প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্রকাশিত হয়েছে : ২:০৪:০৫,অপরাহ্ন ২০ নভেম্বর ২০২৫ | সংবাদটি ৬২ বার পঠিত
তৃতীয় বাঙলা প্রতিবেদক :
প্যারিসে বর্ণ্যাঢ্য আয়োজন আর জাকজমকের মধ্যে দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে সিলেট উৎসব বিশেষ সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার স্থানীয় সময় বিকালে বিডি কমিউনিটি হলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের সরব উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হেনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় আয়োজিত বিশেষ সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি সিএম কয়েস সামী ।
অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি খসরুজ্জামান জালালাবাদী, আলতাব হোসেন,লুলু আহমদ, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল , খলিল উদ্দিন,জাবেদ হোসেন,চাদ মোহাম্মদ এইচ এম মিহির, সহ সাধারণ সম্পাদক শাহ আলম মায়া ,আজাদ আহমদ,হোসেন আহমদ,আজাদ উদ্দিন, বাদল মিয়া ,সায়েস্থা মিয়া, অর্থ সম্পাদক হোসেন আহমদ, সহ অথ সম্পাদক আব্দুল কুদ্দুস, বন ও পরিবেশ সম্পাদক সুহেল আহমদ, সাংবাদিক সাহাবুদ্দিন শুভ ,সাবুল আহমদ,আবু তাহের রাজু, ইস্কন্দর আলী,লাল মিয়া ,আব্দুল হান্নান,আব্দুল করিম, আব্দুল কাদির ,সালমান আহমদ,রনি আহমদ, রায়হান আহমদ ,রনি আহমদ,মাসুদ আহমদ,লায়েক আহমদ,সাজু আহমদ,ইকবাল হোসেন ,জিয়া উদ্দিন প্রমুখ।
হাফিজ ওয়াহিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ফ্রান্স থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের মধ্যে উত্তরীয় ও সনদপত্র প্রদান করেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি সিএম কয়েস সামী ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে জাহিনুর রহমান সুমনের পরিচালনায় প্যারিসের সংগীত শিল্পী পাপিয়া পাল ও মিষ্টি বিশ্বাস সংগীত পরিবেশন করেন ।









