাতে সক্ষম হবে সেলুনটি।

ফ্রান্স তথা প্যারিসে সবধরনের ব্যবসায় আধুনিককায়ন আসলেও সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল সেলুন। এ প্রতিষ্ঠানের যাত্রার মাধ্যমে সেটি আরেক ধাপ এগিয়ে গেল।

প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন


আপডেট: ৬:২২:১৫, ১৭ মার্চ ২০২৬, মঙ্গল বার
প্যারিসের মাক্সধমীতে তিন ভাই ফ্যাশন সেলুনের উদ্বোধন

সাহেদ আহমদ, প্যারিস :

প্যারিসের মাক্সধমীতে নান্দনিক, ফ্যাশন নির্ভর ও রুচিশীল পরিবেশ নিয়ে যাত্রা শুরু করেছে তিন ভাই ফ্যাশন সেলুন (তয় শাখা)।

মনোরম পরিবেশ আর আভিজাত্য ও আধুনিকতার সমন্বয়ে রোববার বিকালে সেলুনের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Screenshot

প্রতিষ্ঠানের পরিচালক বদরুল ইসলাম চেয়ারম্যান’র সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব শহিদ উদ্দিন,এ এইচ এম মিহির, আশরাফুল ইসলাম ,আক্তার হোসেন,সাব্বির আহমদ,ময়নুল ইসলাম,সাহেদ আহমদ, জুবের আহমদ,হ্দয়,ফাহিম,রিশাদ,সেলিম উদ্দিন,হিরন মিয়া,জাহাঙ্গির হোসেন,মাহবুব আহমদ,মামুন মিয়া,লায়েছ আহমদ,হোসাইন আহমদ,দুলাল হোসেন,জাহির মিয়া,সঞ্জু দাস ও অপু মিয়া।

Screenshot

এ সময় অতিথিরা বলেন, বাংলাদেশী প্রবাসী অধ্যুষিত মাক্সধমীতে এ ধরনের সেলুনের চাহিদা রয়েছে। রুচির সাথে গ্রাহকের সাধ্যের সমন্বয় থাকার পাশাপাশি প্রবাসীসহ তরুণদের ফ্যাশনের খোরাক মেটাতে সক্ষম হবে।
ফ্রান্স তথা প্যারিসে সবধরনের ব্যবসায় আধুনিককায়ন আসলেও সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল সেলুন। এ প্রতিষ্ঠানের যাত্রার মাধ্যমে সেটি আরেক ধাপ এগিয়ে গেল।

তিন ভাই ফ্যাশন সেলুনের পরিচালক বদরুল ইসলাম চেয়ারম্যান বলেন, প্যারিসে এ ধরনের সেলুন এন্ড জেন্স পার্লারের ব্যাপক চাহিদা রয়েছে। সব পর্যায়ের গ্রাহকের রুচি ও সেবার বিষয়টি বিবেচনা করেই তিনভাই ফ্যাশন সেলুনের যাত্রা শুরু হয়েছে। সব ধরনের সেবা দিয়ে সব বয়সি গ্রাহকদের সন্তোষ্টি অর্জই আমাদের লক্ষ্য।

উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কমিউনিটি ও সংস্কৃতি ব্যক্তিত্ব এএইচ মিহির।

ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল


আপডেট: ১১:৪৯:৩০, ১৫ মার্চ ২০২৬, রবি বার
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে সুদূঢ় করতে প্যারিস বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

শিব্বির আহমদ, প্যারিস :

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করতে বাংলা মিডিয়ায় কর্মরত বাংলাদেশী সাংবাদিক ও সুধীমহলের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার প্যারিসের মেট্রো হোস’র একটি অভিজাত রেস্তোরাঁয় প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দসহ বাংলা মিডিয়ার সাংবাদিকদের সরব উপস্থিতি ছিলো লক্ষনীয় ।

লালা বাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মাওলানা জিল্লুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আয়েবা মহাসচিব ও প্যারিস টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক , লেখক কাজী এনায়েত উল্লাহ ইনু, বাংলাদেশ বিজনেস ফোরাম ফ্রান্সের সভাপতি সাত্তার আলী সুমন শাহ আলম , বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ উদীঢী সংসদ ফ্রান্সের সভাপতি কিরন ময় মন্ডল, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি সাধারন সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারন সম্পাদক মিজানুর রহমান , ফ্রান্স দর্পন পত্রিকার প্রকাশক মিয়া মাসুদ,জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম আহ্বায়ক লুলু আহমদ, ব্যাংকার নাসির উদ্দিন, ঢাকা ক্লাব ফ্রান্সের ভারপ্রাপ্ত সভাপতি শেখ চঞ্চল, সাধারন সম্পাদক কামাল শিকদার,স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম ,সাধারন সম্পাদক শাকিল সরকার, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, প্রবাস আলো সম্পাদক সাংবাদিক অপু আলম,ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, উদীচী সংসদ ফ্রান্সের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন হাওলাদার,বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্স শাখার সিনিয়র সহসভাপতি মাহবুবুল হক কয়েস, সংস্কৃতি ব্যক্তিত্ব এএইচ মিহির, ফরাসী থিয়েটার অভিনেতা মোজাম্মেল হক, বিসিএফ এর সাধারণ সম্পাদক নাজমুল কবির,সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু,আবৃত্তিকার আবু বকর আল আমীন, প্রেসক্লাবের সহ সভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা , দপ্তর বিষয়ক সম্পাদক ফখরুজ্জামান ,মানবজমিন প্রতিনিধি এম সি রুমেল, ঠিকানা ও চ্যানেল ইউরোপ প্রতিনিধি জুনেদ ফারহান, ইউরো বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ময়নুল হক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু তাহের রাজু।

ইফতার মাহফিল পরবর্তী আলোচনা সভাঢ উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ দশ বছর ধরে প্যারিস প্রেসক্লাব কমিউনিটির কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। বক্তারা কমিউনিটির স্বার্থে সকল গণমাধ্যম কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন লালা বাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মাওলানা জিল্লুর রহমান।

দোয়া ও ইফতার মাহফিল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,রাকিবুল ইসলাম  জাবেদ আহমদ, মারুফ আহমদ,আদিল চৌধুরী প্রমুখ ।

প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা


আপডেট: ৯:২৮:৫৮, ০৯ মার্চ ২০২৬, সোম বার
প্যারিসে নারী দিবসে সাফর নারী কথা সম্মাননা

তৃতীয় বাঙলা প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্যারিসে নারীকথা শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)।
শনিবার (৭ মার্চ) প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্যু থাবাই’ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যারিস–এস্ত ক্রেতেই বিশ্ববিদ্যালয় (প্যারিস–১২) এর এইআই ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক মারসেলা হেন্ডারসন-পিল।
 বক্তব্য রাখেন, প্যারিসের যুব কাউন্সিলর, সাফ প্রেসিডেন্ট, লেখক নয়ন এনকে।
 সংবর্ধিত অতিথি ছিলেন সংস্কৃতিজন হাসনাত জাহান ও নীলুফার জাহান।
সাফ কর্মকর্তা তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও রুমন আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন  ডা. জাহরিন নূপুর, ফারজানা আলম, শাহনাজ আক্তার ও বিদ্যুৎ মোরশেদ।
কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মুনির কাদের।
শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জয়িতা বড়ুয়া, নবকুমার বড়ুয়া ও নবনীতা বড়ুয়া।
অনুষ্ঠানের প্রথম পর্বে “পিতামাতার সহায়তা এবং শিশু সুরক্ষা: পুনর্বিবেচনামূলক অনুশীলন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নীলুফার জাহান ও হাসনাত জাহান-কে “সাফ নারী সম্মাননা” প্রদান করা হয়।
অনুষ্ঠানে এসময় তাঁদের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
আলোচকরা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার


আপডেট: ৯:০৬:০২, ০৭ মার্চ ২০২৬, শনি বার
প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার

তৃতীয় বাঙলা প্রতিবেদক :

প্যারিসে বাংলা গণমাধ্যমে কর্মরত  সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকালে গার দো নর্দের শাহ রেস্তোরাঁর হল রুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে এ সময়  উপস্থিত ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, আমাদের কথা প্রকাশক ফাতেমা বেগম ।

গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাস বাংলা সম্পাদক অধ্যাপক অপু আলোম, এটি এন বাংলা ফ্রান্স প্রতিনিধি  দেবেশ বড়ুয়া, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আইঅনটিভি ইউকের বিশেষ প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল , যমুনা টেলিভিশন ফ্রান্স প্রতিনিধি আবু তাহির দুলাল, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি  লুৎফর রহমান বাবু,এস এ টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, দেশ টিভি ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন, এন টিভি ইউকের  ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন,বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ, চ্যানেল এস ইউকে ও ডিবিসি ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, বাংলাদেশ প্রতিদিন ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, এটি এন বাংলা ইউকে ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিন, ঠিকানা পত্রিকা ফ্রান্স প্রতিনিধি জুনায়েদ ফারহান,এশিয়া পোস্টের সাইফুল ইসলাম রনি প্রমুখ।

ইফতার শেষে  আলোচনায় উপস্থিত সাংবাদিকরা ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির বর্তমান অবস্থা, দেশের সার্বিক পরিস্থিতি, বিশ্ব রাজনীতি এবং ফ্রান্সে কর্মরত সাংবাদিকদের নৈতিকতা ও মান  নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন । এ সময় তাঁরা বিদেশের মাঠিতে একটি সৃজনশীল ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার দৃঢ় অভিব্যক্তি ব্যক্ত করেন ।

দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক শাহ গ্রুপের কর্ণধার সাত্তার আলী সুমন শাহ আলম বলেন , প্রবাসে কর্মরত সাংবাদিকরা দেশ ও কমিউনিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ভবিষ্যতেও তারা যেন সবাই একত্রিত হয়ে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে পারে, সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইফতার পূর্বে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এসএ টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু ।

প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত


আপডেট: ১২:২৬:১০, ০৫ মার্চ ২০২৬, বৃহঃ বার
প্যারিসে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

সাদিকুর রহমান সাদিক : প্যারিস :

প্যারিসে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সাউথ এশিয়া রাইটস ইনিশিয়েটিভের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়।

রবিবার বিকালে মোট্র হুশের একটি অভিজাত হোটেলের বলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয় ।

এ সময় ফ্রান্সের মূলধারার সাংবাদিকসহ বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও ইউরোপের বিভিন্ন দেশের মানবাধিকার নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন ।

সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন কয়েসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক  হাসান আহমদের পরিচালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ড. হাসান মাহমুদ, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, ব্যারিস্টার তাপস বাউল, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাইফুজ্জামান শেখর, এস এম রেজাউল করিম, এ,এফ, এম গোলাম জিলানী, ব্যারিস্টার মাসুদ আখতার, আমিনুল হক পলাশ, খলিলুর রহমান, সুশান্ত দাস গুপ্ত, জাকারিয়া মাহমুদ, এম এ কাশেম, মুজিবুর রহমান, সাত্তার আলী , মনজুর হাসান চৌধুরী সেলিম, মেরী হাওলাদার , সাদিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ ও চৌধুরী মারুফ আমিত প্রমুখ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে গণতান্ত্রিক বৈধতা, স্বচ্ছতা ও জন আস্থার বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, নির্বাচনটি “প্রহসনমূলক ও সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ” ছিল এবং প্রগতিশীল ও সেকুলার রাজনৈতিক দলগুলোকে কার্যকর অংশগ্রহণ থেকে বাদ দেওয়া হয়েছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। এতে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি নিবন্ধিত ভোটার অংশগ্রহণের যোগ্য ছিলেন এবং ভোটগ্রহণ চলে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। তবে নির্বাচন কমিশনের ধাপে ধাপে প্রকাশিত ভোটার উপস্থিতির তথ্য বিশ্লেষণ করে SARI উল্লেখ করেছে, সেখানে “সংখ্যাগত অসঙ্গতি” এবং “অস্বাভাবিক ভোট প্রদানের ধরণ” লক্ষ্য করা গেছে।

সংগঠনটির দাবি অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ১৪.৯৬ শতাংশ—যা প্রায় ১ কোটি ৯১ লাখ ভোটের সমতুল্য। এতে প্রতি মিনিটে গড়ে প্রায় ৯০ হাজারের বেশি ভোট প্রদানের হিসাব দাঁড়ায়। কিন্তু পরবর্তী মাত্র এক ঘণ্টায় উপস্থিতি হঠাৎ বেড়ে ৩২.৮৮ শতাংশ হয়েছে বলে দাবি করা হয়। অর্থাৎ সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে প্রায় ২ কোটি ২৮ লাখ ভোট পড়েছে—যা প্রতি মিনিটে গড়ে ৩ লাখ ৮০ হাজারের বেশি ভোট প্রদানের ইঙ্গিত দেয়।

সেমিনারে বক্তারা বলেন, “আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত না করে নির্বাচন অনুষ্ঠিত হলো যা গণতন্ত্রের সাথে প্রতারণার শামিল ।

বক্তারা এসময় বলেন, বাংলাদেশে রাজনৈতিক দমন-পীড়ন, নির্বিচার গ্রেপ্তার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, এই পরিস্থিতির উন্নয়নে জোরালো ও কার্যকর ভূমিকা পালনের।

 

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়


আপডেট: ৩:৪১:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬, বুধ বার
বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময়

 

তৃতীয় বাঙলা প্রতিবেদক :

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে স্বদেশগামী ফ্রান্স নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার বিকালে প‍্যারিসের  ক‍্যাথসীমাস্থ ‘কুটুমবাড়ী’ রেষ্টুরেন্টে ফ্রান্স বিএনপি’র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময় সভায় ফ্রান্স বিএনপির ও ভ্রাতিপতিম সংগঠনের  বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন ।

ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এইচ, এম রহিমের সভাপতিত্বে ও  ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙ্গা এবং ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিছবার যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা আব্দুল হাকিম । মোনাজাত ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা মাহবুবুর রহমান বকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপি’র সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমান ।

স্বদেশগামী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, ফ্রান্স বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

মতবিনিময় সভায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক নাসিম আহমদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এম, আলী চৌধুরী, জাসাস সদস্য সচিব মেহেদী হাসান রনি প্রমুখ।

অনুষ্ঠানে এ সময় ফ্রান্স বিএনপি ও ভ্রাতিপতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব সুরক্ষায়
জাতির কল্যাণের স্বার্থে বিএনপির নেতৃত্ব অপরিহার্য সেই লক্ষ্যে প্রবাস থেকে বিএনপি’র আদর্শে অনুপ্রাণিত হয়ে
আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে তাদের স্বদেশগমন দেশ এবং জাতির প্রতি ভালবাসার অন্যরকম বহিঃপ্রকাশ। বক্তারা আগামী নির্বাচনে দেশের জনগণ ধানের শীষকে বিজয় করে বিএনপিকে জনকল্যাণমূলক কাজ করার প্রত‍্যাশা ব‍্যক্ত করেন।

এসময় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ফ্রান্সের পক্ষ থেকে স্বদেশ যাত্রী সবাইকে ধানের শীষের বেইজ উপহার প্রদান করা হয়।

স্বদেশগামী নেতৃবৃন্দরা হচ্ছেন, কবির হোসেন পাটোয়ারী,  রেজাউল করিম, মোঃ কবির আহমেদ, মোঃ আলম খান, মোহাম্মদ আব্দুল আজিজ জুয়েল, মোহাম্মদ সহেল আরমান, মোহাম্মদ জাহিদুল ইসলাম জ্যাকি, মোঃ হারুন ।

আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই


আপডেট: ১০:২৮:৪৫, ২২ নভেম্বর ২০২৫, শনি বার
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই

বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়


আপডেট: ২:১৫:২১, ১৮ ডিসেম্বর ২০২১, শনি বার
বাংলাদেশিরা ‘দাস’ হিসাবে বিক্রি হচ্ছে লিবিয়ায়

তৃতীয় বাঙলা ডেস্কঃ

ভালো পারিশ্রমিকের আশায় কয়েক বছর ধরে পাচারকারীদের সহায়তায় লিবিয়া যাচ্ছেন বাংলাদেশিরা। সেখান থেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন অনেক বাংলাদেশি। এরপরও ঝুঁকিপূর্ণ এ প্রবণতা বন্ধ হয়নি।

এছাড়া প্রতারণার শিকার হয়ে লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে বহু বাংলাদেশি আটক অবস্থায় আছেন। তাদের সঙ্গে সেখানে অনেকটা ‘দাস’-এর মতো আচরণ করা হয়।

কারাগারে আটকে রেখে মুক্তিপণ আদায়, শারীরিক নির্যাতন, খাবার না দেওয়া, মজুরি ছাড়া কাজ করানোসহ নানা দুর্ভোগ সহ্য করতে হয় তাদের। লিবিয়ায় থাকা এমন বাংলাদেশিদের দুর্দশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। আফ্রিকার সাংবাদিকদের কাছ থেকে বেশ কিছু চিঠি পাওয়ার পর বিবিসির ইসমাইল এইনাশে এক তরুণের সঙ্গে দেখা করেন।

সেখানেই সাক্ষাৎকারে তিনি লিবিয়ায় তার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। পরিচয় প্রকাশ না করে বিবিসি ওই তরুণের ছদ্মনাম দিয়েছে আলী। ২০১৯ সালে তার বয়স যখন ১৯ বছর, তখন তিনি তার বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে কাজের খোঁজে লিবিয়ার উদ্দেশে ঝুঁকিপূর্ণ এক যাত্রা শুরু করেন।

এক দালালের সঙ্গে দেখা হওয়ার পরই আলী এ ব্যাপারে উৎসাহী হন। প্রকৃতপক্ষে এ দালালরা হলেন মানব পাচারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তরুণ বাংলাদেশিদের আকৃষ্ট করে থাকেন তারা।

মুক্তিপণের জন্য আটক : লিবিয়ায় যেতে আলীর এক সপ্তাহ সময় লেগেছিল। বিমানবন্দরে নামার পরই একদল লোক তাকে নিয়ে যান। এসব লোক সেখানে দালালদের হয়ে কাজ করেন। তারা বিমানবন্দর থেকে আলীকে এক কারাগারে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর তারা আলীর কাছে থাকা অবশিষ্ট টাকাকড়ি নিয়ে নেন। এরপর মুক্তিপণ আদায়ের জন্য তাকে সেখানে আটকে রাখেন।

লিবিয়ায় এক কারাগারে ছেলে আটক থাকার খবর পান আলীর বাবা-মা। ছেলেকে মুক্ত করার জন্য বাড়িতে থাকা শেষ দুটি গরুও বিক্রি করে দেন তারা। ছোট একটি ঘরে বন্দি করে রাখা হয় আলীকে। যেখানে শোয়ার মতো কোনো বিছানাও নেই।

ওই কক্ষে তার মতো আরও ১৫ জন বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে যারা মুক্তিপণের টাকা দিতে পারেননি, তাদের খেতে দেওয়া তো হয়ই না, উলটো নানাভাবে তাদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালানো হয়। আলী জানান, ‘আমার সামনেই তারা একজনকে মারধর করছিল। মার খেয়ে মুখ দিয়ে রক্ত পড়ছিল তার। তবুও তাকে সাহায্য করেনি বা হাসপাতালে নেয়নি।’

সাম্প্রতিক বছরগুলোয় লিবিয়ায় পাচারকারীর হাতে বন্দি বাংলাদেশিদের ক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। ২০২০ সালের মে মাসে লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি গুদামঘরে একসঙ্গে ৩০ জন অভিবাসীকে হত্যা করা হয়। এর মধ্যে ২৬ জনই ছিলেন বাংলাদেশি। সেবার বেঁচে যাওয়া একজন বলেন, এসব মানুষের পরিবার মুক্তিপণের টাকা দিতে পারেনি বলেই তাদের গুলি করে হত্যা করা হয়।

মজুরি ছাড়াই কাজ : অবশেষে যখন আলী মুক্ত, তখন বেনগাজিতে একটি পানি বোতলজাত কারখানায় তিন মাস মানব পাচারকারীদের জন্য কাজ করছিলেন। পাচারকারীদের হাত থেকে কোনোমতে মুক্তি পাওয়ার পর তিনি চলে যান রাজধানী ত্রিপোলিতে।

সেখানে গিয়ে একটি টালি কারখানায় কাজ করতে শুরু করেন। বর্তমানে লিবিয়ায় থাকা আনুমানিক ২০ হাজার বাংলাদেশির অনেকের মতো আলীও অত্যাচারিত হয়েছেন। বেতন ও ছুটি ছাড়া অসহনীয়ভাবে কাজ করেছেন। আলী বলেন, ‘কাজ বন্ধ করলেই আমাদের মারধর ও লাথি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হতো। কারখানার মালিকের সঙ্গেই থাকতেন আলী। তবে তাদের চোখের আড়াল হতে দিতেন না।

তালাবদ্ধ করে রাখা হতো সব সময়। আলী বলেন, ‘মালিক আমাদের কাজে নিয়ে যেতেন এবং কাজ শেষ হলে আমাদের সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতেন। আমাদের নজরদারির জন্য দুজন রক্ষীও ছিল। ওই কাজের জন্য আমাদের কোনো মজুরি দেওয়া হতো না।

এ ছাড়া সেখানে আমাদের পর্যাপ্ত খাবার দেওয়া হতো না। পরে লিবিয়ার এক নাগরিক আলীকে পালিয়ে একটি মসজিদে আশ্রয় নিতে সাহায্য করেন। এরপরও তার মনে হয়, তার একমাত্র উপায় হচ্ছে পাচারকারীদের সঙ্গে আবার যোগাযোগ করা। এবার সিদ্ধান্ত নেন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাবেন ইতালি।

সাগরে হাঙর : ছেলের ইতালি যাওয়ার কথা জানার পর আবার আলীর বাবা-মা ছেলের জন্য ঋণ করে সাড়ে তিন লাখ টাকার ব্যবস্থা করে দেন। গত বছরের জুলাই মাসে ভূমধ্যসাগর পাড়ির ঘটনা আলীর ও ডিঙি নৌকায় থাকা অন্য ৭৯ অভিবাসীদের জন্য আরেকটি ভয়ংকর অগ্নিপরীক্ষায় পরিণত হয়েছিল।

আলী বলেন, ‘পুরো দুই দিন সাগর ছাড়া আমরা আর কিছুই দেখছিলাম না। হঠাৎ আমাদের কাছেই দুটি হাঙর দেখতে পেলাম। ওই সময় কেউ কেউ বলতে শুরু করলেন যে, হাঙরগুলো আমাদের খেয়ে ফেলার জন্য আসছে। আমি তখন মনে করেছিলাম, এবার বুঝি আমরা শেষ।’ ইতালির উপকূলীয় শহর সিসিলিতে স্থানান্তরের আগে ল্যাম্পেডুসা নামের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয় আলীদের। আলী এখন সিসিলির রাজধানী পলিমারোর উপকণ্ঠে একটি বড় অভিবাসী আশ্রয় শিবিরের বাসিন্দা। তার সঙ্গে অন্য অনেক দেশের এমন অনেক তরুণ রয়েছেন।

৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স


আপডেট: ২:০৯:৩৭, ১৮ ডিসেম্বর ২০২১, শনি বার
৪২ কোটির মুকুটসহ যা যা পাচ্ছেন নতুন মিস ইউনিভার্স

তৃতীয় বাঙলা ডেস্কঃ

২০২১ সালে ‘মিস ইউনিভার্স’ হয়েছেন ভারতের চণ্ডীগড়ের তরুণী হারনাজ সান্ধু।

বিশ্বসেরা সুন্দরীর মুকুট নিজের করে নিয়েছেন তিনি। আর মুকুটের পাশাপাশি মিস ইউনিভার্স সংস্থা থেকে গোটা এক বছর ধরে নানান সুবিধা ভোগ করবেন তিনি।

এক বছরের জন্য নিউইয়র্কে একটি পেন্টহাউসে থাকার সুযোগ পাচ্ছেন তিনি।

মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বিশ্বভ্রমণ করতে পারবেন।

মিস ইউনিভার্স হারনাজের ত্বক ও ডায়েটের জন্য বিশেষজ্ঞ, ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট থাকবে।

খাবার জিনিস থেকে পোশাক সবই পাবেন সংস্থার পক্ষ থেকে। সেখান থেকে তাকে মডেলিংয়ের জন্য একটি পোর্টফোলিও তৈরি করে দেওয়া হবে।

এর জন্য রাখা হবে বিশ্বের সেরা ফটোগ্রাফারদের। ফ্যাশন স্টাইলিস্ট, ত্বক এবং দাঁতের পরিষেবাও বিনামূল্যে পাবেন এই ভারতীয় তরুণী।

তবে এসবকে ছাপিয়ে গেছে মাথার মুকুটটি। এর দাম শুনলেই বিস্মিত হবেন সবাই।

এই মুকুটের দাম ৫ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকার বেশি!

মুকুটটির ওজন প্রায় এক কেজি। এর এতো দাম হওয়ার অন্যতম কারণ, এর রয়েছে ১ হাজার ৭৭০টি হীরকখণ্ড।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাতে ইসরাইলের এইলাটে ৭০তম মিস ইউনিভার্সের আসর অনুষ্ঠিত হয়। সেখানে প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ২১ বছরের তরুণী হারনাজ।

২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। হারনাজ একাধারে হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি ভাষায় দক্ষ। তিনি পাঞ্জাবি ভাষায় শের লিখতে ভালোবাসেন। হারনাজের মা গাইনি চিকিৎসক।

তার অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে হারনাজ লিখেছিলেন, ‘মা আমার স্বপ্নের নির্মাতা, সেই স্বপ্ন ছোঁয়ার অনুপ্রেরণাও তিনি।’

ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ভ্রমণ জটিলতার কারণে এবারের আসরে বাংলাদেশ থেকে কারও অংশ নেওয়া হয়নি।

ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস


আপডেট: ২:০২:৪৫, ১৮ ডিসেম্বর ২০২১, শনি বার
ফ্রান্সে লক্ষাধিক ভুয়া হেলথ পাস

তৃতীয় বাঙলা ডেস্কঃ

ফ্রান্সে লক্ষাধিক মানুষ করোনার ভুয়া হেলথ পাস নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, করোনার স্বাস্থ্যবিধি থেকে এড়াতে ফ্রান্সের এক লাখ ১০ হাজার মানুষ এসব ভুয়া কোভিড হেলথ পাস নিয়ে ঘুরছেন। খবর আরব নিউজের।

এ নিয়ে তদন্ত নেমেছে দেশটির সরকার। দেশটির সরকার সম্প্রতি করোনা নেগেটিভ এমন সব ব্যক্তিকে হেলথ পাস দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ পাস থাকলে গণপরিবহণ, রেস্তোরাঁ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, হাসপাতালের কর্মীরা বেশ কিছু অবৈধ কাজের সহযোগী বলে পুলিশের তদন্তে বের হয়ে এসেছে।

এ অপরাধে জড়িত সন্দেহে এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

প্যারিসের এক চিকিৎসককে ২২০টি জাল কোভিড সার্টিফিকেটসহ আটক করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।